Thursday, February 4, 2016

স্মার্টফোন ব্যবহারে আনুন নতুন মাত্রা – ফলো করুণ কিছু কাজের টিপস




এই যুগে অ্যান্ড্রয়েড হান্দসেট ব্যবহার করা খুব সাধারন ব্যাপার। আরো কিছু পদ্ধতির মাধ্যমে এটিকে আরও বেশি উপভোগ্য করে তুলতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ কিছু মোবাইল টিপস নিয়ে আজ আমাদের এই লিখা।

Google now ব্যবহার: ‘Google now’কে ব্যবহারকারীদের পারসোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। এ অ্যাপটির সাহায্যে নিজের পছন্দ জানা, বিভিন্ন খবর, মানচিত্রের সাহায্যে পথ খোঁজাসহ সবকিছুই করতে পারবেন। এছাড়াও এটি বিভিন্ন ইভেন্টের ব্যাপারে আপনাকে মনে করিয়ে দেবে আগেই।
সব অ্যাপ ভিন্ন ভিন্ন ফোল্ডারে সংরক্ষণ : মোবাইল ডিভাইসটি গোছালো রাখতে সব অ্যাপসগুলো বৈশিষ্ট্যভেদে ভিন্ন ভিন্ন ফোল্ডারে সংরক্ষণ করুন। এতে প্রয়োজনের সময় সংশ্লিষ্ট অ্যাপ সহজেই খুঁজে পাওয়া যাবে। এছাড়া ভিন্ন ভিন্ন ফোল্ডারে বৈশিষ্ট্যভেদে অ্যাপ সংরক্ষণ অ্যান্ড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রাও যোগ করবে।
লঞ্চার এবং লক স্ক্রিন রিপ্লেসমেন্ট ব্যবহার : অ্যান্ড্রয়েড ইন্টারফেসের গতানুগতির লঞ্চার এবং লক স্ক্রিনের পরিবর্তে ফোনটিকে সুন্দর করে সাজাতে গুগল প্লে স্টোর বিভিন্ন আকর্ষণীয় লঞ্চার ও স্ক্রিন লক অ্যাপ ব্যবহার করুন।
পাওয়ার সেভিং মোড ব্যবহার : বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়ার সেভিং অপশনটি রয়েছে। মোবাইলের ব্যাটারি যাতে বেশি ব্যয় না হয় সেজন্য ফোনের সেটিংস মেন্যু থেকে পাওয়ার সেভিং মোড অপশনটি চালু রাখুন। কিছু মোবাইল ডিভাইসে উচ্চমাত্রায় পাওয়ার সেভিংয়ের অপশন থাকে। এর মাধ্যমে মোবাইল ডিভাইসের চার্জের অপব্যবহার বন্ধ রাখুন।
অতিরিক্ত ব্যাটারি ব্যবহার : অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহারের কারণে সাধারণত চার্জ দ্রুত শেষ হয়। সব সময় হাতের কাছে চার্জার নাও থাকতে পারে বা ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ব্যাটারি সঙ্গে রাখুন। এখন পাওয়ার ব্যাংক নামের একটি পোর্টেবল ব্যাটারি চার্জার বাজারে পাওয়া যায়। সেটি ব্যবহার করতে পারেন।
গুগল ক্রোম ব্যবহার : গুগল অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করা হলে, কম্পিউটারে গুগল ক্রোম ব্যবহার করলে সেখান থেকে আপনার বুকমার্ক পেজগুলো ক্রোমের মোবাইল অ্যাপটিতে স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
থার্ড পার্টি কিবোর্ড ব্যবহার : অ্যান্ড্রয়েড ফোনে গুগলের নির্দিষ্ট কিবোর্ডটি ব্যবহারের পরিবর্তে নিজের পছন্দমতো কিবোর্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। এজন্য গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি কিবোর্ড অ্যাপ ডাউনলোড করে নতুনত্ব আনতে পারেন।
ক্রোমের ডাটা সাশ্রয়ী ফিচার ব্যবহার : অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারটিতে ‘Reduce Data Usage’ অপশনটি ব্যবহার করুন। এটি কম সময়ে ও নিরাপদে পেজ লোড নিতে এবং ব্যান্ডউইথ সাশ্রয় করতে সাহায্য করবে। এটি ব্যবহার করুণ।
ডিফল্ট অ্যাপস বদলান : কোনো লিংকে ক্লিক করলে যে ব্রাউজারে তা ওপেন হয় তা কি বদলাতে চান?
এ ধরনের কাজে ব্যবহৃত ডিফল্ট অ্যাপ যদি বদলাতে চান তাহলে সেটিংসে গিয়ে অ্যাপ-সংলগ্ন ক্লিয়ার ডিফল্ট বাটনে চাপ দিন। বর্তমানে স্মার্ট ফোনের জন্য ইউসি ব্রাউজার বেশ নাম করেছে।
সবচেয়ে বড় কথা প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হলে নিজেকেও সবসময় আপডেট রাখতে হবে। আজকের টিউন কেমন হল তা জানাতে ভুলবেন না যেন।
 http://tunerpage.com/archives/459384

২৫০ মিলিয়ন ডলার দিয়ে ‘সুইফটকি’ কিনছে মাইক্রোসফট





অ্যাপ্লিকেশনের বাজার এখন চড়া। স্মার্টফোনের জন্য নতুন নতুন অ্যাপ নিয়ে গবেষণা করছেন ডেভেলপাররা। জনপ্রিয় অ্যাপগুলো সুযোগ পেলেই চড়া দামে কিনে নিচ্ছে বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিবোর্ডে অ্যাপ্লিকেশন ‘সুইফটকি’ কিনতে  যাচ্ছে মাইক্রোসফট। এ সপ্তাহে এই ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
তবে এ ব্যাপারে মাইক্রোসফট বা সুইফটকি কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে কোনো কিছুই জানাতে চায় না তারা।
আর সুইফটকির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো গুজবের ভিত্তিতে তারা প্রতিক্রিয়া জানাবে না।
আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের অত্যন্ত জনপ্রিয় কিবোর্ড অ্যাপ সুইফটকি। ২০১০ সালে অ্যানড্রয়েড এবং ২০১৪ সালে আইওএসের জন্য কিবোর্ড অ্যাপ্লিকেশনটি ছাড়া হয়েছিল।
দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় হলেও আর্থিকভাবে সুইফটকি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।
অ্যাপ্লিকেশনটির মূল ফিচার ‘সুইপ্যাবল কিবোর্ড’ বেশ জনপ্রিয়। অনেক স্মার্টফোনেই ডিফল্ট অপশন হিসেবে ব্যবহৃত হয় ‘সুইপ্যাবল কিবোর্ড’। এ ধরনের ফিচারগুলো নিয়ে অ্যাপটির ডেভেলপাররা আরো কাজ করতে চান।
এ ছাড়া অ্যানড্রয়েড সংস্করণের জন্য সুইফটকি কিছুদিন আগে নতুন একটি সংস্করণ বের করে। এই সংস্করণ নিয়ে আরো কাজ করতে চাচ্ছে মাইক্রোসফট।
যদিও মাইক্রোসফটের এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। কারণ মাইক্রোসফটের নিজেরই ভালো কিবোর্ড অ্যাপ রয়েছে।
তবে প্রযুক্তিবিদরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করার উদ্দেশ্যেই সুইফটকি কিনতে চাচ্ছে মাইক্রোসফট। এর আগেও ‘সানরাইজ’ এবং ‘অ্যাকম্পলি’র মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন কিনে নিয়েছিল মাইক্রোসফট।

কীভাবে সহজেই গুগলে আপনার প্রয়োজনীয় তথ্য সার্চ করবেন





ইন্টারনেটে কোন কিছু খুঁজে পেতে সবার আগে আমাদের মনে পড়ে গুগল সার্চের কথা। বর্তমানে বিশ্বে তথা ওয়েব দুনিয়ায় এক নম্বর সাইট ও সার্চ ইঞ্জিন হল গুগল আর একমাত্র গুগলই বর্তমানে স্বয়ংসম্পূর্ণ সার্চ ইঞ্জিন। আর বাংলাদেশে আমরা সাধারণ পাবলিক সার্চ ইঞ্জিন বলতে মূলত গুগলকেই চিনি। আর এইজন্যই কোন কিছু সার্চ করার জন্য আমাদের ভরসা একমাত্র গুগলই। আসলে এই কথা গুলো আমরা সবাই জানি। আমি আপনাদের এই বিষয়ে জ্ঞান বাড়াতে বসিনি। আজ আপনাদের যেটা জানাবো তা হল কীভাবে সহজেই গুগলে সার্চ করে আপনার প্রয়োজনীয় তথ্য বা ফাইলটি খুঁজে পাবেনতা জানানোর জন্য।
চলুন দেখে নেই কীভাবে গুগলে সহজেই গুগল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করবঃ
ফাইল শেয়ারিং সাইট থেকে ফাইল সার্চ
Mediafire, Zippyshare, Userscloud এর মত ফাইল শেয়ারিং সাইটে কোন সার্চ করার ব্যবস্থা নাই। এই রকম ফাইল শেয়ারিং সাইট থেকে কোন ফাইল খুঁজে বের করা একটু কষ্টসাধ্য ব্যাপার। এখন আর এটা কোন কষ্টের ব্যাপারই না। আপনি জেনে রাখুন এই মুহূর্ত থেকেই আপনি অতি সহজেই আপনার প্রয়োজনীয় ফাইল গুলো এই সকল সাইট থেকে পেতে পারেন। এই সকল সাইট থেকে ফাইল খুঁজে পেতে প্রথমে লিখুন Site:আপনি যে সাইট থেকে ফাইল খুজতে চান তার ইউআরএল তারপর স্পেস দিয়ে ফাইল এক্সটেনশন (যেমনঃ mp3/mp4/3gp/wav/amr/pdf/zip/rar/mpeg/doc/jpg/jpeg/png/gif/docs/xml/html ইত্যাদি) লিখুন। একাধিক টাইপের ফাইল সার্চ করতে চাইলে একাধিক টাইপের এক্সটেনশন লিখুন। তবে দুটি এক্সটেনশনের মাঝে একটি | এই চিহ্ন দিতে হবে। তারপর একটি স্পেস দিয়ে ” “ এর মধ্যে আপনি যে ফাইলটি খুঁজছেন তার ফাইলের নাম লিখুন। উদাহরণস্বরূপঃ আপনি Lalsalu ছবিটি Userclouds এ খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন Site:Userscloud.com mp4 “Lalsalu”  তারপর সার্চ বাটনে ক্লিক করুন। আপনি একাধিক এক্সটেনশনে খুঁজতে চাইলে এভাবে লিখুন Site:Userscloud.com mp4|3gp|mpeg “Lalsalu” তারপর সার্চ বাটনে ক্লিক করুন। এভাবে অডিও ফাইল খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ
Mp3 Wav Amr Wma Aacভিডিও ফাইল খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ Mp4 3gp Mpeg Flv Avi Wmv Vob Avi ইবুক খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ Pdf Jar Lit ডকুমেন্ট জাতীয় ফাইল খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ Doc Docs জিপ ফাইল খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ Zip Rar 7Zip Tr.gz Tar কম্পিউটার ও মোবাইলের এপ্লিকেশন খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ Exe Sh Deb Apk Jad Jar
গান সার্চ
গুগলে সার্চ দিয়ে বিভিন্ন সাইটের ইনডেক্স থেকে গান খুঁজে তা ডাউনলোড করা যায়। এজন্য সার্চের শুরুতে সার্চ বক্সে লিখুন intitle:”index.of” এরপর প্রথম বন্ধনীর মধ্যে গানের ফাইলটি কি টাইপের হবে তা লিখুন। তারপর স্পেস দিয়ে গানের নাম লিখে সার্চ দিন। আরও ভালভাবে সার্চ রেজাল্ট পেতে গানের নামের পর স্পেস দিয়ে শিল্পীর নাম লিখে সার্চ দিন। আরও ভালভাবে সার্চ রেজাল্ট পেতে শিল্পীর নামের পর স্পেস দিয়ে অ্যালবাম অথবা সিনেমার নাম লিখে সার্চ দিন।
উদাহরণস্বরূপঃ আপনি ছুঁয়ে দিলে মন ছবির টাইটেল গান অর্থাৎ তুমি ছুঁয়ে দিলে মন টি খুঁজতে চান এটি গেয়েছেন তাহসান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন intitle:”index.of”(mp3|mp4) “Tumi Chuye Dile Mon” “Tahsan” “Chuye Dile Mon”
ইবুক সার্চ
গুগল দিয়ে কাঙ্ক্ষিত ইবুকটিও খুঁজে পেতে পারেন খুবই সহজেই। ইবুক সার্চের জন্য প্রথমে বইয়ের নাম লিখতে হবে তারপর স্পেস দিয়ে filetype: ইবুকের ফাইল এক্সটেনশন লিখতে হবে।
উদাহরণস্বরূপঃ আপনি হিমু এবং অন্যান্য ইবুকটি খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন Himu Ebong Onnanno filetype:pdf  তারপর সার্চ বাটনে ক্লিক করুন।
যেভাবে সিরিয়াল কী খুঁজবেন
আমরা নেট থেকে যেসকল সফটওয়্যার ফ্রীতে ডাউনলোড করে থাকি তা সাধারণত ট্রায়াল ভার্সন বা ফ্রী ভার্সন হয়ে থাকে। যার কারণে ঐ সকল সফটওয়্যার কিছু দিন ব্যবহার করার পর তা আর কাজ করেনা কিংবা ঐ সফটওয়্যারের সকল সুবিধা পাইনা। আর তাই সফটওয়্যার গুলোর পুরোপুরি সুবিধা পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে এর সিরিয়াল কী এর দরকার পরে। আর এই সিরিয়াল কী সহজে খুঁজে পেতে গুগল সার্চ বক্সে প্রথমে লিখুন 94fbr এরপর স্পেস দিয়ে যে সফটওয়্যারের সিরিয়াল কী খুঁজছেন তার নাম লিখে সার্চ করুন। উদাহরণস্বরূপঃ আপনি Avast এর সিরিয়াল কী খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন 94fbr Avast  তারপর সার্চ বাটনে ক্লিক করুন।
ক্রেক ও কিজেন সার্চ
অনেক সময় কাঙ্ক্ষিত সফটওয়্যারের সিরিয়াল কী খুঁজে পাওয়া যায়না। তখন সফটওয়্যারের ক্রেক ফাইল ও কিজেনের প্রয়োজন হয়। সহজেই ক্রেক ও কিজেন খুঁজে পেতে প্রথমে সার্চ বক্সে যে সফটওয়্যারের ক্রেক বা কিজেন প্রয়োজন তার নাম লিখুন এরপর স্পেস দিয়ে FBR94 লিখে সার্চ দিন। উদাহরণস্বরূপঃ আপনি Avast এর ক্রেক বা কিজেন খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন Avast FBR94  তারপর সার্চ বাটনে ক্লিক করুন।
গুগল অ্যাডভান্স সার্চ
গুগলে অনেক সময় যে ফাইল বা তথ্য চাইবেন তা নাও পেতে পারেন। তবে এই সমস্যার সমাধানে আছে গুগল অ্যাডভান্স সার্চ।
সার্চ পেজে সেটিংস অপশনে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাডভান্স সার্চ অপশন।
এরপর অ্যাডভান্স সার্চের মাধ্যমে গুগল সার্চকে আপনি নিয়ন্ত্রন করে সহজেই আপনার ফাইলটি খুঁজে বের করুন।
আরও টিপস লাগবে!!! আজকের মত এখানেই শেষ। এবার আরামসে খুঁজে বের করেন যা চান। আমার সাথে থাকুন। পরবর্তীতে আরও নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Wednesday, February 3, 2016

বাজার মাতাতে নতুন ফিচারে ফিরছে গ্যালাক্সি জে৭




বর্তমানে কম দামের উন্নত কনফিগারেশনের স্মার্টফোনই বাজার মাতিয়ে থাকে। সেজন্য তীব্র প্রতিযোগিতার মুখে স্মার্টফোন নির্মাতা প্রায় সব প্রতিষ্ঠানই তাদের ডিভাইসের দাম কমাতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। হুয়াওয়ে ও শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতাদের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। এদিকে দামি ডিভাইসের বাজারে ক্রমেই দখল বাড়ছে মার্কিন কোম্পানি অ্যাপলের। এ কারণে অ্যাপল ও চীনা কোম্পানিগুলোর মধ্যে পড়ে স্যামসাংয়ের অবস্থা এখন খুব বেশি ভালো নেই।

এই অবস্থায় বাজারের শীর্ষস্থান ফিরে পেতে বাজেট হ্যান্ডসেটে গুরুত্ব দিচ্ছে স্যামসাং। প্রতিষ্ঠানটির গত বছর বাজারে আনা গ্যালাক্সি জে১ বেশ সাড়া জাগিয়েছিলো। ফলে চলতি বছরও জে সিরিজের আরেকটি নতুন ফোন আনতে যাচ্ছে হ্যান্ডসেট জায়ান্ট এই প্রতিষ্ঠান। কিছুদিনের মধ্যেই জে৭ এর নতুন সংস্করণ দুবাইতে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে ‘জে৭ (২০১৬)’ মডেলের এই ফোনের নানা তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। সূত্র- জিএসএম এরেনা ও এনডিটিভি।

ফাঁস হওয়া তথ্যমতে, গ্যালাক্সি জে৭ (২০১৬)-এর নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হবে। নতুন এই সংস্করণে থাকবে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি এমওএলইডি স্ক্রিন।

অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত নতুন জে৭-এ থাকবে ১ দশমিক ৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৫০ এসওসি চিপসেট। স্টোরেজ নিয়ে স্পষ্ট কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে থাকবে ৩ জিবি র‍্যাম।

এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য এতে ২৩ মিলিমিটার এফ/২ দশমিক ২ অ্যাপার্চার লেন্স নিয়ে থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই ফোনে দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধার জন্য ৪৩০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে।

Tuesday, February 2, 2016

স্মার্টফোন অ্যাপে শিখুন ভিনদেশি ভাষা




দেশের বাইরে বেড়াতে যেতে চাইছেন? ভাষা জানা আছে তো? বেড়ানোর জন্য দেশ পছন্দ করেছেন, কিন্তু ওই দেশের ভাষার বিন্দু-বিসর্গও জানা নেই আপনার, তো উপায়? অথবা এমন কোনও কাজে হাত দিয়েছেন, যেখানে পদে পদে ভাষাগত দূর্বলতার কারণে হোঁচট খেতে হচ্ছে, বাঁচতে চান?

বিদেশি ভাষা শেখার প্রতিষ্ঠানে যাবেন, লম্বা লাইন? অথবা কাজের ঠেলা বেশি, পড়াশুনার সময়ই নেই? এত সব সমস্যাও আদৌ কোনো সমস্যা নয়, যদি থাকে স্মার্টফোন। কারণ, বিদেশি ভাষা শেখার নানা অ্যাপ্লিকেশন (অ্যাপ) আছে, ডাউনলোড করে নিলেই ল্যাটা চুকে যাবে।

টেক টাইমস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে বিদেশি ভাষা শেখাতে পারে এমন কতগুলো মোবাইল অ্যাপের সন্ধান নিয়ে এই প্রতিবেদন।

• ব্যাবেল
এই অ্যাপে ১৩টি ভিনদেশি ভাষা শেখার অপশন রয়েছে। এতে নতুন শেখা ভাষার অচেনা শব্দগুলির উচ্চারণ থেকে শুরু করে শব্দভাণ্ডার বাড়ানোর জন্য কার্যকর শিক্ষাক্রম পাওয়া যাবে। অ্যাপটি বিনাপয়সায় ডাউনলোড করা যায়। কিন্তু শিক্ষাক্রম পেতে হলে কিঞ্চিৎ খরচ রয়েছে। ১২ মাসের সাবস্ক্রিপশনে খরচ পড়বে ৯.৯৯ ইউরো। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লেস্টোর আছে, ডাউনলোড করে নিন।

• ডুয়োলিংগো
একেবারেই বিনাপয়সার এই অ্যাপ মূলত নব্য-পড়ুয়াদের জন্য। স্কুলের বাচ্চাদের জন্যও এটা বেশ উপযোগী। এতে ২৬টি ভাষা শেখার সুযোগ রয়েছে। ফরাসি বা জার্মানের মতো ধ্রুপদী ভাষার পাশাপাশি নরওয়েজিয়ান, সোয়াহিলি’র মতো ভাযা শেখারও প্রভিশন রয়েছে। কী কারণে ভাষাটি শিখতে চাইছেন, সেটা জানালে পরিভাষাও সাপ্লাই দেয় এই অ্যাপ। অ্যাপলের অ্যাপ স্টোর বা গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা যায়।

• মেমরাইজ
এতে আছে খুব কম সময়ে ভিজ্যুয়ালে আর মেমরি গেমের মাধ্যমে খেলতে খেলতে ভাষা শেখার সুযোগ। প্রিমিয়াম সাবস্ক্রিপশন ৮.৯৯ ইউরো থেকে শুরু। অ্যাপলের অ্যাপ স্টোর বা গুগল প্লেস্টোর থেকে ডাইনলোড করা যায়।

• মোসালিংগুয়া
জার্মান, ফরাসি, স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগিজ -এই ৫টি ভাষা অ্যাপটির মাধ্যমে শেখা যায়। দীর্ঘমেয়াদী শিক্ষার দিকে লক্ষ্য রাখে এই অ্যাপ। শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী এখানে অডিও বা ভিজ্যুয়ালকে ব্যবহার করা যায়। দাম ৪.৯৯ ইউরো থেকে শুরু। মোসালিংগুয়া ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

• বুসু
১২টি ভাষাকে আয়ত্ত করার ব্যবস্থা রয়েছে এই অ্যাপে। এটিকে ভাষা-শিখিয়েদের সোশ্যাল নেটওয়ার্ক বলা যায়। ইন্টার‌্যাক্টিভ পদ্ধতিতে শেখার সুযোগ রয়েছে এখানে। এক মাসের সাবস্ক্রিপশন ৯.৯৯ ইউরো। ১২ মাসের জন্য খরচ পড়ে  ৬৪.৯৯ ইউরো। বুসু’র ব্যবহারকারী সংখ্যা ৫০ মিলিয়নেরও বেশি। অ্যাপলের অ্যাপ স্টোর অথবা গুগল প্লেস্টোর থেকে ডাইনলোড করা যাবে অ্যাপটি।
http://www.ittefaq.com.bd/science-&-tech/2016/02/02/53623.html

কৃষি খামার চালাবে রোবট




পুরো খামারটি চালাবে রোবটরা। চারা গাছে পানি দেওয়া থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত—প্রায় সব প্রক্রিয়া তারাই দেখভাল করবে। খামারটি চালু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। জাপানের কিয়োটো এলাকার একটি খামার কর্তৃপক্ষ গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছে। তারা বলছে, বিশ্বে এ ধরনের স্বয়ংক্রিয় খামার এই প্রথম।
ছাদে ঢাকা এ খামার থেকে দিনে ৩০ হাজার লেটুস পাতা তোলা হবে। স্প্রেড নামের ওই খামারমালিক প্রতিষ্ঠান আশা করছে, পাঁচ বছরের মধ্যে উৎপাদন বাড়িয়ে দিনে পাঁচ লাখে পৌঁছাবে।
৪৭ হাজার ৩০০ বর্গফুটের খামারটির মেঝে থেকে ছাদ পর্যন্ত বানানো তাকের মধ্যে লেটুস চাষ করা হবে। স্প্রেডের কর্মকর্তা কোজি মরিসাদা এএফপিকে বলেন, বীজ বপনের কাজটা মানুষই করবে। তবে উৎপাদিত লেটুস পাতা তোলা পর্যন্ত বাকি সব প্রক্রিয়া স্বয়ংক্রিয় যন্ত্র বা রোবটের মাধ্যমে সম্পন্ন করা হবে।
মরিসাদা আরও বলেন, খামারের কাজে রোবট নিয়োগ করলে কর্মী নিয়োগের খরচ প্রায় অর্ধেক কমবে। আর জ্বালানি খরচও কমবে প্রায় এক-তৃতীয়াংশ। কীটনাশকমুক্ত ওই লেটুসে সাধারণ খামারে উৎপাদিত লেটুস পাতার চেয়ে বিটা ক্যারোটিন বেশি থাকবে।
জাপানে রোবটের ব্যবহার তুলনামূলক বেশি। শ্রমিক-সংকটের কারণে দেশটিতে স্বয়ংক্রিয় কর্মী বা রোবট নিয়োগের প্রতি ঝোঁক ক্রেমই বাড়ছে।
http://www.bdnews21.com/browse.php?link=prothom-alo.com

Monday, February 1, 2016

সাবান-পানি দিয়ে ধোয়া যাবে ফোন!




সাবান ও পানি দিয়ে ধোয়া সম্ভব এমন মোবাইল ফোন বাজারে এনেছে জাপানিজ টেলিকম প্রতিষ্ঠান কেডিডিআই। তাদের নতুন স্মার্টফোনটির নাম ‘ডিগনো রাফরা’। তিন রঙে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, কেডিডিআই-ই হচ্ছে প্রথম প্রতিষ্ঠান যারা এমন ফোন তৈরি করেছে যা সাবান পানি দিয়ে ধোয়া সম্ভব হবে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে তা পরীক্ষা করার জন্য ৭০০ বার ফোনটিকে ধুয়ে পরীক্ষা করে দেখা হয়েছে।

বর্তমানে বাজারে পানি নিরোধক অনেক ফোনই দেখা যায়। কিন্তু সাবান দিয়ে ধোয়া সম্ভব এমন ফোন সম্ভবত এটিই প্রথম। তবে আপাতত শুধু বিশেষ ধরনের সাবান দিয়েই ফোনটি পরিষ্কার করা যাবে। আর ঐ সাবানটি এখন শুধু জাপানেই পাওয়া যাচ্ছে।

ডিগনো রাফরা মোবাইল ৪৩ ডিগ্রি পর্যন্ত গরম পানি সহ্য করতে পারবে। এছাড়া ফোনটি শক প্রুফও।

পরিষ্কারের কার্যকারিতা ছাড়াও স্মার্টফোনটির ৫ ইঞ্চি স্ক্রিন, ১৬ জিবি স্টোরেজ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

জাপানে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ৫৭ হাজার ৪২০ ইয়েন (৪৭০ ডলার)। তবে জাপানের বাইরে এই ফোনটি কবে নাগাদ পাওয়া যেতে পারে সেটি সম্পর্কে জানায়নি কেডিডিআই। সূত্র: সিনেট, এবিসি ও পিএসএফকে।

ali