Friday, December 25, 2015

পিঠা পায়েস




গুড়ের ক্ষীরসা

উপকরণ:
== দুধ ২ লিটার,
==মাওয়া সিকি কাপ ও ১ টেবিল চামচ,
== খেজুরের গুড় আধা কাপ,
== চিনি ২ টেবিল চামচ,
== চালের গুঁড়া ১ টেবিল চামচ,
==বাদাম ও পেস্তা কুচি ২ টেবিল চামচ,
== ঘি ১ থেকে দেড় চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
  দুধ ঘন ঘন নেড়ে জ্বাল দিয়ে শুকিয়ে অর্ধেক করুন। সিকি কাপ দুধ একটি পাত্রে উঠিয়ে রাখুন। বাকি দুধে অল্প অল্প করে গুড় দিয়ে জ্বাল দিন। তুলে রাখা দুধে চালের গুঁড়া ভালো করে মিশিয়ে গরম দুধে ঢেলে ঘন ঘন নাড়ুন। এতে সিকি কাপ মাওয়া দিয়ে নাড়তে থাকুন, যেন তলায় পোড়া না লাগে। একটি ট্রেতে ঘি মাখিয়ে রাখুন। দুধ শুকিয়ে একেবারে মাখা মাখা হলে ঘি মাখানো ট্রেতে ঢেলে সমান করে দিন। এটি আরেকটি ট্রে দিয়ে ঢেকে রাখুন। ঠান্ডা হলে বাটিতে সাজিয়ে ওপরে বাকি মাওয়া এবং বাদাম ও পেস্তা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।
এই ক্ষীরসা বায়ুরোধী কনটেইনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে বেশ কিছুদিন ভালো থাকবে। ক্ষীরসা খালিও খাওয়া যাবে আবার এটা দিয়ে পাটিসাপটা, ক্ষীরসা দুধ কুলি, মালাই চপসহ নানা ধরনের মিষ্টি ও পিঠা তৈরি করা যায়।


গুড়ের শরবত


উপকরণ:
== দুধ ১ লিটার জ্বাল দিয়ে,
== পানি ১ কাপ, ঝোলা গুড় সিকি কাপ,
== চিনি ৩ টেবিল চামচ,
== খেজুর কুচি সিকি কাপ,
==বাদম ও পেস্তা কুচি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি:
  দুধ জ্বাল দিয়ে ৩ কাপমতো হলে তাতে অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে নাড়ুন। কয়েকবার ফোটার পর নামিয়ে ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।


গুড় ক্ষীরসার দুধ-কুলি


উপকরণ:
==পোলাওর চালের গুঁড়া ১ কাপ,
==কোরানো নারকেল আধা কাপ,
==লবণ ১ চিমটি,
==কনডেন্সড মিল্ক আধা কাপ,
==পানি দেড় কাপ বা পরিমাণমতো,
== দুধ ১ লিটার,
==খেজুরের গুড় আধা কাপ (কুচি করা)
== চিনি ২ টেবিল চামচ,
==এলাচির গুঁড়া সিকি চা-চামচ,
==জায়ফলের গুঁড়া ১ চিমটি,
== ঘি ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
   হাঁড়িতে দেড় কাপ পানির সঙ্গে এক চিমটি লবণ ও ঘি দিয়ে ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে চালের গুঁড়া দিয়ে কাই করে নিন। তারপর একটি বাটিতে নিয়ে ভালো করে মসৃণভাবে মথে নিয়ে ২০ থেকে ২২টি ভাগ করুন। কাইয়ের প্রতিটি ভাগ হাতের তালুতে নিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে ছোট ছোট রুটির আকৃতি করে নিন। এতে আধা চা-চামচ করে ক্ষীরসা দিয়ে চাঁদের আকৃতির মতো করে মুখ চেপে চেপে বন্ধ করে মুড়ে নিন। এভাবে সব কটি কুলি পিঠা বানিয়ে নিন। হাঁড়িতে দুধ জ্বাল দিয়ে কনডেন্সড মিল্ক ও কুচি করা গুড় দিয়ে নাড়তে থাকুন। ফুটে উঠলে তাতে ক্ষীর কুলি পিঠা, জায়ফলের গুঁড়া ও এলাচির গুঁড়া দিয়ে সাবধানে নেড়ে আঁচ কমিয়ে দিন। এবার হাঁড়ি দুই ধার দিয়ে ধরে ডান থেকে বা দিক এবং বাঁ থেকে ডান দিকে এভাবে কয়েকবার ঘুরিয়ে দিন, যেন পিঠা ও দুধ ভালোভাবে মিশে যায়। ৩ থেকে ৪ মিনিট জ্বাল হওয়ার পর ফুটে উঠলে ১ টেবিল চামচ কোরানো নারকেল তুলে রেখে বাকি নারকেল ছিটিয়ে দিয়ে হাঁড়ি আগের মতো ঘুরিয়ে নিন। নারকেল ও দুধ মিশে গেলে দুই মিনিট পর চুলা বন্ধ করে পরিবেশন পাত্রে ঢেলে তুলে রাখা কোরানো নারকেল ছিটিয়ে পরিবেশন করুন।
সূত্রঃ নেট

Thursday, December 24, 2015

রেসিপি



মশলাদার মালাই চা

উপকরণ:
** চা পাতা ৩ চা–চামচ,
**ঘন দুধ ২ কাপ,
**দারুচিনি ২ টুকরা,
** এলাচ ২টি,
**লবঙ্গ ২টি,
** জায়ফল আদা চা-চামচ,
**ডাইজেস্টিভ বিস্কুট ৮টি,
**মালাই ১ কাপ,
** চিনি ২ টেবিল চামচ বা স্বাদমতো,
** কোকো পাউডার ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
       ৫ কাপ পানি ফুটিয়ে চা পাতা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে নিন। এতে সব মসলা দিয়ে ফুটিয়ে ৪ কাপের মতো করে নিন। এবার চিনি, বিস্কুট, কোকো পাউডার দিয়ে আর কিছুক্ষণ জ্বাল দিন। এবার নামিয়ে ছেঁকে নিয়ে আবার চুলায় দিন। দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামান। কাপে ঢেলে মালাই দিয়ে পরিবেশন করুন।




টমেটো অর্কেস্টা

উপকরণ:
** মাঝারি টমেটো ৪টি,
**মাঝারি গাজর ১টি,
** মাঝারি শসা ১টি,
** লাল ক্যাপসিকাম টুকরা আধা কাপ,
**পুদিনা পাতা ১ টেবিল চামচ,
** তুলসিপাতা ১ টেবিল চামচ,
** কাঁচামরিচ কুচি আধা চা-চামচ,
** গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ,
** লেবুর রস ৪ টেবিল চামচ,
** চিনি ৪ টেবিল চামচ,
** লবণ আধা চা-চামচ,
** বিটলবণ আধা চা-চামচ,
** পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
**রসুন কুচি ১ চা-চামচ,
**আদা কুচি ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালি: 
লেবুর রস, চিনি, বিটলবণ, পুদিনা, তুলসিপাতা বাদে বাকি সমস্ত উপকরণ টুকরা করে নিন। এগুলো ৫ কাপ পানি দিয়ে চুলায় ৫-৬ মিনিট জ্বাল দিয়ে নিন। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে গরম গরম পরিবেশন করুন।



নারকেল দুধে হাঁস

উপকরণ:

** হাঁস ১টি,
**নারকেলের দুধ (পাতলা) ১ কাপ,
** নারকেল দুধ (ঘন) ১ কাপ,
**সয়াবিন তেল আধা কাপ,
** ছোট আলু সেদ্ধ ১ কাপ,
** পেঁয়াজকুচি ১ কাপ,
** দারুচিনি ও এলাচিবাটা ১ টেবিল-চামচ,
**আদাবাটা ১ টেবিল-চামচ,
**রসুনবাটা ১ টেবিল-চামচ,
**ধনেগুঁড়া ১ চা-চামচ,
**ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ,
**হলুদগুঁড়া ১ চা-চামচ,
**মরিচগুঁড়া ২ চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
   হাঁস পছন্দমতো টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আলুগুলো সেদ্ধ করে ছিলে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে নিতে হবে। তাতে ভাজা জিরাগুঁড়া বাদে বাকি সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার হাঁসের টুকরা দিয়ে নেড়ে ১ কাপ পাতলা নারকেলের দুধ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। ঝোল শুকিয়ে মাংস সেদ্ধ হলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আলু ও দারুচিনি-এলাচিবাটা দিয়ে ২/৩ মিনিট কষিয়ে ঘন নারকেলের দুধ দিয়ে মৃদু আঁচে দমে রান্না করতে হবে। মাংস মোলায়েম হয়ে ঝোল ঘন হয়ে এলে ভাজা জিরাগুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

হাঁসের সবুজ কারি

উপকরণ: 
**হাঁস ১ কেজি,
**পালংশাক কুচি এক কাপ,
** ধনেপাতা পেস্ট আধা কাপ,
**পেঁয়াজ বেরেস্তা আধা কাপ,
**টক দই ২ টেবিল-চামচ,
**সরিষার তেল আধা কাপ,
**সরিষা বাটা ১ টেবিল-চামচ,
** হলুদগুঁড়া ১ চা-চামচ,
** কাঁচা মরিচ ৪/৫টা,
**আদাবাটা ১ টেবিল-চামচ,
**রসুনবাটা ১ টেবিল-চামচ,
** চিনি আধা চা-চামচ,
**নারকেলের দুধ ১ কাপ,
**লবণ প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি: 
  হাঁস পছন্দমতো টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে আদা-রসুনবাটা, টক দই ও লবণ দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। পালংশাকের কুচি সেদ্ধ করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এর সঙ্গে ৪/৫টি কাঁচা মরিচ ও ধনেপাতা ব্লেন্ড করে রাখতে হবে। এই পেস্টের সঙ্গে সরিষা বাটা মিশিয়ে সবুজ পেস্ট তৈরি করতে হবে। পাত্রে তেল দিয়ে মসলা মাখানো হাঁস ও ১ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে মাঝারি আঁচে। মাংস সেদ্ধ হয়ে যখন কষা কষা হবে, তখন সবুজ পেস্ট দিয়ে নেড়ে নারকেলের দুধ ও চিনি দিতে হবে। এবার বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দমে রান্না করতে হবে। সেদ্ধ হয়ে মসলা মাখা মাখা হলে নামাতে হবে। গরম ভাত, পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।
সূত্রঃ নেট

Wednesday, December 23, 2015

মোটরসুটির রেসিপি



মটরশুঁটির পিৎজা

উপকরণ:
** ডো তৈরি
** ময়দা ২ কাপ,
** ইষ্ট দেড় চা-চামচ,
** তেল ১ টেবিল চামচ,
**লবণ ১ চিমটি,
** চিনি ১ চা-চামচ,
** পনির কুচি আধা কাপ।
টপিং তৈরি:
**সেদ্ধ মটরশুঁটি ২ টেবিল চামচ,
** সেদ্ধ মুরগির কিমা আধা কাপ,
** টমেটো সস ১ কাপ,
**মরিচগুঁড়া আধা চা-চামচ,
**ওরিগেনো আধা চা-চামচ,
** ক্যাপসিকাম ৩-৪ টুকরা,
**ধনেপাতা কুচি ১ চা-চামচ,
** তেল ১ টেবিল চামচ,
** লবণ স্বাদমতো।
 উপরের সব উপকরণ চুলায় দিয়ে নেড়েচেড়ে পুর তৈরি করতে হবে।
প্রস্তুত প্রণালি:
   আধা কাপ মৃদু গরম পানিতে ইষ্ট ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট পরে ডো তৈরির সব উপকরণ দিয়ে ময়দা মেখে গরম জায়গায় ঢেকে রাখতে হবে ১ ঘণ্টার মতো। ডো ফুলে উঠলে ১ টেবিল চামচ পনির কুচি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার খামির দুই ভাগ করে মোটা রুটি বেলে নিতে হবে। পিৎজা তৈরি রুটির ওপর টমেটো সস, মটরশুঁটির পুর, বাকি পনির কুচি, ক্যাপসিকাম ও সামান্য তেল বা বাটার ছড়িয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।





মটরশুঁটির পাস্তা কাটলেট

উপকরণ:
## সেদ্ধ মটরশুঁটি আধা কাপ,
## সেদ্ধ করা পাস্তা ২০০ গ্রাম,
## ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ,
## ফেটানো ডিম ১টি,
## বিস্কুটের গুঁড়া পরিমাণমতো,
## ভাজার জন্য তেল
হোয়াইট সস তৈরি:
##১০০ গ্রাম মাখন,
## ১০০ গ্রাম ময়দা,
## পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
## গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ,
##লবণ স্বাদমতো।
     সব উপকরণ চুলায় দিয়ে নেড়েচেড়ে সস তৈরি করতে হবে।
প্রস্তুত প্রণালি: হোয়াইট সস চুলায় থাকতে তাতে পাস্তা, মটরশুঁটি ও ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। চারকোনা বাটিতে ফয়েল পেপার রেখে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে। একটু ঠান্ডা হলে এক থেকে দুই ঘণ্টা ফ্রিজে রেখে কাটলেট আকার করে নিতে হবে। ফেটানো ডিমে চুবিয়ে ও বিস্কুটের গুঁড়া মেখে অল্প তেলে এপিঠ-ওপিঠ বাদামি করে ভেজে পরিবেশন করতে হবে।
সূত্রঃ নেট

ali