Saturday, January 16, 2016

বাসায় বানান




ভাত, পোলাও বা পরোটা নয়। এসব ছাড়াও বানাতে পারেন দারুণ স্বাদের দাওয়াতের মেনু। দেখুন  রেসিপিগুলো।

চিজকেক

উপকরণ ১: মেরি বিস্কুটের মিহি গুঁড়া ২ কাপ, তরল মাখন ২০০ গ্রাম, আইসিং সুগার ১ কাপ, এগুলো একসঙ্গে মিশিয়ে বেকিং ট্রেতে চেপে চেপে বসিয়ে কমপক্ষে ১০ মিনিট ফ্রিজে রাখতে হবে।
উপকরণ ২: ছানা ২ কাপ, ১ কৌটা কনডেন্সড মিল্ক (৪০০ গ্রাম), ক্রিম ১ কৌটা (১৭০ গ্রাম), মিষ্টি দই আধা কাপ, আইসিং সুগার আধা কাপ, স্ট্রবেরি ফ্লেভার আধা চা-চামচ, গোলাপি খাবার রং ১ ফোঁটা
প্রণালি: সবকিছু ভালো করে ব্লেন্ড করে মিহি করে নিতে হবে। এবার বিস্কুটের স্তরের ওপর ছড়িয়ে কমপক্ষে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। ভালো হয় ১২ ঘণ্টা বা আরও বেশি সময় রাখলে। এবার ফ্রিজ থেকে বের করে টপিং হিসেবে ইচ্ছেমতো ফল কেটে কেটে সাজিয়ে দিলেই হবে।

রোস্টেড মুরগি

উপকরণ: চামড়াসহ গোটা ব্রয়লার মুরগি একটা, লবণ দেড় চা-চামচ, রসুন ৪-৫ কোয়া, লেবুর খোসা কুচি ১ টেবিল চামচ, সেদ্ধ আলু ছোট ১০টি, ব্রকলি মাঝারি ১টি (টুকরা করা), অরিগেনো আধ চা-চামচ
প্রণালি: মুরগি ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। এর ভেতরে ও বাইরে ভালোভাবে লবণ মেখে নিতে হবে। রসুন থেতো করে মুরগির ভেতরে ও বাইরে মেখে নিতে হবে। অর্ধেক পরিমাণ লেবুর খোসা কুচি মুরগির ওপর ছড়িয়ে দিতে হবে। এবার প্রিহিটেড ওভেনে ২১০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৫৫ মিনিট বেক করতে হবে। সেদ্ধ আলু ও ব্রকলি মাখনে ভেজে নিতে হবে। এতে অরিগেনো ছড়িয়ে দিয়ে মুরগি বের করার ১০ মিনিট আগে বেকিং ট্রেতে মুরগির সঙ্গে দিয়ে দিতে হবে। বের করে লেবু-মাখন সস বা পছন্দের যেকোনো সস দিয়ে পরিবেশন করতে হবে।

লেবু-মাখন সস

উপকরণ: একটি লেবুর রস, গরম পানি আধা কাপ, মাখন ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: চুলায় মৃদু আঁচে সব উপকরণ দিয়ে তিন-চার মিনিট রেখে দিতে হবে। নামিয়ে মুরগির সঙ্গে পরিবেশন করুন।

সল্টেড কমলার রস

উপকরণ: কমলালেবু ৪টি, পানি এক কাপ, লবণ আধা চা-চামচ, বিট লবণ ও গোলমরিচের গুঁড়া সামান্য।
প্রণালি: কমলার খোসা ছড়িয়ে নিতে হবে। কোয়ার ওপরের স্বচ্ছ পর্দা ও বিচি ফেলে নিতে হবে। এরপর এক কাপ খাওয়ার পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এই পানিসহ ব্লেন্ড করে নিতে হবে। রস ছেঁকে নিয়ে আধা চা-চামচ লবণ, সামান্য বিট লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

ফলের সালাদ

উপকরণ: খোসা ও বিচি ছাড়া কমলা ৪টি, ড্রাগন ফল কাটা ১টি, ভিনেগার সিকি কাপ, লেটুসপাতা ১০টি, জলপাই তেল ৩ কাপ, লবণ আধা চা-চামচ, মধু ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ।
প্রণালি: লেটুসপাতা হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে। বাকি সব উপকরণের সঙ্গে মিশিয়ে পরিবেশন করতে হবে।
সূত্রঃ http://www.prothom-alo.com/life-style/article/391990/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87

Monday, January 11, 2016

কমলার স্বাদ





কমলা সারা বছরই পাওয়া যাচ্ছে, তবু শীতকালে কমলার স্বাদই ভিন্ন। দেখে নিন কমলার কয়েক
বেকড কোরাল উইথ অরেঞ্জ সস

উপকরণ: কোরাল মাছ গোটা একটি ৫০০ গ্রাম, কমলার রস ১ কাপ, ফিশ সস ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, সিরকা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ, টমেটো কুচি আধা কাপ, তেল ৬ টেবিল চামচ।
প্রণালি: মাছ পরিষ্কার করে ছুরি দিয়ে দুই পাশে দাগ কেটে নিতে হবে। ফিশ সস, সিরকা, গুঁড়া মসলা, লবণ, ২ টেবিল চামচ তেল, ৪ টেবিল চামচ কমলার রস একসঙ্গে মিলিয়ে মাছের গায়ে ভালো করে লাগিয়ে ২ ঘণ্টা রেখে দিতে হবে। এবার মসলা থেকে তুলে ওভেনে মাছটি ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে। চুলায় প্যানে বাকি তেল দিয়ে গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভুনে নিতে হবে। এতে মাছ মাখানো মসলা, টমেটো সস, কমলার রস দিয়ে ভুনে নিতে হবে। ওভেন থেকে মাছ বের করে কিছুক্ষণ এই মসলায় নাড়া চাড়া করে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

কমলার জরদা

উপকরণ: পোলাওয়ের চাল ১ কাপ, চিনি দেড় কাপ, কমলার রস আধা কাপ, কমলার কোয়া আধা কাপ। কিশমিশ, পেস্তা, আমন্ড, কাজুবাদাম কুচি আধা কাপ, মোরব্বা আধা কাপ, জরদার ছোট মিষ্টি আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ, জরদার রং সামান্য, গরম পানি ২ কাপ।
প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। ক্যাসারোলে চাল, রং ও পানি দিয়ে ওভেনে মাঝারি তাপে ১২ মিনিট রান্না করতে হবে। মাঝে দুবার নেড়ে দিতে হবে। এবার মাঝের তাকে ডিশটি ৬ মিনিট রেখে দিতে হবে। চিনি, কমলার রস, ঘি দিয়ে মাঝারি তাপে আরও ১০ মিনিট রান্না করতে হবে। এবার কিশমিশ, বাদাম, মোরব্বা দিয়ে মাঝারি তাপে ৫ মিনিট রেখে দিতে হবে। বাকি উপকরণ দিয়ে সাজিয়ে বন্ধ ওভেনে ৮-১০ মিনিট রেখে বের করতে হবে।

অরেঞ্জ অর্কেস্ট্রা

উপকরণ: কমলার রস ২ কাপ, মুসুম্বির রস ১ কাপ, মধু ৪ টেবিল চামচ, পাতি লেবুর রস ১ টেবিল চামচ, লবণ সিকি চা-চামচ, অরেঞ্জ স্কোয়াশ ১ কাপ, সোডা ওয়াটার ১ কাপ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

কমলার রসে বেকড সবজি

উপকরণ: ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, গাজর, মটরশুঁটি, শিম, বেবিকর্ন, মাশরুম, পেঁয়াজপাতা ইত্যাদি সব সবজি মেলানো ৪ কাপ, কমলার রস ১ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি: প্যানে মাখন গরম করে সমস্ত সবজি, কাঁচামরিচ, গোলমরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বেকিং ট্রেতে সবজি ঢেলে কমলার রস দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করে নিতে হবে। পছন্দমতো যেকোনো সবজি দেওয়া যায়।

কমলা পান্না কোটা

উপকরণ: কমলার রস ১ কাপ, জেলাটিন ৩ টেবিল চামচ, ঘন দুধ ১ কাপ, ক্রিম ১ কাপ, চিনি আধা কাপ।
প্রণালি: দুধ ও চিনি জ্বাল দিয়ে রাখতে হবে। কমলার রসের সঙ্গে জেলাটিন মিশিয়ে জ্বাল দিয়ে নিতে হবে। ঠান্ডা হলে সব উপকরণ একত্রে মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। ৪-৫ ঘণ্টা পর বের করে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

কমলা মুরগির দোপেয়াজি

উপকরণ: হাড় ছাড়া মুরগির বুকের মাংস জুলিয়ান করে কাটা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাজুবাদাম আধা কাপ, কমলার রস ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৪-৫টি, কিশমিশ বাটা ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি: মাংসে সয়া সস মাখিয়ে ২৫ মিনিট রাখতে হবে। তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে সমস্ত বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। এতে মাংস দিয়ে কিছুক্ষণ ভুনে কমলার রস দিতে হবে। ঝোল কমে এলে বাকি উপকরণ দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে।
সূত্রঃ http://www.prothom-alo.com/life-style/article/435244/%E0%A6%95%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%A6

Tuesday, January 5, 2016

অন্যরকম রান্না




মুরগির অন্যরকম রান্না
   
ক্যাপসিকাম চিকেন
উপকরণ: মুরগির বুকের মাংস ১ কাপ। যে কোনো আকারের ক্যাপসিকাম ৪টি। সিদ্ধআলু মাঝারি ৩টি। আদাবাটা ১ টেবিল-চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। টমেটোকুচি ১ কাপ। বেসনগুঁড়া ১ কাপ। মরিচ ৪-৫টি। পেঁয়াজকুচি ১টি। লবণ স্বাদমতো। তেল প্রয়োজনমতো।
পদ্ধতি: রান্নার পাত্রে তেল গরম করুন। আদা ও রসুনবাটা দিয়ে একটু নেড়ে পেঁয়াজকুচি, মাংস আর লবণ দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটো আর সিদ্ধআলু দিয়ে ২-৩ মিনিট নেড়ে কাঁচামরিচের কুচি আর ধনিয়াকুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন।
ক্যাপসিকামের মুখ সুন্দর করে কেটে এর ভিতর রান্না করা চিকেন আস্তে আস্তে ঢুকিয়ে দিন। এবার  পানিতে বেসন গুলিয়ে পাতলা পেস্টের মতো তৈরি করুন। পুর ভরা ক্যাপসিকাম বেসনে মাখিয়ে গরম ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। মোটামুটি খয়েরি রং হয়ে আসলে নামিয়ে পোলাও কিংবা নানরুটি, পরটার সঙ্গে পরিবেশন করুন।

হানি-স্পাইসি-চিকেন
উপকরণ: মুরগি ১টি। টমেটো মাঝারি আকারের ৪টি। মধু ৪ টেবিল-চামচ। আদাবাটা ১ টেবিল চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। জিরাবাটা ১ চা-চামচ। লেবুর রস ১ টেবিল-চামচ। টিক্কা-মসলা ১ টেবিল-চামচ। গোলমরিচ-গুঁড়া ১ চা-চামচ। হলুদ ১ চা-চামচ। গুঁড়ামরিচ ১ চা-চামচ। কাঁচামরিচ ৪-৫টি। পেঁয়াজকুচি আধা কাপ। লাল-হলুদ ক্যাপসিকাম ২টি। তেল পরিমাণ মতো। তেল স্বাদমতো।
পদ্ধতি: মাংস টুকরা টুকরা করে কেটে আদা, রসুন, জিরা, লেবুর রস, মধু, গোলমরিচ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিন। তারপর মাংসগুলো ডুবো তেলে ভাজুন, অর্থাৎ ডিপফ্রাই করবেন।
রান্নার হাঁড়িতে তেল গরম করে নিন। এতে পেঁয়াজকুচি দিয়ে নেড়েচেড়ে কাঁচামরিচের কুচি আর একটু গোলমরিচের সঙ্গে ক্যাপসিকামগুলো কেটে দিন। ভাজা ভাজা হয়ে আসলে, ভেজে রাখা মুরগিগুলো ছেড়ে দিন।
ঢেকে দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। হয়ে গেল সুস্বাদু হানি-স্পাইসি-চিকেন।

ভেজ চিকেন
উপকরণ: মুরগি ১টি। টমেটো মাঝারি আকারের ৪টি। মটরশুঁটি ১ কাপ। বরবটি ১ কাপ। বাঁধাকপি-কুচি দেড় কাপ। ধনেকুচি ১ কাপ। আদাবাটা ১ টেবিল-চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। মরিচ ৪-৫টি। পেঁয়াজকুচি আধা কাপ। তেল পরিমাণমতো। লবণ স্বাদমতো।
পদ্ধতি: পাত্রে তেল গরম করে এতে আদা, রসুন ও জিরাবাটা দিয়ে নাড়ুন। এখন মুরগির মাংসগুলো লবণসহ দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটো, বাঁধাকপি, মটরশুঁটি ও বরবটি দিন। কিছুক্ষণ ঢেকে রাখার পর সবজি সিদ্ধ হয়ে গলে গেলে মরিচকুচি করে ছিটিয়ে দিন।
আরও ২-৩ মিনিট রেখে উপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে ফেলুন।
সূত্রঃ http://bangla.bdnews24.com/lifestyle/article752033.bdnews

ali