Tuesday, January 5, 2016

অন্যরকম রান্না




মুরগির অন্যরকম রান্না
   
ক্যাপসিকাম চিকেন
উপকরণ: মুরগির বুকের মাংস ১ কাপযে কোনো আকারের ক্যাপসিকাম ৪টিসিদ্ধআলু মাঝারি ৩টিআদাবাটা ১ টেবিল-চামচরসুনবাটা ১ টেবিল-চামচটমেটোকুচি ১ কাপবেসনগুঁড়া ১ কাপমরিচ ৪-৫টিপেঁয়াজকুচি ১টিলবণ স্বাদমতোতেল প্রয়োজনমতো
পদ্ধতি: রান্নার পাত্রে তেল গরম করুনআদা ও রসুনবাটা দিয়ে একটু নেড়ে পেঁয়াজকুচি, মাংস আর লবণ দিয়ে ঢেকে দিনমাংস সিদ্ধ হয়ে আসলে টমেটো আর সিদ্ধআলু দিয়ে ২-৩ মিনিট নেড়ে কাঁচামরিচের কুচি আর ধনিয়াকুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন
ক্যাপসিকামের মুখ সুন্দর করে কেটে এর ভিতর রান্না করা চিকেন আস্তে আস্তে ঢুকিয়ে দিনএবার  পানিতে বেসন গুলিয়ে পাতলা পেস্টের মতো তৈরি করুনপুর ভরা ক্যাপসিকাম বেসনে মাখিয়ে গরম ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুনমোটামুটি খয়েরি রং হয়ে আসলে নামিয়ে পোলাও কিংবা নানরুটি, পরটার সঙ্গে পরিবেশন করুন

হানি-স্পাইসি-চিকেন
উপকরণ: মুরগি ১টিটমেটো মাঝারি আকারের ৪টিমধু ৪ টেবিল-চামচআদাবাটা ১ টেবিল চামচরসুনবাটা ১ টেবিল-চামচজিরাবাটা ১ চা-চামচলেবুর রস ১ টেবিল-চামচটিক্কা-মসলা ১ টেবিল-চামচগোলমরিচ-গুঁড়া ১ চা-চামচহলুদ ১ চা-চামচগুঁড়ামরিচ ১ চা-চামচকাঁচামরিচ ৪-৫টিপেঁয়াজকুচি আধা কাপলাল-হলুদ ক্যাপসিকাম ২টিতেল পরিমাণ মতোতেল স্বাদমতো
পদ্ধতি: মাংস টুকরা টুকরা করে কেটে আদা, রসুন, জিরা, লেবুর রস, মধু, গোলমরিচ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিনতারপর মাংসগুলো ডুবো তেলে ভাজুন, অর্থাৎ ডিপফ্রাই করবেন
রান্নার হাঁড়িতে তেল গরম করে নিনএতে পেঁয়াজকুচি দিয়ে নেড়েচেড়ে কাঁচামরিচের কুচি আর একটু গোলমরিচের সঙ্গে ক্যাপসিকামগুলো কেটে দিনভাজা ভাজা হয়ে আসলে, ভেজে রাখা মুরগিগুলো ছেড়ে দিন
ঢেকে দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুনহয়ে গেল সুস্বাদু হানি-স্পাইসি-চিকেন

ভেজ চিকেন
উপকরণ: মুরগি ১টিটমেটো মাঝারি আকারের ৪টিমটরশুঁটি ১ কাপবরবটি ১ কাপবাঁধাকপি-কুচি দেড় কাপধনেকুচি ১ কাপআদাবাটা ১ টেবিল-চামচরসুনবাটা ১ টেবিল-চামচমরিচ ৪-৫টিপেঁয়াজকুচি আধা কাপতেল পরিমাণমতোলবণ স্বাদমতো
পদ্ধতি: পাত্রে তেল গরম করে এতে আদা, রসুন ও জিরাবাটা দিয়ে নাড়ুনএখন মুরগির মাংসগুলো লবণসহ দিয়ে ঢেকে দিনমাংস সিদ্ধ হয়ে আসলে টমেটো, বাঁধাকপি, মটরশুঁটি ও বরবটি দিনকিছুক্ষণ ঢেকে রাখার পর সবজি সিদ্ধ হয়ে গলে গেলে মরিচকুচি করে ছিটিয়ে দিন
আরও ২-৩ মিনিট রেখে উপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে ফেলুন
সূত্রঃ http://bangla.bdnews24.com/lifestyle/article752033.bdnews

No comments:

Post a Comment

ali