ভাত, পোলাও
বা পরোটা নয়।
এসব ছাড়াও বানাতে পারেন দারুণ স্বাদের
দাওয়াতের মেনু।
দেখুন
রেসিপিগুলো।
চিজকেক
উপকরণ ১: মেরি বিস্কুটের মিহি গুঁড়া ২ কাপ, তরল মাখন ২০০ গ্রাম, আইসিং সুগার ১ কাপ, এগুলো একসঙ্গে মিশিয়ে বেকিং ট্রেতে চেপে চেপে বসিয়ে কমপক্ষে ১০ মিনিট ফ্রিজে রাখতে হবে।
উপকরণ ২: ছানা ২ কাপ, ১ কৌটা কনডেন্সড মিল্ক (৪০০ গ্রাম), ক্রিম ১ কৌটা (১৭০ গ্রাম), মিষ্টি দই আধা কাপ, আইসিং সুগার আধা কাপ, স্ট্রবেরি ফ্লেভার আধা চা-চামচ, গোলাপি খাবার রং ১ ফোঁটা
প্রণালি: সবকিছু ভালো করে ব্লেন্ড করে মিহি করে নিতে হবে। এবার বিস্কুটের স্তরের ওপর ছড়িয়ে কমপক্ষে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। ভালো হয় ১২ ঘণ্টা বা আরও বেশি সময় রাখলে। এবার ফ্রিজ থেকে বের করে টপিং হিসেবে ইচ্ছেমতো ফল কেটে কেটে সাজিয়ে দিলেই হবে।
রোস্টেড মুরগি
উপকরণ: চামড়াসহ গোটা ব্রয়লার মুরগি একটা, লবণ দেড় চা-চামচ, রসুন ৪-৫ কোয়া, লেবুর খোসা কুচি ১ টেবিল চামচ, সেদ্ধ আলু ছোট ১০টি, ব্রকলি মাঝারি ১টি (টুকরা করা), অরিগেনো আধ চা-চামচ
প্রণালি: মুরগি ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। এর ভেতরে ও বাইরে ভালোভাবে লবণ মেখে নিতে হবে। রসুন থেতো করে মুরগির ভেতরে ও বাইরে মেখে নিতে হবে। অর্ধেক পরিমাণ লেবুর খোসা কুচি মুরগির ওপর ছড়িয়ে দিতে হবে। এবার প্রিহিটেড ওভেনে ২১০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৫৫ মিনিট বেক করতে হবে। সেদ্ধ আলু ও ব্রকলি মাখনে ভেজে নিতে হবে। এতে অরিগেনো ছড়িয়ে দিয়ে মুরগি বের করার ১০ মিনিট আগে বেকিং ট্রেতে মুরগির সঙ্গে দিয়ে দিতে হবে। বের করে লেবু-মাখন সস বা পছন্দের যেকোনো সস দিয়ে পরিবেশন করতে হবে।
লেবু-মাখন সস
উপকরণ: কমলালেবু ৪টি, পানি এক কাপ, লবণ আধা চা-চামচ, বিট লবণ ও গোলমরিচের গুঁড়া সামান্য।
প্রণালি: কমলার খোসা ছড়িয়ে নিতে হবে। কোয়ার ওপরের স্বচ্ছ পর্দা ও বিচি ফেলে নিতে হবে। এরপর এক কাপ খাওয়ার পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এই পানিসহ ব্লেন্ড করে নিতে হবে। রস ছেঁকে নিয়ে আধা চা-চামচ লবণ, সামান্য বিট লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
ফলের সালাদ
উপকরণ: খোসা ও বিচি ছাড়া কমলা ৪টি, ড্রাগন ফল কাটা ১টি, ভিনেগার সিকি কাপ, লেটুসপাতা ১০টি, জলপাই তেল ৩ কাপ, লবণ আধা চা-চামচ, মধু ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ।
প্রণালি: লেটুসপাতা হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে। বাকি সব উপকরণের সঙ্গে মিশিয়ে পরিবেশন করতে হবে।
সূত্রঃ http://www.prothom-alo.com/life-style/article/391990/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87

No comments:
Post a Comment