Sunday, January 31, 2016

ব্রেইন সিগনালে চলবে গাড়ি!




মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এমন গাড়ির প্রোটোটাইপ নির্মাণ করছেন চীনের তিয়ানজিয়ানের একদল গবেষকমস্তিষ্কের শক্তি কাজে লাগিয়ে গাড়িটি চালানো যাবে বলে জানিয়েছেন গবেষকরা

চীনের নানকাই বিশ্ববিদ্যালয়ের ঐ গবেষকরা তাদের চিন্তাকে বাস্তব রূপ দেয়ার জন্য দুই বছর ধরে কাজ করেছেনব্রেইনের সিগনাল পড়তে পারে এমন একটি যন্ত্র মাথায় পড়ে তরঙ্গের মাধ্যমে গাড়িটি থামানো, সামনে আগানো, পেছনে যাওয়ার মতো কমান্ড দেয়া যাবে

নানকাই বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝ্যাং ঝাও জানিয়েছেন, ১৬টি ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) সেন্সর ব্যবহার করা হয়েছে গাড়িটির চালকের হেডসেটেগাড়িটির কম্পিউটার ইইজি সেন্সরের মাধ্যমে পাওয়া ব্রেইন সিগনাল বিশ্লেষণ করে তা অটোমোটিভ কমান্ডে অনুবাদ করে

পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের গাড়ি চালানোর সুযোগ করে দেয়ার চিন্তা থেকেই এই ব্রেইন পাওয়ার্ড কারপ্রকল্পের শুরু বলে জানিয়েছেন নানকাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডুয়ান ফেং

এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে চীনের বিজ্ঞানীদের এই অভিনব প্রযুক্তিব্রেইন সিগনাল দিয়ে গাড়ি সোজা লাইনে চালাতে সফলতার কথা জানিয়েছেন তারা

তবে এখনই এই প্রযুক্তি নির্ভর গাড়ির বাণিজ্যিক উত্পাদনের কোনো পরিকল্পনা করছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরাখবর: রয়টার্স

যে পাসওয়ার্ড জরুরি বদলে নিতে হবে


পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসপ্ল্যাশডাটা গত বছরের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ২৫টি পাসওয়ার্ড গত বছর সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন গবেষকেরা। 
এসপ্ল্যাশডাটার গবেষকেরা বলেছেন, তাঁরা গত বছর ফাঁস হওয়া পাসওয়ার্ডের মধ্যে থেকে ২০ লাখ পাসওয়ার্ড নিয়ে গবেষণা করে দেখেছে বরাবরেই মতো ‘১২৩৪৫৬’ ও ‘পাসওয়ার্ড’ শব্দটি পাসওয়ার্ড হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গবেষকেরা বলছেন, এই দুটি পাসওয়ার্ড ব্যবহার সবচেয়ে বিপজ্জনক। 
এসপ্ল্যাশডাটার গবেষকেরা বলছেন, তাঁদের তালিকায় যে ২৫টি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে যদি কারও পাসওয়ার্ড থেকে থাকে, তবে তা জরুরিভিত্তিতে বদলে ফেলা উচিত। এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। গবেষকেদের ভাষ্য, পাসওয়ার্ড কমপক্ষে ৮ অক্ষরের ও জটিল হওয়া উচিত। অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিয়ে একেক ওয়েবসাইটের জন্য একেকরকম পাসওয়ার্ড হওয়া উচিত। 
জনপ্রিয় ২৫ পাসওয়ার্ড
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. 12345
6. 123456789
7. football
8. 1234
9. 1234567
10. baseball
11. welcome
12. 1234567890
13. abc123
14. 111111
15. 1qaz2wsx
16. dragon
17. master
18. monkey
19. letmein
20. login
21. princess
22. qwertyuiop
23. solo
24. passw0rd
25. starwars

Saturday, January 30, 2016

একবার চার্জ দিলেই স্মার্টফোন চলবে ১৫ দিন!




আধুনিক সময়ে বিশ্বব্যাপী মানুষের অন্যতম অপরিহার্য অনুষঙ্গ স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়েই সবাইকে চিন্তিত থাকতে হয় সবসময়স্মার্টফোনের এই ব্যাটারি ব্যাকআপের চিন্তা থেকে ব্যবহারকারীদের মুক্ত রাখতে অনেক ধরনের গবেষণাই চলছেস্মার্টফোন নির্মাতা থেকে শুরু করে গবেষকরাও ব্যাটারি নিয়ে এমন নানা ধরনের গবেষণায় নিয়োজিত রয়েছেন

এর মধ্যে ব্যাটারি লাইফের এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা অকিটেলতাদের নতুন এক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে তারা ব্যবহার করেছে ১০ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারি যাকে একবার পূর্ণ চার্জ দিলে তা ফোনটিকে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সচল রাখতে সক্ষম হবে

শুধু তাই নয়, ব্যাটারিকে গুরুত্ব দিয়ে তৈরি এই ফোনের মডেলের সাথেও রাখা হয়েছে ব্যাটারির ফিচারটিতাতে করে এই মডেলের নাম দেওয়া হয়েছে কে১০০০০এর আগে তারা কে৬০০০ মডেলের আরও একটি স্মার্টফোন তৈরি করেছিল, যাতে ব্যবহূত হয়েছে ৬০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারিসেটিকেও ছাড়িয়ে গিয়ে এবারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপের স্মার্টফোন তৈরি করেছে তারা

শুধু তাই নয়, কে১০০০০ মডেলের স্মার্টফোনে ইউএসবি ওটিজি রিভার্স চার্জ ফাংশন থাকায় এই ফোনকে একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করার সুযোগ রয়েছেঅর্থাত্, এই ফোনকে ব্যবহার করে অন্যান্য স্মার্টফোনের ব্যাটারিও চার্জ দেওয়া হবে

এই ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫.৫ ইঞ্চি আকৃতির ৭২০ বাই ১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের এইচডি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম, মিডিয়াটেকের ১ গিগাহার্জ গতির কোয়াড-কোর প্রসেসর, ডুয়েল ক্যামেরা, ২ জিবি র্যাম, ১৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ, ফোরজি নেটওয়ার্ক, গেশ্চার সাপোর্ট প্রভৃতি ফিচার

স্মার্টফোনে আসক্তি কমাতে অ্যাপ!




স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতে বিশেষ একটি অ্যাপ এনেছে সাউথ কোরিয়ান একদল বিজ্ঞানীঅ্যাপটির নাম দেওয়া হয়েছে লকএন এলওএলঅর্থৎ লক ইউর স্মার্টফোন অ্যান্ড লাফ আউট লাউড

স্মার্টফোনে আসক্তি কম বেশি সব ব্যবহারকারীদের রয়েছেএকটু ভাবলেই দেখা যাবে ব্যবহারকারীরা শোবার আগে শেষ কাজ হিসেবে যেমন স্মার্টফোন ব্যবহার করে থাকেন তেমনি ঘুম থেকে উঠেই সবার আগে ফোন চেক করেনঅনেকে রাতে কোন কারনে ঘুম থেকে উঠলেও ফোন ব্যবহার করে থাকেন

শুধু তাই নয় অফিসিয়াল গুরুত্বপূর্ণ মিটিং বা সামাজিক কোন অনুষ্ঠানে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী কাজ বা আড্ডার পরিবর্তে স্মার্টফোনে সোশ্যাল সাইট বা ইমেইল চেক করে থাকেন

কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (কেএআইএসটি) প্রফেসর ইউচিন লি জানিয়েছেন বিশেষ এই অ্যাপটি তাদের ক্যাম্পাসের ১ হাজার শিক্ষার্থীর স্মার্টফোনের মাধ্যমে এক মাস ধরে পরীক্ষা চালানো হয়েছেপরে দেখা গেছে এই সময়ে ওই শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার ছাড়া ১০ হাজার ঘন্টা জমা করেছে

প্রফেসর ইউচিন লি মনে করেন অ্যাপটি শুধু অফিসিয়াল মিটিং নয় ছুটির সময় পরিবারের সদস্যদের আড্ডার মূহুর্তকে আরো আনন্দময় করে তুলবেঅ্যাপটি ব্যবহারকারীর স্মার্টফোনকে লক করতে সহায়তা করবেমিটিং, কনফারেন্স, আলোচনা ও সামাজিক কর্মকান্ডের মধ্যে স্মার্টফোনের ব্যবহার থেকে ব্যবহারকারীকে বিরত রাখবে বিশেষ এই অ্যাপটি

স্মার্টফোনের বাহ্যিক সংকেত যেমন নোটিফিকেশন অ্যালার্ম ও গ্রুপ চ্যাট অপশনগুলো বন্ধ করে দেবে অ্যাপটিপাশাপাশি অ্যাপটি স্মার্টফোনের মাধ্যমে একটি নতুন রুম তৈরি করবেযার মাধ্যমে ব্যবহারকারী মিটিংএ অংশগ্রহণকারী ও বন্ধুদের সঙ্গে যুক্ত হবেআইডি শেয়ারের মাধ্যমে পুরো গ্রুপটি তখন লক হয়ে যাবে

এরপর মিটিং এর মধ্য থেকে যদি কেউ ফোন ব্যবহার করে তবে অ্যাপটির কো-লোকেশন রিমাইন্ডার পাশের ব্যবহারকারীকে ফোন ব্যবহারের তথ্য দিয়ে দেবেতবে জরুরী ভিত্তিতে মোবাইল ব্যবহারের প্রয়োজন হলে সাময়িকভাবে ৫ মিনিটের জন্য ফোন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা
http://www.ittefaq.com.bd/science-&-tech/2015/12/18/47701.html

Friday, January 29, 2016

অ্যাপ দিবে স্মার্টফোন চোরের সন্ধান





কত যত্নে না রাখি আমাদের প্রিয় স্মার্টফোনটি তারপরও একদিন হঠাৎ করে দেখা গেল সেই ফোনটি চুরি হয়ে গেছেকিছু করার থাকে না এখানে আপনি কিছু না করতে পারলেও 'সিএম লকার' নামে একটি অ্যাপ্লিকেশন চোরের সন্ধান দিতে পারবে!

এই অ্যাপটি ইন্সটল করা থাকলে স্মার্টফোনের পাসওয়ার্ড ভুল দিলে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার  করে নিজে নিজে ছবি তুলে তা ব্যবহারকারীর মেইলে পাঠিয়ে দেবে সিএম লকারছবি দেখে শনাক্ত করা যাবে কে ফোনের লক খোলার চেষ্টা করছেএ ছাড়া আরও বেশ কিছু কাজের ফিচার রয়েছে এ অ্যাপ্লিকেশনে

এটি ব্যবহার করে ফোনের লক স্ক্রিনে পাসওয়ার্ড দেওয়া যাবেকেউ ভুল পাসওয়ার্ড দিলে‌ অ্যাপটি ছবি তুলে নির্ধারিত মেইলে তা পাঠিয়ে দিবেতবে এ জন্য ইন্টারনেট অন থাকতে হবেকোন অ্যাপ ফোনের বেশি ব্যাটারি খরচ করে সেটিও জানা যাবে অ্যাপটি থেকে 

অ্যাপটিতে রয়েছে লক স্ক্রিনের চমৎকার থিম বা ওয়ালপেপার নির্বাচনের সুবিধালক স্ক্রিনে মিউজিক নিয়ন্ত্রণের সুবিধা দেবে অ্যাপটিতাছাড়া রয়েছে নোটিফিকেশন বার, যা দিয়ে ব্লটুথ,ওয়াই-ফাইসহ ইত্যাদি ফিচারগুলো ব্যবহার করা যাবে
http://www.ittefaq.com.bd/science-&-tech/2016/01/28/53022.html

Thursday, January 28, 2016

ব্রিটেনে চালু হচ্ছে জঙ্গিবাদবিরোধী ওয়েবসাইট




জঙ্গিবাদবিরোধী কর্মসূচির অংশ হিসাবে ঘৃণার বিরুদ্ধে শিক্ষামূলকএকটি ওয়েবসাইট চালু করছেন ব্রিটিশ শিক্ষামন্ত্রী নিকি মর্গান

যে সব মতাদর্শ নিয়ে বিভ্রান্তির উদয় হবে সে সব নিয়ে বিভিন্ন তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবেস্কুল ও মা-বাবাদের জঙ্গিবাদবিরোধী তথ্যসেবা প্রদানের উদ্দেশ্যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছেএখানে শিশুদের সহিংস পন্থার বিপদ থেকে রক্ষা করতে সরকার এবং বিভিন্ন গ্রুপের উপদেশ প্রচার করা হবে

এছাড়াও অবৈধ ও অনিবন্ধিত স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপনেয়ার ঘোষণা দিয়েছেন নিকি মর্গানগত বছর ফেব্রুয়ারিতে  বেথনাল গ্রিন স্কুল থেকে তিন কিশোরী সিরিয়ার উদ্দেশ্যে পালিয়ে গিয়েছিল

মর্গান বলেছেন, আমরা স্কুলে আলোচনার ক্ষেত্রকে বন্ধ করে দিচ্ছি না বা তরুণ সমাজকে আড়ালে ঢেকে দিচ্ছি নাআমরা শুধু চরমপন্থা প্রতিরোধ করতে চাই, চাই মতাদর্শ নিয়ে উন্মুক্ত আলোচনার অনুমতি দিয়ে দুটির মধ্যে ভারসাম্য সৃষ্টি করতে

তিনি আরো বলেন, যারা সহিংস মতাদর্শ ছড়াতে পারে এমন কাউকে আমরা স্কুল বা কলেজে প্রবেশের অনুমতি দিব নাসূত্র: বিবিসি

সর্ববৃহৎ সৌরজগতের খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা




একটি বিশাল গ্রহ নিয়ে তৈরি অতি বিস্তৃত একটি সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরাজানা সৌরজগতগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে বড় বলে মনে করছেন তারা

সৌরজগতটি এত বড় যে এর কেন্দ্রে থাকা তারকাকে প্রদক্ষিণ করতে বিশাল ওই গ্রহটির ১০ লাখ বছরের কাছাকাছি সময় লাগে, জানিয়েছে বিবিসি।  গ্যাসীয় এই গ্রহটি এক ট্রিলিয়ন কিলোমিটার দূর থেকে ওই তারাকাটিকে প্রদক্ষিণ করছেএতে গ্রহটির কক্ষপথ আকারে আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান প্লুটোর কক্ষপথের চেয়ে ১৪০ গুণ প্রশস্ত হয়ে দাঁড়িয়েছে

সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ব্যাপক বিস্তৃত অল্প কয়েকটি সৌরজগত খুঁজে পাওয়া গেছেযুক্তরাজ্যের রয়াল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিশে নতুন এ আবিষ্কার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছেটু মাস জেটুওয়ানটুসিক্স-এইটওয়ানফোরজিরো নামের ওই গ্রহটি আমাদের সৌরজগতের সবেচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে ১২ থেকে ১৪ গুণ বড়

অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এএনইউ) জ্যোতির্বিজ্ঞানী ড. সিমন মার্ফি বলেন, কেন্দ্রীয় তারকা থেকে এত দূরে এ ধরনের লঘু-ঘনত্বের একটি বস্তু খুঁজে পেয়ে আমরা দারুণ বিস্মিত হয়েছিলামধুলা ও গ্যাসের বিশাল একটি চাকতি থেকে আমাদের সৌরজগত যে উপায়ে তৈরি হয়েছে সেভাবে এই সৌরজগতটি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই

এর আগে আমাদের জানা সবচেয়ে বড় তারকা-গ্রহ পরিবারের আকার থেকে এটি আকারে প্রায় তিনগুণ বড়পৃথিবীর প্রতিবেশী নবীন তারা ও বাদামি-বামন তারাদের বিষয়ে একটি জরিপকালে এই তারকা-গ্রহ পরিবারটির খোঁজ পাওয়া যায়নবআবিষ্কৃত এই তারাকা-গ্রহ পরিবারটি পৃথিবী থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে আছে
 বিবিসি

হৃদ্‌রোগের চিকিৎসায় ‘বেলুনপদ্ধতি’




হৃৎপিণ্ডের একটি ভাল্‌ভে ছিদ্র হয়েছিল ৫৯ বছর বয়সী রিচার্ড রিচেরতাঁর অবস্থা তখন এতটাই নাজুক যে ওপেন হার্ট সার্জারি করানোর সুযোগ নেইএ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাময়িক ব্যবস্থা হিসেবে রিচের হৃদ্‌যন্ত্রে স্থাপন করলেন একটি বেলুনযন্ত্রএতে তাঁর অবস্থার উন্নতি হলোপরে তিনি অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো সুস্থও হয়ে ওঠেন
হৃদ্‌যন্ত্রের মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় শেষ সুযোগহিসেবে এই বেলুনপদ্ধতি ব্যবহার করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ 
হসপিটালের বিজ্ঞানীরাতাঁরা পরীক্ষামূলকভাবে আরও বেশি ব্যবহার করতে চান বেলুনযন্ত্রটিআশা করা যায়, এতে হাজারো রোগীকে বাঁচানো সম্ভব হবে
নির্মাণকাজের সঙ্গে যুক্ত রিচের বাড়ি কেন্টে২০১৫ সালের জুনে তিনি মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হনফলে তাঁর শ্বাস-প্রশ্বাসে জটিলতা তৈরি হয়চিকিৎসকেরা দেখতে পান, তাঁর হৃদ্‌যন্ত্রের একটি ভাল্‌ভ ঠিকমতো কাজ করছিল নাএতে রক্তের উল্টো স্রোত তৈরি হয় এবং তাঁর হৃৎপিণ্ডে বাড়তি চাপ পড়েতখন প্রচলিত চিকিৎসায় অস্ত্রোপচার করাটা খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করে চিকিৎসকেরা মিট্রা-স্পেসার নামের নতুন যন্ত্রটি (বেলুন) ব্যবহারের সিদ্ধান্ত নেনযুক্তরাষ্ট্রে কার্ডিওসলিউশনস নামের একটি প্রতিষ্ঠান ওই বেলুনযন্ত্র তৈরি করেএটি হৃৎপিণ্ডে স্থাপনের কয়েক দিন পরই হাসপাতাল থেকে ছাড়া পান রিচপাঁচ মাস পর তাঁর হৃদ্‌যন্ত্র অস্ত্রোপচারের উপযোগী হয়ে ওঠেএরপর ভাল্‌ভ সারানোর জন্য প্রচলিত অস্ত্রোপচার করা হয়এতে নেতৃত্ব দেন অধ্যাপক ওয়েন্ডলারতিনি বলেন, ভাল্‌ভে ত্রুটিযুক্ত এ রকম রোগীদের চিকিৎসায় ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারির জায়গা নিয়ে নিতে পারে বেলুনযন্ত্রটি
বেলুনটির আকার একটা ছোট মরিচের সমানকিহোল টেকনিকব্যবহার করে বুকে এটি স্থাপন করা হয়এতে বড় ধরনের কোনো অস্ত্রোপচার প্রয়োজন হয় নাভাল্‌ভের ছিদ্রের স্থানে এটি বসানো হলে রক্তের উল্টো স্রোত বন্ধ হয়রোগীর অবস্থা অনুযায়ী বিশেষ প্রক্রিয়ায় বাইরে থেকে বেলুনযন্ত্রটি নিয়ন্ত্রণ করা হয়
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা শাখার পরিচালক অধ্যাপক পিটার ওয়েইসবার্গ বলেন, বেলুনটির কাজের ধরন খুব সোজাএটি ভাল্‌ভের ছিদ্র দিয়ে রক্ত পড়া কমায়এতে হৃদ্‌যন্ত্র সেরে উঠে অস্ত্রোপচারের ধকল সামলানোর সামর্থ্য অর্জন করেএ সময় চিকিৎসকেরাও রোগীকে পর্যবেক্ষণ এবং বিকল্প চিকিৎসা নিয়ে চিন্তাভাবনার সুযোগ পান
সূত্রঃhttp://www.bdnews21.com/browse.php?link=prothom-alo.com

Tuesday, January 26, 2016

মায়ের দুধের প্রোটিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি




মায়ের দুধের প্রোটিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানীওষুধ-প্রতিরোধী রোগজীবাণু প্রতিরোধে এটি বিশেষ কার্যকর হবে বলে তাঁরা দাবি করছেনএতে সিকল-সেল অ্যানিমিয়ার (রক্তশূন্যতা) জিনগত রোগের চিকিৎসায় নতুন আশার সঞ্চার হয়েছেখবর টেলিগ্রাফের
ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে ওষুধ প্রতিরোধী রোগজীবাণুর আক্রমণে প্রতিবছর প্রায় সাত লাখ মানুষ প্রাণ হারায়প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে বিভিন্ন রোগজীবাণু নিজস্ব প্রতিরোধ গড়ে তুললে ওষুধগুলো কার্যকারিতা হারায়তখনই নতুন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়েতাই মায়ের দুধ থেকে তৈরি নতুন অ্যান্টিবায়োটিক এসব রোগজীবাণু দমনে সাফল্যের নতুন সম্ভাবনা জাগিয়েছে
লন্ডনের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল) এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিকটি তৈরি করেছেনতাঁরা বলছেন, মায়ের দুধে ল্যাকটোফেরিন নামের প্রোটিন থাকেএটি বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসকে মেরে ফেলতে পারেমায়ের দুধের এই জীবাণুরোধী সামর্থ্যের কারণে নবজাতকেরা প্রথম কয়েক মাস বিভিন্ন অসুখের আক্রমণ থেকে সুরক্ষা পায়
এনপিএলের গবেষকেরা দেখতে পান, একটি সূক্ষ্ম কণা আকৃতির (১ ন্যানোমিটারের চেয়ে সরু) উপাদানের কারণে ল্যাকটোফেরিন বিভিন্ন রোগজীবাণুকে মেরে ফেলতে পারেতাঁরা ওই উপাদানকে কিছুটা পরিবর্তন করে ক্যাপসুলতৈরি করেনএটি মানুষের শরীরের কোনো কোষের ক্ষতি না করেই সুনির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়াকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে
রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির সাময়িকী কেমিক্যাল সায়েন্স ওই নতুন অ্যান্টিবায়োটিক তৈরির বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে
যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডেম স্যালি ডেভিস টাইমস পত্রিকাকে বলেন, ‘আরও নতুন নতুন অ্যান্টিবায়োটিক নিশ্চয়ই পাওয়া যাবেপ্রতি দশকে আমাদের গড়ে ১০টি নতুন অ্যান্টিবায়োটিক প্রয়োজনএগুলো আমার বৃদ্ধ বয়সের জন্য নয়, আমার শিশুসন্তানদের বৃদ্ধ বয়সের জন্য কাজে লাগবে
ওষুধ প্রতিরোধী রোগজীবাণু মোকাবিলার জন্য যুক্তরাজ্য সরকারের বিশেষজ্ঞ প্যানেলের মতে, ২০৫০ সালের মধ্যে আরও নতুন ওষুধ আবিষ্কার না হলে বিশ্বজুড়ে বছরে কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে
 সূত্রঃhttp://www.bdnews21.com/browse.php?link=prothom-alo.com

Thursday, January 21, 2016

একই দিনে একই বরকে দুইবার বিয়ে!




বিয়ে করলেন বলিউড অভিনেত্রী অসিনতবে একবার নয়, একই বরকে দুই দুইবার বিয়ে করেছেন তিনি

মঙ্গলবার মাইক্রোম্যাক্সের প্রধান শিল্পপতি রাহুল শর্মার সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কে জড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী

তবে একবার নয় রাহুল শর্মাকে একই দিনে দুইবার বিয়ে করছেন 'রেডি' খ্যাত এই অভিনেত্রীদুইজন দুই ধর্মের হওয়ায় খ্রিস্টান ও হিন্দু উভয়রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়

মঙ্গলবার সকালে নয়াদিল্লির দুসিত দেবরানা রিসোর্টে রাহুল শর্মাকে খ্রিস্টান রীতিতে বিয়ে করেন অসিনসন্ধ্যায় একই জায়গায় হিন্দু রীতিতে আরও একবার বিয়ে করেন তারা

পাত্র ও পাত্রীর ধর্মের কথা মাথায় রেখেই দুই ধর্মমতে তাদের বিয়ে হচ্ছে বলে জানিয়েছে তাদের পরিবার

উভয় অনুষ্ঠানে বর ও কনের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকলেও বলিউড পাড়ার কেউ ছিলেন নাব্যতিক্রম শুধু অক্ষয় কুমারতিনি উভয় অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেনশোনা যায়, অক্ষয় কুমারই অসিনের সঙ্গে রাহুলের পরিচয় করিয়ে দিয়েছিলেন

তবে আগামী ২৩ জানুয়ারি মুম্বাইয়ে তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানেই বলিউড তারকারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে

তেলেগু ও তামিল ভাষার জনপ্রিয় এই অভিনেত্রী আমির খানের বিপরীতে 'গজিনি' ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পানএরপর একাধিক বলিউডে ছবিতে অভিনয় করেন তিনিসর্বশেষ উমেশ শুক্লার ছবি 'অল ইজ ওয়েল' ছবিতে দেখা যায় তাকে

ali