শিম সুন্দরী
শিম ১ কেজি, টমেটো ১টি,
পেঁয়াজ কুচি ২ কাপ,
পেঁয়াজ
বাটা ১ টেবিল চামচ,
রসুন বাটা ১ চামচ,
আদা বাটা
১ চা চামচ,
জিরা গুঁড়া ১ চা চামচ,
ধনেগুঁড়া
১ চা চামচ,
গরম মসলা
গুঁড়া ১ চা চামচ,
হলুদ
গুঁড়া আধা চা চামচ,
মরিচ
গুঁড়া ১ চা চামচ,
সয়াবিন তেল ৩ টেবিল চামচ,
কাঁচা
মরিচ ৫টি,
ধনেপাতা
কুচি ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালীঃ
১. পাত্রে
সব গুঁড়া ও বাটা মসলা অল্প পানি দিয়ে মিশিয়ে রাখুন।
২. কড়াইয়ে
তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে টমেটো কুচি দিন।
৩. এবার
মসলার মিশ্রণ দিয়ে তা ভালো করে কষিয়ে নিন।
৪. মসলা
কষানো হলে শিম দিন। সামান্য পানি দিয়ে আঁচে কিছুক্ষণ রান্না করুন।
৫. শিম
সিদ্ধ হলে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নাড়াচাড়া
করে
নামিয়ে পছন্দমতো পরিবেশন করুন।
মিক্স সবজির মালাই কারি
মিক্স
সবজি (ফুলকপি, শিম, আলু, গাজর বা ইচ্ছামতো অন্য যেকোনো সবজি ব্যবহার করা যাবে) ২ কাপ, তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, নারিকেল বাটা আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালীঃ
১. সবজি
ছোট টুকরো করে কেটে নিন।
২. কড়াইয়ে
তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে মসলা ও লবণ দিয়ে কষিয়ে সবজি ও পরিমাণমতো পানি দিন।
৩. সবজি
সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
৪. সবজি
সিদ্ধ হয়ে এলে নারিকেল বাটা, চিনি ও পোস্তবাটা দিয়ে
কিছুক্ষণ রান্না করে নারিকেল কোরা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
বাঁধাকপির সাদা ভাজি
বাঁধাকপি
১টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, জৈন আধা চা চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, চিনি সামান্য, টক দই ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালীঃ
১. কড়াইয়ে
তেল ও ঘি গরম করে পেঁয়াজ কুচি ও জৈন হালকা করে নেড়ে টক দই দিন।
২. কিছুক্ষণ
নেড়ে বাঁধাকপি দিন। এরপর সামান্য পানি দিয়ে কাঁচা মরিচ, চিনি ও লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
৩. বাঁধাকপি
সিদ্ধ হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
মাংস পেঁয়াজকলির পাকোড়া
পেঁয়াজকলি
২ কাপ, গরু অথবা মুরগির মাংস এক কাপের চার ভাগের এক ভাগ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, ডিম ১টি, টেম্পুরা পাউডার ১ কাপ, লবণ ১ চা চামচ ও সয়াবিন তেল ১ কাপ।
প্রস্তুত প্রণালীঃ
১. মাংস
টুকরো করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিন।
২. পাত্রে
সব উপকরণ একসঙ্গে নিয়ে পাকোড়ার গোলা তৈরি করে নিন।
৩. কড়াইয়ে
ডুবো তেল গরম করে তাতে পাকোড়া ছেড়ে বাদামি করে ভেজে সসের সঙ্গে পরিবেশন করুন।
ড্রাই কলিফ্লাওয়ার উইথ
চিলিস
ফুলকপি ১টি, কাঁচা মরিচ ফালি ৭টি, পেঁয়াজ ফালি ২টি, রসুন কুচি ১ টেবিল চামচ, টেম্পুরা পাউডার আধা কাপ, সয়াবিন তেল পরিমাণমতো, সয়াসস ১ টেবিল চামচ, ফিশ সস ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালীঃ
১. ফুলকপি
টুকরো করে কেটে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিন।
২. এবার
টেম্পুরা পাউডার পরিমাণমতো পানি দিয়ে গুলে নিন।
৩. ফুলকপির
টুকরোগুলো টেম্পুরার গোলায় ডুবিয়ে গরম ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন।
৪. আরেকটি
কড়াইয়ে তেল অল্প গরম করে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। এর মধ্যে সস দিয়ে একটু
নেড়ে ভেজে রাখা ফুলকপি দিন।
৫. নামানোর
আগে কাঁচা মরিচ ফালি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করুন ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা রুটির সঙ্গে।
শীতের ভিন্নধর্মী সবজি রান্না
উপকরণ:
• ৩টি বড়
টমেটো
• ২টি
মাঝারি আকারে পেঁয়াজ
• ২ টেবিল
চামচ কাজুবাদাম
• ১-১/২ টেবিল
চামচ তেল
• আলু কুচি
• গাজর
কুচি
• ফুলকপি
• ১/৪ কাপ
বিনস
• ১/৪ কাপ
মটরশুঁটি
• ক্যাপসিকাম
কুচি
• ১/৪ কাপ
পনির কুচি
• ২-৩ টেবিল
চামচ মাখন
• ২-৩ টেবিল
চামচ ক্রিম
• ধনেপাতা
কুচি
• লবণ
স্বাদমত
• ১-১/২ টেবিল
চামচ কাশ্মেরী লাল মরিচ গুঁড়ো
• ১ চা
চামচ ধনিয়া গুঁড়ো
• ১ চা
চামচ জিরা গুঁড়ো
• ১/২ চা
চামচ গরম মশলা গুঁড়ো
• ১/২ চা
চামচ কাসরি মেথি
• ১/২ চা
চামচ আদা রসুন পেস্ট
• ৩-৫ টেবিল
চামচ তেল
প্রস্তুত প্রণালী:
• গ্রেভির
জন্য প্রথমে প্যানে তেল গরম করতে দিন।
• এরপর এতে
টমেটো কুচি, কাজুবাদাম এবং পেঁয়াজ কুচি দিয়ে মঝারি আঁচে নাড়ুন।
• টমেটো
নরম হয়ে এলে এতে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন।
• এখন
আরেকটি প্যানে তেল গরম করতে দিন। এতে আলু কুচি, গাজর কুচি দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে
ফেলুন।
• আবার
ফুলকুপি, বিনস, এবং পনির দিয়ে ভেজে নামিয়ে
ফেলুন।
• এখন বাকি
তেলের সাথে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে আদা রসূনের পেস্ট দিয়ে নাড়ুন।
• এরপর এতে
টমেটো পেস্ট, লবণ, লাল মরিচ গুঁড়ো দিয়ে ভাল
করে নাড়ুন।
• বলক না
আসা পর্যন্ত এটি নাড়তে থাকুন।
• গ্রেভি
রান্না হয়ে গেলে এতে মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি দিয়ে ২-৩ মিনিট
নাড়ুন।
• তারপর
এতে ভাজা সবজিগুলো দিয়ে দিন।
• ধনিয়া
গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসরি মেথি দিয়ে দিন।
• এবার
ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন।
• শেষে
ক্রিম, ধনে পাতা কুচি দিয়ে দিন।
• চুলা
থেকে নামানোর আগে ভাজা পাঁপড় গুঁড়ো করে দিয়ে মিশিয়ে নিন।
• ব্যস
তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্ট্যাইল মিক্স ভেজি সবজি!
সূত্রঃ নেট