Tuesday, March 8, 2016

পাঁচ হাজারে মিলবে লাভা ফুয়েল এফ২

ফুয়েল এফ১ সাড়া জাগানোয় ফুয়েল এফ২ নামের আরেকটি স্মার্টফোন বাজারে এনেছে লাভা। ফুয়েল এফ১ এর মতো নতুন ডিভাইসটিও কম দামে পাওয়া যাবে।
ভারতের বাজারে ৬৭ ডলারে পাওয়া যাচ্ছে ফুয়েল এফ২, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় পাঁচ হাজার ২০০ টাকা।
স্মার্টফোনটিতে ৮৫৪–৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর ও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
৫১২ মেগাবাইট র‍্যামের এ ফোনে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এতে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ০.৩ ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ডিভাইসটি থ্রিজি নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ সমর্থন করবে।
ডুয়াল সিম সুবিধার স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
 http://www.ittefaq.com.bd/science-&-tech/

তারুণ্যের আবিষ্কার

৫০টি প্রকল্প। সব কটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি। বাংলাদেশ আইসিটি এক্সপোতে তরুণদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের জন্য ছিল ‘ইনোভেশন জোন’। তরুণেরা সেখানে দেখিয়েছেন তাঁদের প্রযুক্তি–উদ্ভাবন। সেগুলোর কয়েকটি নিয়ে এ আয়োজন
ওয়াল–ই’র আদলে তৈরি রোবটের সঙ্গে সেলফিগবেষণা ও উন্নয়নের পেছনে কোটি কোটি টাকা খরচ করার একটাই কারণ—নতুন কোনো উদ্ভাবনের মাধ্যমে দেশকে প্রযুক্তিতে এগিয়ে নেওয়া। তবে স্বাভাবিকভাবেই সব দেশের সে সামর্থ্য থাকে না। আপাতদৃষ্টিতে প্রযুক্তিতে পিছিয়ে পড়ার এটাই কারণ মনে হতে পারে। তবে অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস কিন্তু ভিন্ন কথা বলেছেন। তাঁর মতে, উদ্ভাবনের সঙ্গে খরচ করা অর্থের কোনো সম্পর্ক নেই। এটা বরং নেতৃত্ব, জনবল এবং কীভাবে কাজটা করা হচ্ছে, তার ওপর নির্ভর করে। হয়তো সে লক্ষ্য নিয়েই দেশে হার্ডওয়্যার পণ্যের প্রদর্শনী বাংলাদেশ আইসিটি এক্সপোতে তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়েছিল ‘ইনোভেশন জোন’–এ।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি মুজিবুর রহমান ছিলেন ইনোভেশন জোনের আয়োজক। এ সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমত, আইসিটি বিভাগের উদ্ভাবনী তহবিল থেকে সম্ভাবনাময় প্রকল্পগুলোর জন্য ২৫ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়ার ব্যবস্থা আছে। প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের জন্য সেটা কাজে লাগানো যায়। দ্বিতীয়ত, দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সংযোগ ঘটিয়ে দেওয়া, যাতে হার্ডওয়্যার নির্মাণে তারুণ্যের উদ্ভাবনে দর্শনার্থীদের আগ্রহের কমতি ছিল না কোনো l খালেদ সরকারআমরা সক্ষমতা অর্জন করতে পারি। ইনোভেশন জোনে মানুষের আগ্রহের কোনো কমতি ছিল না।’
ইনোভেশন জোনে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৫০টি প্রকল্প স্থান পেয়েছিল। ৪ মার্চ সন্ধ্যায় ইনোভেশন জোন ঘুরে বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প নিয়ে এই লেখা।
লাল নীল বাতি জ্বেলে হাত-পা ছুড়ে কিছুক্ষণ তার হিপহপ নাচ চলল। এরপর করমর্দন করে জানাল যে তার নাম রিবো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের তৈরি রিবো নামের এই রোবটটি ইনোভেশন জোনে ঢুকতেই প্রথম চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের (সিএসই) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির অর্থায়নে তৈরি এই রোবটটিকে বাংলায় প্রশ্ন করলে সে উত্তর দেয় বাংলাতেই। মেলায় কথা হয় প্রকল্পটির সদস্য নওশাদ সজীবের সঙ্গে। তিনি জানান, রিবো এখন বাংলায় ১০টি নিদের্শ বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে বা কাজ করতে পারে। আমরা চেষ্টা করছি আমাদের প্রকল্পটিকে আরও এগিয়ে নিতে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহফুজ নাগিব রেললাইনের জন্য রোবট তৈরি করেছেন। তিনি বলেন, রোবটটি আলট্রাসনিক শব্দ তরঙ্গের মাধ্যমে রেললাইনে কোনো ভাঙন আছে কি না, তা পরীক্ষা করে দেখে তথ্য পাঠাবে কম্পিউটার সার্ভারে। সার্ভার কম্পিউটার থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেলে উদ্ধার বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছেন কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তথ্য সংগ্রহের গ্রাহক যন্ত্র। বাংলাদেশের ওপর দিয়ে যখন নির্দিষ্ট স্যাটেলাইটটি প্রদক্ষিণ করবে অর্থাৎ সবচেয়ে কাছের অবস্থানে যখন থাকবে, তখন তা থেকে এই গ্রাহক যন্ত্র দিয়ে তথ্য সংগ্রহ করে আবহাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাষ দেওয়া সম্ভব হবে। এর সঙ্গে আছে ড্রোন। গ্রাহক যন্ত্রের সঙ্গে ড্রোনের সম্পর্ক কী, তা নিয়ে জানালেন প্রকল্পটির এক মেলায় ৫০টি প্রকল্প দেখান ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসদস্য বিজয় তালুকদার। বললেন, ‘আমরা হয়তো কোনো ঝড়ের পূর্বাভাষ পেলাম, কিন্তু সে সম্পর্কে তো সবগুলো অঞ্চলে জানাতে হবে। ড্রোন সে কাজটি করতে পারবে।’
নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের তিন শিক্ষার্থী তৈরি করেছেন স্মার্ট ট্রাফিক ব্যবস্থা। প্রকল্পের সদস্য তৌসিফ ওসমান বলেন, ‘আমরা প্রথমে ক্যামেরার মাধ্যমে যানবাহনের চাপ নির্ণয় করে কোন রাস্তায় কতটুকু সময়ের জন্য যানবাহন সরবরাহ করতে হবে, তা ঠিক করব। এরপর চাপ অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ করলে যানজট সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল তৈরি করেছেন সাশ্রয়ী মেরিন ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের দাম সাধারণত লাখ টাকার বেশি হয়। তবে তাদের প্রযুক্তি ব্যবহার করে ১৫ থেকে ২০ হাজার টাকায় তা তৈরি করা সম্ভব হবে। দুর্ঘটনাকবলিত 

 মেলায় ৫০টি প্রকল্প দেখান ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 
 আরও খবর
মহাকাশে ৩৪০ দিন 

জাহাজ থেকে এই ব্ল্যাক বক্সের মাধ্যমে তথ্য উদ্ধার করা সম্ভব হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র সেলিম রেজা তৈরি করেছেন আগুন নিয়ন্ত্রণব্যবস্থা। তার গবেষণাপত্রের অংশ হিসেবে এই কাজটি করেন। জানালেন, কোথাও আগুন ধরলে সঙ্গে সঙ্গে সেন্সরে বিষয়টি ধরা পড়বে। এরপর সার্ভার কম্পিউটারে তা জানালে প্রথমে এসএমএসের মাধ্যমে কর্তৃপক্ষকে জানানো হবে এবং অপেক্ষা না করে যেখানে আগুন ধরেছে, সেখানে আগুন নেভানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে রাসায়নিক উপাদান স্প্রে করা হবে।
মেলার শেষ দিন ৫ মার্চ সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। সেরাদের সেরা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির প্রকল্প মেরিন ব্ল্যাক বক্স। তিনটি বিভাগে নয়টি প্রকল্প পুরস্কার পেয়েছে।
আরও খবর

৬টি জ্ঞান থাকলে আপনার ভবিষ্যত উজ্জল 
 
বিজয়ী প্রকল্পগুলো
সেরাদের সেরা: মেরিন ব্ল্যাক বক্স (ব্র্যাক ইউনিভার্সিটি)
বিভাগ: স্মার্ট এবং এমবেডেড সিস্টেম
প্রথম: মেরিন ব্ল্যাক বক্স (ব্র্যাক ইউনিভার্সিটি)
দ্বিতীয়: ইন্টারনেট হোম অটোমেশন অ্যান্ড সিকিউরিটি সিস্টেম (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
তৃতীয়: স্মার্ট ইরিগেশন অ্যান্ড ফার্টিলাইজেশন (সিটি ইউনিভার্সিটি)
বিভাগ: রোবটিকস
প্রথম: স্বর-যান—আ ভয়েস কনট্রোলড ডিসট্যান্ট মোশন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
দ্বিতীয়: অ্যান অটোনোমাস রোবটিক সিস্টেম টু মেনটেইন ফ্রি ফ্লোয়িং ড্রেইনস (ব্র্যাক ইউনিভার্সিটি)
তৃতীয়: অটোনোমাস ক্র্যাক ডিটেক্টর রোবট ফর রেইলওয়ে ট্র্যাক—স্ক্যানবট (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ)
বিভাগ: কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিকস
প্রথম: পাওয়ার ডিসি মোটরবাইক (সিটি ইউনিভার্সিটি)
দ্বিতীয়: পিএলসি বেজড স্মার্ট অটোমেটিক কার পার্কিং সিস্টেম (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম)
তৃতীয়: সেচ-বন্ধু (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)
www.prothom-alo.com

Monday, March 7, 2016

বিশ্বকাপ উপলক্ষ্যে গুগলের ডুডল




আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে সার্চ ইঞ্জিন গুগলে তৈরি করেছে বিশেষ ডুডল। গুগলের হোমপেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেট ম্যাচ।

৮ মার্চ মঙ্গলবার থেকে ভারতের নাগপুরে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। আইসিসির পূর্ণ ১০ সদস্যদেশ সহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে জমজমাট এই টুর্নামেন্টে। ভারতের ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির শিরোপা লড়াই।

তবে মূল লড়াই শুরু  ১৫ মার্চ। যাকে বলা হচ্ছে ‘সুপার টেন’ পর্ব। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে দুটি পর্বে। প্রথম পর্বকে বলা যায় ‘বাছাই পর্ব।’ ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে খেলানো হচ্ছে এই পর্ব। দুই গ্রুপের দুই সেরা দল উঠে যাবে মূল পর্বে। যারা যোগ দেবে আসল লড়াইয়ে।

আর টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অনেক পেছনে থাকায় বাংলাদেশকে খেলতে হচ্ছে প্রথম পর্বে। আগামী ৯ মার্চ হল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

www.ittefaq.com.bd/science-&-tech

Thursday, March 3, 2016

নতুন মডেলের স্মার্টফোন




দেশের বাজারে এখন প্রতি মাসেই কমবেশি নতুন মডেলের স্মার্টফোন আসছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, এই সময়টায় দেশি ব্র্যান্ডের ফোনগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। এর মূল কারণ অপেক্ষাকৃত কম দাম। 
 আরও খবর

স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি জে ফাইভ ১৮,৯০০; গ্যালাক্সি জে সেভেন ২১,৯০০; গ্যালাক্সি জে২ ১২,৯৯০; গ্যালাক্সি এ৮ ৪৪,৯০০; গ্যালাক্সি এস ৬ এজ ৭৯,৯০০; গ্যালাক্সি জে১ নেক্সট ৬,৯৯০; গ্যালাক্সি নোট ৫ ৬৯,৯০০ টাকা এবং গ্যালাক্সি নোট ৫ ডুয়াল সিম ৭৪,৯০০ টাকা। অ্যাপল: আইফোন ৫ এস ১৬ গিগাবাইট (গি.বা.) ৬২,৫০০; আইফোন ৬ ১৬ গি.বা. ৭৩,৮০০ ও আইফোন ৬ ৬৪ গি.বা. ৮৫,২০০; আইফোন ৬ প্লাস ১৬ গি.বা. ৮৫,২০০; আইফোন ৬ প্লাস ৬৪ গি.বা. ৯৬,৫৭৫ ও আইফোন ৬ প্লাস ১২৮ গি.বা. ১০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া ৭৩০ ২১,৫০০; লুমিয়া ৫৩৫ ১১,৫০০; লুমিয়া ৫৩২ ৯,৫০০; লুমিয়া ৫৩৫ ১১,৫৯৯; লুমিয়া ৫২৫ ১২,৫০০; লুমিয়া ৬৩০ ১২,৯০০; লুমিয়া ৬২৫ ১৯,৫০০; লুমিয়া ৯২৫ ৩২,০০০ এবং লুমিয়া ১০২০ ৪২,০০০ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; এক্সপেরিয়া পি ২০,০০০; এক্সপেরিয়া জেড ৩২,৯০০ ও এক্সপেরিয়া সোলা ১৫,৫০০ টাকা। সিম্ফনি: ই৭৮ ৩,৫৯০; এইচ ৬০ ৭,২৯০; এইচ ২৫০ ৯,৯৯০; এম ১ ৬,১৯০; পি৬ ৮,৯৯০; পি৬ প্রো ১০,৪৯০ ও পিপি ৬ (২ গি.বা.) ১০,৪৯০ টাকা। ওয়ালটন: আরএক্স ৩ ১৩,৯৯০; আরএক্স ২ ১২,৯৯০ ও প্রিমো জেড ১ ২৮,৯০০; জিএম ৯,২৯০; এনএক্স ২ ১৪,৪৯০; জেএফ ৩ ৭,৮৯০; প্রিমো এস ৩ ১৬,৩৯০; এনএক্স ১৭,৯৯০; এফ ১ ৮,৯৯০; ই১ ৫,২৯০ টাকা; জিএফ ৮,৬৯০; জি৫ ৮,৯০০; জি২ ১২,৫৯০; জিএইচ ৩ ১০,৯৯০ ও জি৩ ১০,৯৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্স ১ ৬,৯৯৯; ইভিও ভিএক্স ২ ৩,৯৪০; ইভিও ভিএক্স ১ ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯; হুয়াওয়ে: পি৮ ৪৯,৯৯০; পি লাইট ২২,৪৯০; ওয়াই ৬২৫ ৯,৯৯০; মিনি গোল্ড ১৫,৯০০ ও অনার ৬ প্লাস ৪৪,৪৯০ টাকা। অনার ওয়াই ৫সি ৬,৯৯০; অনার হলি ১০,৯৯০; অ্যাসেন্ড ওয়াই ৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি৬১০ ১৩,৫০০; জি৬৩০ ১৫,৪৯০ টাকা। অপ্পো: নিও ৩ ১৪,৮০০; এন ১ মিনি ৩৬,০০০; আর ১ কে ৩২,০০০; ফাইন্ড ৭ ৪৯,৯০০ ও ফাইন্ড ৭এ ৪১,০০০ টাকা। এলিট: ইভিও এনএক্স ১ ৯,৭৭৭ ও ইভিও ৭০ ৭,১১১ টাকা।
ট্যাবলেট
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬ গি.বা. ৪৬,০০০; ৩২ গি.বা. ৫০,০০০; ৬৪ গি.বা. ৬০,০০০; আইপ্যাড টু ১৬ গি.বা. ৪৭,০০০; ফোর ৮ গি.বা. ৩৯,০০০; ৩২ গি.বা. ৫০,০০০ ও ৬৪ গি.বা. ৬০,৫০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ফোর ৭.০ ৮ গি.বা. ১৯,৯০০; ট্যাব ফোর ১০.১ ১৬ গি.বা. ৩০,০০০; ট্যাব এস ৮.৪ ৩৫,৯০০ ও ট্যাব এস ১০.১ ৬৩,০০০ টাকা। আসুস: ফোন প্যাড ৭ ইঞ্চি ৮ গি.বা. ১৩,০০০; নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৩,০০০; টিএফ ১০১জি এনভিডিয়া ৪৪,০০০; মেমোপ্যাড ১৫,০০০ ও ফোনপ্যাড ৮ গি.বা. ২২,০০০ টাকা। ফুজিৎসু: ট্যাব এম ৫৩২ ৬০,৫০০ টাকা। এইচপি: এলিটপ্যাড ৯০০ ৩২ গি.বা. ৯২,০০০ টাকা। সনি: এসজিপিটি ৩ ৩৯,০০০; এসজিপি ২ ৪৯,০০০ ও ট্যাবলেট পি এসজিপিটি ২ ৪৫,০০০ টাকা। লেনোভো: এ৭ ৫০ ৭ ইঞ্চি ৮ গি.বা. ১৭,৫০০; ইয়োগা ৮ ২৭,৫০০ ও ইয়োগা ১০ ২৯,৫০০ টাকা। তোশিবা: এটি ১০০ ৪১,৫০০ টাকা।
বাজারে নতুন স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি এস–৭ এজ ৭৯,৯০০ টাকা (প্রি বুকিং ১৬ মার্চ পর্যন্ত)। উই: এল১ ৪,২৫০; আর১ ৫,৯০০ টাকা। সিম্ফনি: এইচ ৫৮ ৭,৬৪০; এইচ ১৭৫ ১০,৪৯০; পি৬ প্রো (৩ গি.বা.) ১১,৯৯০; ভি৮৫ ৬,৯৯০ ও ভি৪৯ ৫,২৯০ টাকা। হুয়াওয়ে: জিআর ৫ ২২,৯৯০ ও মেট ৮ ৫৯,৯৯০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া ৫৪০ ১৩,৯৯০ টাকা। ওয়ালটন: বি১ ১৭,৯৯০; প্রিমো জেড ২৮,৯৯০ ও এক্স২ ১২,৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। অ্যালকাটেল: হিরো ১৭,১০০; আইডলএক্স ১২,৯৯৯ ও আইডল প্লাস ১২,৯৯৯ টাকা। মাইসেল: এএইচ-৫৪৪ ৪৫,০০০ টাকা। অপ্পো: আর৭ ৩৬,০০০ টাকা।
ট্যাবলেট
স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ৯.৬ ইঞ্চি ২৪,৯০০; গ্যালাক্সি ট্যাব এস ১০.৫ ইঞ্চি ৫৩,০০০; ট্যাব ফোর ৭ ইঞ্চি ১৯,৯০০ টাকা। আসুস: ট্রান্সফরমার টি১০০ টিএম ১০.৫ ইঞ্চি ৩৭,০০০ টাকা। লেনোভো: এ৭ ৩০ ৮ ইঞ্চি ১৪,৫০০ টাকা। মাইসেল: পি-৮ স্মার্টট্যাব ৭,৪৯০ টাকা।
 www.prothom-alo.com

ali