Tuesday, March 8, 2016

পাঁচ হাজারে মিলবে লাভা ফুয়েল এফ২

ফুয়েল এফ১ সাড়া জাগানোয় ফুয়েল এফ২ নামের আরেকটি স্মার্টফোন বাজারে এনেছে লাভা। ফুয়েল এফ১ এর মতো নতুন ডিভাইসটিও কম দামে পাওয়া যাবে।
ভারতের বাজারে ৬৭ ডলারে পাওয়া যাচ্ছে ফুয়েল এফ২, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় পাঁচ হাজার ২০০ টাকা।
স্মার্টফোনটিতে ৮৫৪–৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর ও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
৫১২ মেগাবাইট র‍্যামের এ ফোনে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এতে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ০.৩ ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ডিভাইসটি থ্রিজি নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ সমর্থন করবে।
ডুয়াল সিম সুবিধার স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
 http://www.ittefaq.com.bd/science-&-tech/

No comments:

Post a Comment

ali