Thursday, March 3, 2016

নতুন মডেলের স্মার্টফোন




দেশের বাজারে এখন প্রতি মাসেই কমবেশি নতুন মডেলের স্মার্টফোন আসছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, এই সময়টায় দেশি ব্র্যান্ডের ফোনগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। এর মূল কারণ অপেক্ষাকৃত কম দাম। 
 আরও খবর

স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি জে ফাইভ ১৮,৯০০; গ্যালাক্সি জে সেভেন ২১,৯০০; গ্যালাক্সি জে২ ১২,৯৯০; গ্যালাক্সি এ৮ ৪৪,৯০০; গ্যালাক্সি এস ৬ এজ ৭৯,৯০০; গ্যালাক্সি জে১ নেক্সট ৬,৯৯০; গ্যালাক্সি নোট ৫ ৬৯,৯০০ টাকা এবং গ্যালাক্সি নোট ৫ ডুয়াল সিম ৭৪,৯০০ টাকা। অ্যাপল: আইফোন ৫ এস ১৬ গিগাবাইট (গি.বা.) ৬২,৫০০; আইফোন ৬ ১৬ গি.বা. ৭৩,৮০০ ও আইফোন ৬ ৬৪ গি.বা. ৮৫,২০০; আইফোন ৬ প্লাস ১৬ গি.বা. ৮৫,২০০; আইফোন ৬ প্লাস ৬৪ গি.বা. ৯৬,৫৭৫ ও আইফোন ৬ প্লাস ১২৮ গি.বা. ১০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া ৭৩০ ২১,৫০০; লুমিয়া ৫৩৫ ১১,৫০০; লুমিয়া ৫৩২ ৯,৫০০; লুমিয়া ৫৩৫ ১১,৫৯৯; লুমিয়া ৫২৫ ১২,৫০০; লুমিয়া ৬৩০ ১২,৯০০; লুমিয়া ৬২৫ ১৯,৫০০; লুমিয়া ৯২৫ ৩২,০০০ এবং লুমিয়া ১০২০ ৪২,০০০ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; এক্সপেরিয়া পি ২০,০০০; এক্সপেরিয়া জেড ৩২,৯০০ ও এক্সপেরিয়া সোলা ১৫,৫০০ টাকা। সিম্ফনি: ই৭৮ ৩,৫৯০; এইচ ৬০ ৭,২৯০; এইচ ২৫০ ৯,৯৯০; এম ১ ৬,১৯০; পি৬ ৮,৯৯০; পি৬ প্রো ১০,৪৯০ ও পিপি ৬ (২ গি.বা.) ১০,৪৯০ টাকা। ওয়ালটন: আরএক্স ৩ ১৩,৯৯০; আরএক্স ২ ১২,৯৯০ ও প্রিমো জেড ১ ২৮,৯০০; জিএম ৯,২৯০; এনএক্স ২ ১৪,৪৯০; জেএফ ৩ ৭,৮৯০; প্রিমো এস ৩ ১৬,৩৯০; এনএক্স ১৭,৯৯০; এফ ১ ৮,৯৯০; ই১ ৫,২৯০ টাকা; জিএফ ৮,৬৯০; জি৫ ৮,৯০০; জি২ ১২,৫৯০; জিএইচ ৩ ১০,৯৯০ ও জি৩ ১০,৯৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্স ১ ৬,৯৯৯; ইভিও ভিএক্স ২ ৩,৯৪০; ইভিও ভিএক্স ১ ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯; হুয়াওয়ে: পি৮ ৪৯,৯৯০; পি লাইট ২২,৪৯০; ওয়াই ৬২৫ ৯,৯৯০; মিনি গোল্ড ১৫,৯০০ ও অনার ৬ প্লাস ৪৪,৪৯০ টাকা। অনার ওয়াই ৫সি ৬,৯৯০; অনার হলি ১০,৯৯০; অ্যাসেন্ড ওয়াই ৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি৬১০ ১৩,৫০০; জি৬৩০ ১৫,৪৯০ টাকা। অপ্পো: নিও ৩ ১৪,৮০০; এন ১ মিনি ৩৬,০০০; আর ১ কে ৩২,০০০; ফাইন্ড ৭ ৪৯,৯০০ ও ফাইন্ড ৭এ ৪১,০০০ টাকা। এলিট: ইভিও এনএক্স ১ ৯,৭৭৭ ও ইভিও ৭০ ৭,১১১ টাকা।
ট্যাবলেট
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬ গি.বা. ৪৬,০০০; ৩২ গি.বা. ৫০,০০০; ৬৪ গি.বা. ৬০,০০০; আইপ্যাড টু ১৬ গি.বা. ৪৭,০০০; ফোর ৮ গি.বা. ৩৯,০০০; ৩২ গি.বা. ৫০,০০০ ও ৬৪ গি.বা. ৬০,৫০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ফোর ৭.০ ৮ গি.বা. ১৯,৯০০; ট্যাব ফোর ১০.১ ১৬ গি.বা. ৩০,০০০; ট্যাব এস ৮.৪ ৩৫,৯০০ ও ট্যাব এস ১০.১ ৬৩,০০০ টাকা। আসুস: ফোন প্যাড ৭ ইঞ্চি ৮ গি.বা. ১৩,০০০; নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৩,০০০; টিএফ ১০১জি এনভিডিয়া ৪৪,০০০; মেমোপ্যাড ১৫,০০০ ও ফোনপ্যাড ৮ গি.বা. ২২,০০০ টাকা। ফুজিৎসু: ট্যাব এম ৫৩২ ৬০,৫০০ টাকা। এইচপি: এলিটপ্যাড ৯০০ ৩২ গি.বা. ৯২,০০০ টাকা। সনি: এসজিপিটি ৩ ৩৯,০০০; এসজিপি ২ ৪৯,০০০ ও ট্যাবলেট পি এসজিপিটি ২ ৪৫,০০০ টাকা। লেনোভো: এ৭ ৫০ ৭ ইঞ্চি ৮ গি.বা. ১৭,৫০০; ইয়োগা ৮ ২৭,৫০০ ও ইয়োগা ১০ ২৯,৫০০ টাকা। তোশিবা: এটি ১০০ ৪১,৫০০ টাকা।
বাজারে নতুন স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি এস–৭ এজ ৭৯,৯০০ টাকা (প্রি বুকিং ১৬ মার্চ পর্যন্ত)। উই: এল১ ৪,২৫০; আর১ ৫,৯০০ টাকা। সিম্ফনি: এইচ ৫৮ ৭,৬৪০; এইচ ১৭৫ ১০,৪৯০; পি৬ প্রো (৩ গি.বা.) ১১,৯৯০; ভি৮৫ ৬,৯৯০ ও ভি৪৯ ৫,২৯০ টাকা। হুয়াওয়ে: জিআর ৫ ২২,৯৯০ ও মেট ৮ ৫৯,৯৯০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া ৫৪০ ১৩,৯৯০ টাকা। ওয়ালটন: বি১ ১৭,৯৯০; প্রিমো জেড ২৮,৯৯০ ও এক্স২ ১২,৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। অ্যালকাটেল: হিরো ১৭,১০০; আইডলএক্স ১২,৯৯৯ ও আইডল প্লাস ১২,৯৯৯ টাকা। মাইসেল: এএইচ-৫৪৪ ৪৫,০০০ টাকা। অপ্পো: আর৭ ৩৬,০০০ টাকা।
ট্যাবলেট
স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ৯.৬ ইঞ্চি ২৪,৯০০; গ্যালাক্সি ট্যাব এস ১০.৫ ইঞ্চি ৫৩,০০০; ট্যাব ফোর ৭ ইঞ্চি ১৯,৯০০ টাকা। আসুস: ট্রান্সফরমার টি১০০ টিএম ১০.৫ ইঞ্চি ৩৭,০০০ টাকা। লেনোভো: এ৭ ৩০ ৮ ইঞ্চি ১৪,৫০০ টাকা। মাইসেল: পি-৮ স্মার্টট্যাব ৭,৪৯০ টাকা।
 www.prothom-alo.com

আপনার আয় বাড়ান -yahoo answer





ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের আয় গতবছর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। ২০১৫ সালে তার সম্পদের পরিমাণ আট বিলিয়ন অর্থাৎ ৮০০ কোটি ডলার বেড়েছে।
 আরও খবর

তার মোট সম্পদের পরিমাণ এখন ৩২ বিলিয়ন ডলার। মাত্র ৩১ বছরের মি জাকারবার্গ ফোর্বস ম্যাগাজিনের দেওয়া ধনীদের সর্বশেষ তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন। তবে মাইক্রোসফটের বিল গেটস এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

বিল গেটসের সম্পদের পরিমাণ ৫৩.৮ বিলিয়ন ডলার। বিলিয়নিয়ারদের তালিকায় সর্বকনিষ্ঠ হচ্ছেন ১৯ বছরের তরুণী আলেক্সান্দ্রা এন্ডারসন। তিনি নরওয়ের এক তামাক ব্যবসায়ীর উত্তরাধিকারী। বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে - ৫৪০ জন। চীনে ২৫১ জন, জার্মানিতে ১২০ জন, রাশিয়ায় ৭৭ জন এবং ব্রিটেনে ৫০ জন।
বিবিসি।

Wednesday, March 2, 2016

মহাকাশে ৩৪০ দিন কাটিয়ে ফিরলেন দুই নভোচারী




মহাকাশে ৩৪০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন মার্কিন নভোচারী স্কট ক্যালি ও রাশিয়ান মিখাইল কর্নিয়েনকো। সাধারণের চেয়ে প্রায় দ্বিগুণ সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছেন এই দুই নভোচারী।

তাদের দীর্ঘ সময় থাকার কারণ ছিল অনেক বেশি সময় মহাকাশ থাকলে মানব শরীরে কী প্রভাব পড়তে পারে সে গবেষণার একটা অংশ। একটি সয়ুজ ক্যাপসুলে করে কেলি, করিয়েনকো এবং মহাকাশ স্টেশনের একজন রাশিয়ান ক্রু সার্জি ভলকভ বাংলাদেশ সময় সকাল ১০ টা ২৬ মিনিটে কাজাখস্তানের স্তেপে অবতরণ করেন। মঙ্গলে মনুষ্যবাহী মহাকাশ যান পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এই অভিযানকে এই মিশনটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রেকর্ড। যুক্তরাষ্ট্রের কেলি এই নিয়ে চারবার মহাকাশ স্টেশনে গিয়ে সব মিলিয়ে ৫২০ দিন কাটিয়েছেন।
 আরও পড়ুন

 আরও পড়ুন

আরও পড়ুন
 বিবিসি।

আপনার মনের মানুষটি কিভাবে ঘুমায় তা ফেসবুক ঘাটলেই জানা যাবে


বতর্মান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অনেকেই নিয়মিত দীর্ঘ সময় ধরে ফেসবুকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন। একজন নিয়মিত ব্যবহারকারীর ফেসবুকে কার্যক্রমের ওপর নজর রেখে জানা যায় তাঁর ঘুমানোর অভ্যাস। এমনটিই দাবি সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে কারো ঘুম সম্পর্কে জানার গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোরেন লভ-জনসেন। তাঁর মতে, কারো ঘুমানোর অভ্যাস সম্পর্কে জানতে নির্দিষ্ট ব্যক্তির ফেসবুকে সঙ্গে যুক্ত থাকার সময় সম্পর্কে নজর রাখতে হবে।
সোরেন লভ-জনসেন মেইল অনলাইনকে বলেন, ঘুম থেকে উঠেই অনেকে ফেসবুক দেখেন। আবার রাতে ঘুমানোর আগে একবার অন্তত হলেও ফেসবুক দেখেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বপ্রথম ও সর্বশেষ কখন ফেসবুক দেখা হয়, তা জেনেই কারো ঘুমের অভ্যাস সম্পর্কে ধারণা করা যায়।
আরও পড়ুন 
নিজের বন্ধুদের ঘুমের অভ্যাস সম্পর্কে জানতে সোরেন লভ-জনসেন ফেসবুক মেসেঞ্জারের বিশেষ সেবা ‘টাইম স্ট্যাম্প’ ব্যবহার করেন। এ ছাড়া ফেসবুক মেসেঞ্জারের তথ্য জানতে কিছু কোড ও সফটওয়্যার ব্যবহার করেন তিনি। টানা কয়েকদিন ‘টাইম স্ট্যাম্প’ ব্যবহারের পর সোরেন এর তথ্য থেকে জানতে পারেন ওই দিনগুলোতে তাঁর বন্ধুরা কোন সময় ফেসবুকে কোনো কার্যক্রম করেনি। এর মাধ্যমেই তিনি বুঝতে পারেন বন্ধুদের ঘুমানোর অভ্যাস।
 আরও পড়ুন 
প্রতিষ্ঠিত হওয়ার মন্ত্র

ফেসবুকে স্ট্যাটাস ছাড়া চলেই না?



 গবেষকেরা বলছেন, কিছু মানুষের মস্তিষ্কই এমনভাবে তৈরি হয়ে গেছে যে, তাঁরা ফেসবুকে কোনো কিছু পোস্ট না দিয়ে থাকতে পারে না। 
সকালের নাশতা থেকে শুরু করে, দুপুর ও রাতের খাবার, সম্পর্ক নিয়ে ঝামেলা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে ক্রমাগত পোস্ট দিতে থাকে কেউ কেউ। বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির গবেষকেরা মনে করেন, ফেসবুকে বেশি বেশি আপডেট দেওয়ার একটি সহজ কারণ তাঁরা খুঁজে পেয়েছেন। 
গবেষণা প্রবন্ধের মূল লেখক ডার মেশি বলেন, যাঁরা ফেসবুকে পোস্ট না দিয়ে থাকতে পারেন না, তাঁদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে বিশেষ সক্রিয়তার কারণে এটি ঘটে। মস্তিষ্কের ওই অঞ্চলটি সামাজিক চেতনা ও পুরস্কার সংক্রান্ত প্রক্রিয়াকরণ বিষয়ের সঙ্গে যুক্ত। 
গবেষকেরা ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং বা এফএমআরআই ব্যবহার করে দেখেছেন মানুষ যখন নিজের সম্পর্কে তথ্য ফেসবুকে শেয়ার করে তখন মস্তিষ্কের মেডিয়াল প্রিফন্টাল করটেক্স ও নিউক্লিয়াস অ্যাকুমবেন্স অঞ্চলটি অধিক সক্রিয় হয়। 
গবেষকেরা বলেন, অন্যর কাছে নিজেকে কার্যকর হিসেবে তুলে ধরতে বিশেষ করে নিজের তথ্য জানানোর বিষয়টি গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা হিসেবে ধরা হয়। এটি পেশাগত সাফল্য, রোমান্টিক আকর্ষণ, বন্ধু তৈরিতে কাজে আসে। 
গবেষকেরা মস্তিষ্কে সরাসরি তথ্য তোলার পদ্ধতি উদ্ভাবন করার দাবিও করেছেন। তথ্যসূত্র: টেলিগ্রাফ অনলাইন

Tuesday, March 1, 2016

বাংলাদেশ থেকে ৮০০ কোটি টাকা নিয়েছে ফিলিপাইনের হ্যাকাররা!




ফিলিপাইনের বেশ কিছু ক্যাসিনোর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ৮০০ কোটি টাকা (১০ কোটি ডলার) চুরি করেছে ফিলিপাইনের হ্যাকাররা। সম্প্রতি 'বিজনেস ইনকোয়ারি ডট নেট' তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। দেশটির সরকার তাদের মুদ্রা বাজারে এই পরিমাণে বাড়তি অর্থ পাওয়ার পর এক অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি জানতে পারে।

ফিলিপাইনের সরকার জানায়, এই অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার পুনরায় যেই দেশের টাকা, সেই দেশে পাঠানোর ব্যবস্থাগ্রহণ করবে তারা। দেশটির অর্থবিভাগ জানিয়েছে, এই হ্যাকিংয়ে জড়িত রয়েছে বেশ কয়েকটি (ফিলিপাইনের) ব্যাংক। হ্যাকাররা বড় তিনটি ক্যাসিনো ব্যবহার করে প্রায় ৭৮৫ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা এই ব্যাকগুলোকে দিয়ে দেয়।

এই ঘটনা প্রকাশ পাওয়ার কিছুদিন আগেই সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ব্যাংকের এটিম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে মূল হোতা জার্মান নাগরিক থমাস পিটারসহ সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 
 বিজনেস ইনকোয়ারি ডট নেট।
 আরও পড়ুন

ali