জঙ্গিবাদবিরোধী কর্মসূচির অংশ হিসাবে ‘ঘৃণার বিরুদ্ধে শিক্ষামূলক’ একটি ওয়েবসাইট চালু করছেন ব্রিটিশ শিক্ষামন্ত্রী নিকি মর্গান।
যে সব মতাদর্শ নিয়ে বিভ্রান্তির উদয় হবে সে সব
নিয়ে বিভিন্ন তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। স্কুল ও মা-বাবাদের জঙ্গিবাদবিরোধী তথ্যসেবা
প্রদানের উদ্দেশ্যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এখানে শিশুদের সহিংস
পন্থার বিপদ থেকে রক্ষা করতে সরকার এবং বিভিন্ন গ্রুপের উপদেশ প্রচার করা হবে।
এছাড়াও অবৈধ ও অনিবন্ধিত স্কুলগুলোর বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেয়ার ঘোষণা দিয়েছেন নিকি মর্গান। গত বছর ফেব্রুয়ারিতে বেথনাল গ্রিন স্কুল থেকে তিন কিশোরী সিরিয়ার উদ্দেশ্যে পালিয়ে গিয়েছিল।
মর্গান বলেছেন, আমরা স্কুলে আলোচনার ক্ষেত্রকে বন্ধ করে দিচ্ছি না বা তরুণ সমাজকে আড়ালে
ঢেকে দিচ্ছি না। আমরা শুধু চরমপন্থা প্রতিরোধ করতে চাই, চাই মতাদর্শ নিয়ে উন্মুক্ত আলোচনার অনুমতি দিয়ে দুটির মধ্যে ভারসাম্য
সৃষ্টি করতে।
তিনি আরো বলেন, যারা সহিংস মতাদর্শ ছড়াতে পারে এমন কাউকে আমরা স্কুল বা কলেজে প্রবেশের
অনুমতি দিব না। সূত্র: বিবিসি

No comments:
Post a Comment