Thursday, January 21, 2016

হিমালয়ে পাওয়া গেল ডাঙ্গায় ‘হাঁটতে’ পারা মাছ




 হিমালয়ের পূর্ব প্রান্তের নাজুক পরিবেশে নতুন দুইশর বেশি প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছেএর মধ্যে বৃষ্টি হলে হাঁচ্চি দেয় এমন এক বানর প্রজাতির সন্ধান পাওয়া গেছেএ ছাড়া, ডাঙ্গায় অনায়াসে হাঁটতেপারে এমন প্রজাতির মাছ পাওয়া গেছে।  এ খবর দিয়েছে জীববৈচিত্র সংরক্ষণে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফান্ড ফর নেচার বা ডব্লিউডব্লিউএফ

ভুটান, ভারতের উত্তর-পূর্বাঞ্চল,  নেপাল,  মিয়ানমারের উত্তরাঞ্চল এবং  তিব্বতের দক্ষিণাঞ্চলে জীববৈচিত্র  নিয়ে এ জরিপ চালায় ডব্লিউডব্লিউএফ

সংস্থাটি নতুন যেসব প্রজাতির সন্ধান পেয়েছে সেগুলোর মধ্যে হাঁটতে সক্ষম নীল রঙের মাছ রয়েছেএ মাছের মাথা দেখতে সাপের মতোবাতাসে নিঃশ্বাস নিতে সক্ষম এ মাছ ডাঙ্গায় চার দিন বেঁচে থাকতে পারেএ ছাড়া, জলাশয়ের খোঁজে ডাঙ্গায় ৪০০ মিটার পথ পাড়ি দিতে পারে এ মাছ

এ ছাড়া, হলুদ এবং কমলা বর্ণে সজ্জিত সাপ- পিট ভাইপারেরও খোঁজ পাওয়া গেছেএ সাপ দেখতে এতোটাই সুন্দর যে এক টুকরা জড়োয়া হিসেবে চালিয়ে দেয়া যাবেএ ছাড়া, মিঠে পানির এক জাতের মাছের খোঁজ পাওয়া গেছে যার কিনা ড্রাকুলারমতো দাঁত রয়েছে  এ জরিপ চালাতে গিয়ে  তিনটি নয়া প্রজাতির কলারও সন্ধান পেয়েছে ডব্লিউডব্লিউএফ

পাশাপাশি, এ জরিপ চালাতে গিয়ে বিজ্ঞানীরা  মিয়ানমারের উত্তরাঞ্চলে নতুন প্রজাতির বানরের খোঁজ পেয়েছেনবৃষ্টি হলে উল্টানো নাসিকার অধিকারী এ বানর হাঁচ্চি দেয়! বৃষ্টির সময় পানি যেন নাকে ঢুকতে না পারে সে জন্য এ বানর সে সময়ে হাঁটুতে মাথা গুজে বসে থাকে  

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চালানো এ জরিপে ২১১টি নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের খোঁজ পাওয়া যায়এরমধ্যে অর্কিডসহ নতুন প্রজাতির ১১৩ উদ্ভিদ, ২৬ প্রজাতির মাছ, ১০ প্রজাতির উভচর প্রাণী, ৩৯ প্রজাতির অমেরুদণ্ডী, ১ প্রজাতির সরীসৃপ এবং ১ প্রজাতির পাখি এবং ১ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর খোঁজ পাওয়া গেছে
 সূত্রঃ http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-07-19-06-59-02/item/77909-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9F%E0%A6%A4%E0%A7%87%E2%80%99-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B,-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B0

No comments:

Post a Comment

ali