Friday, March 11, 2016

আপনার ডায়াবেটিস! চিন্তা নেই - yahoo answer




আম ডায়াবেটিস রুখবে
ফলের রাজা আম। হলুদ, টকটকে পাকা ও সুস্বাদু আম দর্শনেই জিভে জল এনে দেয়। এই আমের গুণও অপরিসীম। জানা গেছে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে ১০০ গ্রাম আম থাকে তবে রক্তে শর্করার মাত্রা কমতে পারে।

পরীক্ষা চালানো হয়েছিল ২০ থেকে ৫০ বছর বয়সী ২০ জন মোটা মানুষের মধ্যে। টানা ১২ সপ্তাহ ধরে রোজ আম খাওয়ার ফলে কমেছিল রক্তে শর্করার মাত্রা। কিন্তু কমেনি ওজন। পুরুষ অংশগ্রহণকারীদের কোমরের মাপও কমেছিল। যদিও, মহিলাদের কোমরের মাপ অপরিবর্তিত ছিল। আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট ভিটামিন সি ও এ এবং ফলেট। ফাইবার, তামা ও ভিটামিন বি সিক্স আমের মধ্যে থাকে ভাল মাত্রায়। ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এড্রালিন লুকাস জানালেন, আমের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও ফাইবার রক্তে শর্করা শোষণের মাত্রা কমাতে পারে।
ডায়াবেটিসে দাঁতের রোগের ঝুঁকি বাড়ে

ডায়াবেটিসের সঙ্গে দাঁত, মাড়ি ও মুখের নানা রোগের সম্পর্ক রয়েছে। ডেন্টাল ক্যারিজ, মাড়ির রোগ, মুখে বিভিন্ন ধরনের সাদা ঘা, সিস্ট, মাড়ির টিউমার, দাঁতের ক্ষয়, প্রদাহ, আঁকাবাঁকা দাঁত ইত্যাদি বিভিন্ন সমস্যার সঙ্গে রক্তের শর্করার নিবিড় সম্পর্ক আছে। ডায়াবেটিসের কারণে রক্তপ্রবাহে বিঘ্ন ঘটে, রোগ প্রতিরোধক্ষমতা কমে এবং রোগজীবাণুর আক্রমণের ঝুঁকি বাড়ে।
বারডেমের দন্ত বিভাগে যে রোগীরা আসেন, তাঁদের মধ্যে জরিপ চালিয়ে দেখা যায়, দুই বছরে ২ হাজার ৯৯৫ জন রোগীর মধ্যে ৭৮ শতাংশ মাড়ির বিভিন্ন রোগ ও ২১ শতাংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। সাদা ক্ষত, ক্যানডিয়াসিস ও লিউকোপ্লাকিয়ার সংখ্যাও কম নয়। তাই ডায়াবেটিস রোগীদের চাই মুখ ও দাঁতের বিষয়ে বিশেষ সচেতনতা।

Thursday, March 10, 2016

স্মার্টফোনে আসক্তি কি কি ক্ষতি করে




স্মার্টফোনে আসক্তি যেসব ক্ষতি করছে!
চোখের জ্যোতি কমতে পারে
শ্রবণ শক্তি কমতে পারে

নিদ্রাহীনতা
অস্থি-সন্ধির ক্ষতি
ঘনত্ব কমে শুক্রাণুর
সব কিছুরই আছে ভালমন্দ। যে স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না তার বেলায়ও কথাটা সত্য। এই স্মার্টফোন যেমন ভাল বন্ধু হতে পারে, তেমনই মারাত্মক ক্ষতিও করতে পারে।


অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়েই এই প্রতিবেদন-

আইফোন কিনতে কন্যা সন্তান বিক্রি!

মাত্র ১৮ দিন বয়স কন্যা শিশুটির। নতুন আইফোনের জন্য শিশুটির মা-বাবা তাকে তিন হাজার ৫৩০ মার্কিন ডলারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশি মুদ্রায় তা দুই লাখ টাকার বেশি। চীনের ফুজিয়ান প্রদেশে এ ঘটনা ঘটে।
চীনের পিপলস ডেইলি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কিউকিউ ব্যবহার করে শিশু বিক্রির জন্য ক্রেতা খুঁজে বের করেন শিশুটির বাবা দুয়ান। এই অর্থ দিয়ে দুয়ান একটি আইফোন ও একটি মোটরবাইক কিনতে চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পিৎজা টাটকা থাকবে তিন বছর- থাই রান্না শিখুন




যুদ্ধক্ষেত্রে সেনাদের জন্য নানা ধরনের খাবার পাঠানো হয়। এগুলো তাৎক্ষণিক খাওয়ার উপযোগী হলেও সাধারণত খুব মুখরোচক হয় না। সেই অতৃপ্তি দূর করতে এবার মার্কিন সেনাবাহিনীর জন্য সরবরাহ করা হচ্ছে নতুন একধরনের পিৎজা। এর বিশেষত্ব হলো, এটি টাটকা থাকবে তিন বছর। আবার স্বাদেও দারুণ।
মার্কিন সেনাবাহিনীর সোলজার রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের খাদ্যপ্রযুক্তিবিদ লরেন ওলেকসিক বলেন, বর্গাকৃতির এই পিৎজা ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও তিন বছর পর্যন্ত খাওয়ার উপযোগী থাকে। সেনাসদস্যরা পিৎজা খুব পছন্দ করেন। যুদ্ধক্ষেত্রে প্রিয় খাবারের স্বাদ তাঁদের লড়াইয়ের স্পৃহা অনেক বাড়িয়ে দিতে পারে।
 আরও রান্না শিখতে
এখানে click করুন

টেক ইনসাইডার নামের অনলাইন সাময়িকীতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওলেকসিক আরও বলেন, পিৎজাটি বানানোর সময় ময়দার মিশ্রণে বিশেষ কিছু উপাদান যোগ করতে হয়। ফলে ওই পিৎজায় ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এতে ব্যবহৃত টমেটো সসের অম্লত্ব (অ্যাসিডিটি) স্বাভাবিকের চেয়ে বেশি থাকে বলে পোকামাকড় দূরে থাকে। পিৎজাটি গরম বা ঠান্ডা—দুই অবস্থায়ই খাওয়া যাবে।
মজার পিঠা 
www.prothom-alo.com

Wednesday, March 9, 2016

সুস্থ জীবন যাপন




দ্রুত হাঁটলে বেশি উপকার

হাঁটাহাঁটি হচ্ছে সবচেয়ে উত্তম আর সহজতম শরীরচর্চা। তবে হাঁটারও আছে কিছু নিয়মকানুন। এ বিষয়ে কয়েকটি পরামর্শ:
* হাঁটাহাঁটির শুরুতে ধীরগতিতে চলুন। আস্তে আস্তে গতি বাড়ান। শেষদিকেও ধীরে ধীরে গতি কমিয়ে আনতে হবে। হাঁটা শেষে বিশ্রামের সময় দুই পায়ের পাতা টান টান করে রাখুন।

* প্রথমে কয়েক দিন ধীরগতিতে হাঁটুন। পর্যায়ক্রমে গতি বাড়াতে হবে। দ্রুত হাঁটলেই সবচেয়ে বেশি উপকার পাবেন। তবে অনভ্যস্ত কেউ দ্রুত হাঁটলে বুক ধড়ফড় করতে পারে। তাই আগে অভ্যস্ত হয়ে নিন।
রোগ প্রতিরোধে আনারস
রসে ভরা আনারস শুধু খেতেই দারুণ নয়, স্বাস্থ্যের জন্যও যথেষ্ট উপকারী। আনারস আমাদের অনেক রোগ প্রতিরোধে সহায়তা করে। আনারসে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। শরীরের শিরা-ধমনির দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন ঘটাতে পারে। 

ওভারিয়ান, ব্রেস্ট, ফুসফুস, কোলন ও ত্বকের ক্যান্সার প্রতিরোধে আনারস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন

পুদিনার রোগ নিরাময়ের অনন্য ক্ষমতা

পুদিনা সাধারণ খাবার হলেও এর গুণাগুণ অসাধারণ। কেননা এ থেকে আমরা পেতে পারি রোগ প্রতিরোধ ও নিরাময়ের অনন্য কিছু উপাদান।
ম্যানথল হলো জৈব রাসায়নিক উপাদান যা পুদিনা পাতা বা পুদিনার তেলে পাওয়া যায়। ম্যানথল নরম, স্বচ্ছ, পরিষ্কার অথবা সাদা রঙের, যার তাপমাত্রা অপরিবর্তিত থাকে। ম্যানথলের রাসায়নিক গঠন হচ্ছে- ঈ১০ঐ২০ঙ এর গললাঙ্ক ২৮০ ঈ এবং ৩৮০ ঈ ম্যানথল পানিতে সামান্য দ্রবণীয় কিন্তু অনেক জৈব উপাদানে সহজে দ্রবীভূত হয়। ম্যানথল পুদিনা পাতা থেকে নিষ্কাশন করা হয় কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। ম্যানথল লোকজ চিকিৎসায় এনেসথেটিক বা অবশকারক হিসেবে কাজ করে এবং গলা, নাক, সাইনাসের অস্বস্তির ভাব দূর করে। ম্যানথল ঠাণ্ডা ও কফজনিত চিকিৎসায় ব্যবহার করা হয়। কারণ এটা মুখে শীতল প্রভাব দেয় এবং বিভিন্ন ওষুধে এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়।
কার্যকারিতা : ম্যানথল আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক উপাদান। পূর্ববর্তী গবেষণা থেকে দেখা গেছে, ম্যানথল স্নায়ুবিক ব্যথা ও আঘাতজনিত তীব্র ব্যথা দূর করে।
হজমশক্তির জন্য ম্যানথল খুবই উপকারী ভূমিকা পালন করে।
ম্যানথল সুগন্ধি খুব তাড়াতাড়ি বমি বমিভাব দূর করে। ঠাণ্ডা ও অ্যাজমা দূর করে। বিষন্নতা দূর করতে : ম্যানথল অ্যারোমা থেরাপি হিসেবে কাজ করে, যা দুশ্চিন্তা দূর করে এবং মনকে উজ্জীবিত করে।
আরও পড়ুন

Tuesday, March 8, 2016

পাঁচ হাজারে মিলবে লাভা ফুয়েল এফ২

ফুয়েল এফ১ সাড়া জাগানোয় ফুয়েল এফ২ নামের আরেকটি স্মার্টফোন বাজারে এনেছে লাভা। ফুয়েল এফ১ এর মতো নতুন ডিভাইসটিও কম দামে পাওয়া যাবে।
ভারতের বাজারে ৬৭ ডলারে পাওয়া যাচ্ছে ফুয়েল এফ২, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় পাঁচ হাজার ২০০ টাকা।
স্মার্টফোনটিতে ৮৫৪–৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর ও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
৫১২ মেগাবাইট র‍্যামের এ ফোনে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এতে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ০.৩ ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ডিভাইসটি থ্রিজি নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ সমর্থন করবে।
ডুয়াল সিম সুবিধার স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
 http://www.ittefaq.com.bd/science-&-tech/

তারুণ্যের আবিষ্কার

৫০টি প্রকল্প। সব কটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি। বাংলাদেশ আইসিটি এক্সপোতে তরুণদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের জন্য ছিল ‘ইনোভেশন জোন’। তরুণেরা সেখানে দেখিয়েছেন তাঁদের প্রযুক্তি–উদ্ভাবন। সেগুলোর কয়েকটি নিয়ে এ আয়োজন
ওয়াল–ই’র আদলে তৈরি রোবটের সঙ্গে সেলফিগবেষণা ও উন্নয়নের পেছনে কোটি কোটি টাকা খরচ করার একটাই কারণ—নতুন কোনো উদ্ভাবনের মাধ্যমে দেশকে প্রযুক্তিতে এগিয়ে নেওয়া। তবে স্বাভাবিকভাবেই সব দেশের সে সামর্থ্য থাকে না। আপাতদৃষ্টিতে প্রযুক্তিতে পিছিয়ে পড়ার এটাই কারণ মনে হতে পারে। তবে অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস কিন্তু ভিন্ন কথা বলেছেন। তাঁর মতে, উদ্ভাবনের সঙ্গে খরচ করা অর্থের কোনো সম্পর্ক নেই। এটা বরং নেতৃত্ব, জনবল এবং কীভাবে কাজটা করা হচ্ছে, তার ওপর নির্ভর করে। হয়তো সে লক্ষ্য নিয়েই দেশে হার্ডওয়্যার পণ্যের প্রদর্শনী বাংলাদেশ আইসিটি এক্সপোতে তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়েছিল ‘ইনোভেশন জোন’–এ।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি মুজিবুর রহমান ছিলেন ইনোভেশন জোনের আয়োজক। এ সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমত, আইসিটি বিভাগের উদ্ভাবনী তহবিল থেকে সম্ভাবনাময় প্রকল্পগুলোর জন্য ২৫ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়ার ব্যবস্থা আছে। প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের জন্য সেটা কাজে লাগানো যায়। দ্বিতীয়ত, দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সংযোগ ঘটিয়ে দেওয়া, যাতে হার্ডওয়্যার নির্মাণে তারুণ্যের উদ্ভাবনে দর্শনার্থীদের আগ্রহের কমতি ছিল না কোনো l খালেদ সরকারআমরা সক্ষমতা অর্জন করতে পারি। ইনোভেশন জোনে মানুষের আগ্রহের কোনো কমতি ছিল না।’
ইনোভেশন জোনে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৫০টি প্রকল্প স্থান পেয়েছিল। ৪ মার্চ সন্ধ্যায় ইনোভেশন জোন ঘুরে বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প নিয়ে এই লেখা।
লাল নীল বাতি জ্বেলে হাত-পা ছুড়ে কিছুক্ষণ তার হিপহপ নাচ চলল। এরপর করমর্দন করে জানাল যে তার নাম রিবো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের তৈরি রিবো নামের এই রোবটটি ইনোভেশন জোনে ঢুকতেই প্রথম চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের (সিএসই) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির অর্থায়নে তৈরি এই রোবটটিকে বাংলায় প্রশ্ন করলে সে উত্তর দেয় বাংলাতেই। মেলায় কথা হয় প্রকল্পটির সদস্য নওশাদ সজীবের সঙ্গে। তিনি জানান, রিবো এখন বাংলায় ১০টি নিদের্শ বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে বা কাজ করতে পারে। আমরা চেষ্টা করছি আমাদের প্রকল্পটিকে আরও এগিয়ে নিতে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহফুজ নাগিব রেললাইনের জন্য রোবট তৈরি করেছেন। তিনি বলেন, রোবটটি আলট্রাসনিক শব্দ তরঙ্গের মাধ্যমে রেললাইনে কোনো ভাঙন আছে কি না, তা পরীক্ষা করে দেখে তথ্য পাঠাবে কম্পিউটার সার্ভারে। সার্ভার কম্পিউটার থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেলে উদ্ধার বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছেন কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তথ্য সংগ্রহের গ্রাহক যন্ত্র। বাংলাদেশের ওপর দিয়ে যখন নির্দিষ্ট স্যাটেলাইটটি প্রদক্ষিণ করবে অর্থাৎ সবচেয়ে কাছের অবস্থানে যখন থাকবে, তখন তা থেকে এই গ্রাহক যন্ত্র দিয়ে তথ্য সংগ্রহ করে আবহাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাষ দেওয়া সম্ভব হবে। এর সঙ্গে আছে ড্রোন। গ্রাহক যন্ত্রের সঙ্গে ড্রোনের সম্পর্ক কী, তা নিয়ে জানালেন প্রকল্পটির এক মেলায় ৫০টি প্রকল্প দেখান ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসদস্য বিজয় তালুকদার। বললেন, ‘আমরা হয়তো কোনো ঝড়ের পূর্বাভাষ পেলাম, কিন্তু সে সম্পর্কে তো সবগুলো অঞ্চলে জানাতে হবে। ড্রোন সে কাজটি করতে পারবে।’
নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের তিন শিক্ষার্থী তৈরি করেছেন স্মার্ট ট্রাফিক ব্যবস্থা। প্রকল্পের সদস্য তৌসিফ ওসমান বলেন, ‘আমরা প্রথমে ক্যামেরার মাধ্যমে যানবাহনের চাপ নির্ণয় করে কোন রাস্তায় কতটুকু সময়ের জন্য যানবাহন সরবরাহ করতে হবে, তা ঠিক করব। এরপর চাপ অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ করলে যানজট সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল তৈরি করেছেন সাশ্রয়ী মেরিন ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের দাম সাধারণত লাখ টাকার বেশি হয়। তবে তাদের প্রযুক্তি ব্যবহার করে ১৫ থেকে ২০ হাজার টাকায় তা তৈরি করা সম্ভব হবে। দুর্ঘটনাকবলিত 

 মেলায় ৫০টি প্রকল্প দেখান ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 
 আরও খবর
মহাকাশে ৩৪০ দিন 

জাহাজ থেকে এই ব্ল্যাক বক্সের মাধ্যমে তথ্য উদ্ধার করা সম্ভব হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র সেলিম রেজা তৈরি করেছেন আগুন নিয়ন্ত্রণব্যবস্থা। তার গবেষণাপত্রের অংশ হিসেবে এই কাজটি করেন। জানালেন, কোথাও আগুন ধরলে সঙ্গে সঙ্গে সেন্সরে বিষয়টি ধরা পড়বে। এরপর সার্ভার কম্পিউটারে তা জানালে প্রথমে এসএমএসের মাধ্যমে কর্তৃপক্ষকে জানানো হবে এবং অপেক্ষা না করে যেখানে আগুন ধরেছে, সেখানে আগুন নেভানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে রাসায়নিক উপাদান স্প্রে করা হবে।
মেলার শেষ দিন ৫ মার্চ সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। সেরাদের সেরা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির প্রকল্প মেরিন ব্ল্যাক বক্স। তিনটি বিভাগে নয়টি প্রকল্প পুরস্কার পেয়েছে।
আরও খবর

৬টি জ্ঞান থাকলে আপনার ভবিষ্যত উজ্জল 
 
বিজয়ী প্রকল্পগুলো
সেরাদের সেরা: মেরিন ব্ল্যাক বক্স (ব্র্যাক ইউনিভার্সিটি)
বিভাগ: স্মার্ট এবং এমবেডেড সিস্টেম
প্রথম: মেরিন ব্ল্যাক বক্স (ব্র্যাক ইউনিভার্সিটি)
দ্বিতীয়: ইন্টারনেট হোম অটোমেশন অ্যান্ড সিকিউরিটি সিস্টেম (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
তৃতীয়: স্মার্ট ইরিগেশন অ্যান্ড ফার্টিলাইজেশন (সিটি ইউনিভার্সিটি)
বিভাগ: রোবটিকস
প্রথম: স্বর-যান—আ ভয়েস কনট্রোলড ডিসট্যান্ট মোশন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
দ্বিতীয়: অ্যান অটোনোমাস রোবটিক সিস্টেম টু মেনটেইন ফ্রি ফ্লোয়িং ড্রেইনস (ব্র্যাক ইউনিভার্সিটি)
তৃতীয়: অটোনোমাস ক্র্যাক ডিটেক্টর রোবট ফর রেইলওয়ে ট্র্যাক—স্ক্যানবট (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ)
বিভাগ: কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিকস
প্রথম: পাওয়ার ডিসি মোটরবাইক (সিটি ইউনিভার্সিটি)
দ্বিতীয়: পিএলসি বেজড স্মার্ট অটোমেটিক কার পার্কিং সিস্টেম (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম)
তৃতীয়: সেচ-বন্ধু (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)
www.prothom-alo.com

Monday, March 7, 2016

বিশ্বকাপ উপলক্ষ্যে গুগলের ডুডল




আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে সার্চ ইঞ্জিন গুগলে তৈরি করেছে বিশেষ ডুডল। গুগলের হোমপেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেট ম্যাচ।

৮ মার্চ মঙ্গলবার থেকে ভারতের নাগপুরে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। আইসিসির পূর্ণ ১০ সদস্যদেশ সহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে জমজমাট এই টুর্নামেন্টে। ভারতের ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির শিরোপা লড়াই।

তবে মূল লড়াই শুরু  ১৫ মার্চ। যাকে বলা হচ্ছে ‘সুপার টেন’ পর্ব। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে দুটি পর্বে। প্রথম পর্বকে বলা যায় ‘বাছাই পর্ব।’ ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে খেলানো হচ্ছে এই পর্ব। দুই গ্রুপের দুই সেরা দল উঠে যাবে মূল পর্বে। যারা যোগ দেবে আসল লড়াইয়ে।

আর টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অনেক পেছনে থাকায় বাংলাদেশকে খেলতে হচ্ছে প্রথম পর্বে। আগামী ৯ মার্চ হল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

www.ittefaq.com.bd/science-&-tech

ali