Monday, March 14, 2016

পুরুষের চেয়ে নারীর বেশী ঘুম দরকার- bangla tv




আপনার কতটুকু ঘুম দরকার
বিশেষজ্ঞরা বলছেন, ঘুম আসলে নির্ভর করে মানুষের শরীর-স্বাস্থ্য, বয়স, শারীরিক গঠন ইত্যাদি নানা পরিস্থিতির ওপরতবে সবকিছু সরলীকরণ করলে বয়স অনুযায়ী কতটা ঘুমনো উচিত তা জেনে নিন
সদ্যোজাতদের (যাদের বয়স ৩ থেকে ১১ মাস)-১৪ থেকে ১৫ ঘণ্টা ঘুম
শিশুদের (যাদের বয়স ১২ থেকে ৩৫ মাস)- ১২ থেকে ঘণ্টা ঘুম
প্রিস্কুলার্স (যাদের বয়স ৩ থেকে ৬ বছর)- ১১ থেকে ১৩ ঘণ্টা ঘুম
বাচ্চা (যাদের বয়স ৬ থেকে ১০ বছর)- ১০ থেকে ১১ ঘণ্টা ঘুম
বয়ঃসন্ধিকালে (যাদের বয়স ১১ থেকে ১৮ বছর)- সাড়ে ৭ ঘণ্টা
প্রাপ্ত বয়স্কদের -৭ থেকে ৮ ঘণ্টা। 
মেয়েদের  বেশি ঘুম দরকার

জটিলমস্তিষ্কের কার্যকলাপের জন্য পুরুষের চেয়ে নারীর বেশি ঘুম দরকারসাম্প্রতিক এক গবেষণায় যুক্তরাজ্যের গবেষকেরা এ তথ্য পেয়েছেনগবেষকেরা বলছেন, পুরুষের চেয়ে নারীর অন্তত ২০ মিনিট বেশি ঘুমানো দরকারকারণ দিনের বেলা মেয়েদের মস্তিষ্ক বেশি পরিশ্রম করে 
এ গবেষণায় নমুনা হিসেবে মধ্যবয়সী ২১০ জন নারী ও পুরুষকে নিয়ে গবেষণা চালান যুক্তরাজ্যের লাভবরা বিশ্ববিদ্যালয়ের স্লিপ রিসার্চ সেন্টারের গবেষক জিম হর্নিতিনি বলেন, ‘ঘুমের একটি প্রধান কাজ হচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা পুনরুদ্ধার ও স্মৃতি মেরামত করা 
কর্টেক্স নামের মস্তিষ্কের চিন্তা ধরে রাখা, ভাষা মনে রাখার জন্য কার্যকর অংশটি ঘুমের সময় মানুষের বোধ থেকে বিচ্ছিন্ন হয়ে পুনরুদ্ধার অবস্থায় চলে যায়দিনের জটিল কাজ ও মস্তিষ্কের কার্যক্রমের ওপর ভিত্তি করে ঘুম দরকারি হয়ে পড়ে 
bangla tv
গবেষক হর্নি বলেন, দিনের বেলায় মস্তিষ্ক যত খাটানো হবে এর কার্যক্ষমতা বাড়াতে তত বেশি ঘুম দরকার হবেনারী একসঙ্গে সাবলীলভাবে একাধিক কাজ করেন এবং পুরুষের তুলনায় মস্তিষ্ক খাটিয়ে এসব কাজ সুষ্ঠুভাবে করেন বলেই তাঁদের ঘুম বেশি দরকারগড়ে ২০ মিনিট বেশি ঘুম দরকার হলেও কিছু নারীর ক্ষেত্রে তা কমবেশি হতে পারে 
গবেষকেরা বলেন, পুরুষের ক্ষেত্রে যাঁরা মস্তিষ্ক খাটিয়ে বেশি কাজ করেন, তাঁদের অন্যদের তুলনায় বেশি ঘুম দরকার 

No comments:

Post a Comment

ali