Thursday, April 7, 2016

প্রযুক্তির খবর - Bangladeshi newspaper



ফেসবুকে ছবি দেখতে পারবে দৃষ্টিপ্রতিবন্ধীরা!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার দৃষ্টিপ্রতিবন্ধীরা ছবি দেখতেপারবেনকারণ ফেসবুক নতুন একটি প্রযুক্তি চালু করতে যাচ্ছে, যা ছবিগুলো পড়েশোনাবেতাতে কী আছে তাও জানিয়ে দেয়া হবে
ফেসবুক অ্যাকসেসিবিলিটি নতুন এক সুবিধা চালু করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবির বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে বর্ণনা করবেফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা জানতে পারবে তার বন্ধুরা কী শেয়ার করছেন
বর্তমানে ছবির বিষয়বস্তু পড়ে শোনানোর কোনো প্রযুক্তি নেইতবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন থেকে ফেসবুক এ কাজটি করতে পারবেএটি ছবির বিষয়বস্তুকে বিশ্লেষণ করবেএরপর পর্দার লেখা পড়ে শোনাবেফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা বর্ণনা শুনে ছবিটি উপলব্ধি করতে পারবেন। 




স্মার্টফোন সারাবে কানের সংক্রমণ!
স্মার্টফোন আধুনিক জীবনের অনুষঙ্গনানান কাজে ব্যবহারের জন্য এই ফোনের জুড়ি মেলা ভারবিমানের টিকিট, ট্রেনের টিকিট, গ্যাসের বিল, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে খবরের কাগজ সবকিছুই এক নিমেষে হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছে স্মার্টফোনসম্প্রতি এক গবেষণার ফলাফলে বলা হচ্ছে, এখন থেকে কানের সংক্রমণও সারিয়ে তুলবে মোবাইল ফোন
সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার একদল গবেষক এমনটাই দাবি করেছেনগবেষণাপত্রটি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছেসেখানে বলা হয়েছে, গবেষকেরা অটোস্কোপ নামে একটি ইমেজ প্রসেসিং প্রযুক্তি আবিষ্কার করেছেনএই প্রযুক্তির মাধ্যমে সংক্রমিত কানের পর্দার ছবি তোলা হয়সে ছবি স্মার্টফোনের মাধ্যমে আপলোড করা হবে ক্লাউডেসে ছবি দেখে চিকিৎসকেরা রোগীর কানের অবস্থা পর্যালোচনা করবেনএই প্রচেষ্টা গরিব দেশগুলোর ক্ষেত্রে খুবই কার্যকরী হবে বলে গবেষক দলে আশা

সিলমাছের স্মার্টফোন!
লেটেস্ট টেকনোলজির স্মার্টফোনে নিজেদের সম্পর্কে বার্তা দেবে সিলের দল৷ স্মার্টফোন ব্যবহার করবে স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জের সিলের দলবল৷ উত্তর ব্রিটেনের সমুদ্র উপকূল-সংলগ্ন এই প্রাচীন দ্বীপের কাছে থাকা সিলের সংখ্যা কমে যাচ্ছে৷ উদ্বিগ্ন জীব বিজ্ঞানীরা৷ কেন কমছে ওর্কনি দ্বীপের সিলের সংখ্যা? উত্তর খুঁজতে স্মার্ট ফোনের ব্যবহার করতে চলেছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের সি ম্যামাল রিসার্চ ইউনিট৷ বিজ্ঞানীরা বেশকিছু সিলের মাথার পেছনে নরম অংশে এই স্মার্টফোন লাগিয়ে দেবেনএতে সিলদের কোনও ক্ষতি হবেনা৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিলের দল নির্দিষ্ট সময়ে তাদের চামড়া খসিয়ে দেয়৷ এতে মাথার পিছনে নরম অংশে থাকা স্মার্টফোনও ঝরে পড়বে৷ সিলের দল সমুদ্রের জলে ভেসে উঠলেই স্মার্টফোনের তরঙ্গ পৌঁছে যাবে বিজ্ঞানীদের কাছে৷ সেই তথ্য বিশ্লেষণে মিলবে গুরুত্বপূর্ণ তথ্য৷গবেষকরা মনে করছেন, এই সব তথ্যের মধ্যে লুকিয়ে রয়েছে ওর্কনি দ্বীপপুঞ্জের সিল সংখ্যা কমার কারণ৷ 

No comments:

Post a Comment

ali