Wednesday, April 13, 2016

বৈশাখের শরবত এবং ইলিশের হরেক রকম আইটেম



বৈশাখে শরবত


 

কাঁচা আমের বোরহানি

উপকরণ: ঝুরি করা কাঁচা আম ২ কাপ (বেটে নিতে হবে), পানি আধা কাপ, টক দই ১ কাপ, চিনি আধা কাপ বা স্বাদ অনুযায়ী, লবণ দেড় চা-চামচ বা স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি সিকি কাপ, সরষে বাটা বা গুঁড়া ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, ভাজা লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ, সাদা গোল মরিচ গুঁড়া আধা চা-চামচ, ভাজা ধনেগুঁড়া ১ চা-চামচ ও বরফকুচি পরিমাণমতো
প্রণালি: সমস্ত উপকরণ একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারের চালুনি বা স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিনপরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের বোরহানি

লেবুর শরবত

উপকরণ: ঘন চিনির সিরা ৪ টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী, লেবুর রস ৩ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১০টি, পানি ২৫০ মিলিমিটার, বরফকুচি পরিমাণমতো
প্রণালি: লেবুর রস ছেঁকে নিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন পরিবেশনের আগে নিজের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত

তরমুজের শরবত

উপকরণ: মাঝারি আকারের তরমুজ ১টি, পুদিনা পাতা ১৬টি, লবণ ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়া ২ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ও চিনি স্বাদমতো
প্রণালি: তরমুজ টুকরো (কিউব) করে কেটে বিচি ছাড়িয়ে নিনপুদিনা পাতা আলাদা করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুনএবার সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে তারের চালনি বা স্ট্রেইনার দিয়ে ছেঁকে বরফকুচি দিয়ে পরিবেশন করুন
শসা-লেবুর শরবত
উপকরণ
সুগন্ধি লেবু খোসা ও বিচি বাদ দিয়ে ছোট করে কাটা আধা কাপ, কচি শসা খোসা বাদ দিয়ে ছোট করে কাটা আধা কাপ, কাঁচা মরিচের কুচি আধা চা-চামচ, পুদিনাপাতার কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, চিনি ১ কাপ, ঠান্ডা পানি ৪ কাপ ও বরফকুচি ১ কাপ
প্রণালি
বরফকুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে
শাহি লাচ্ছি
উপকরণ
মিষ্টি দই ৩ কাপ, মালাই আধা কাপ, ঠান্ডা দুধ ১ কাপ, ঠান্ডা পানি ১ কাপ, বরফকুচি ১ কাপ, আমন্ড ও পেস্তাবাটা ১ টেবিল চামচ, জাফরান সামান্য ও গোলাপজল ১ টেবিল চামচ
প্রণালি
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে

ইলিশের হরেক রকম আইটেম


মাছে-ভাতে বাঙালির রসনা কি আর মাছ ছাড়া তৃপ্ত হয়? বাঙ্গালির খাবার মানেই নানান পদের, নানান স্বাদের ছড়াছড়িপহেলা বৈশাখে খাবারের আইটেমের প্রধান আকর্ষণ নানান পদের মাছখাবারের টেবিলে পরিপূর্ণতা আনতে আর বেশি কিছু ভাবতে হবে নাতবে জেনে নেই বৈশাখের দিনে পাতে দেয়ার মতো ইলিশের হরেক রকম আইটেম কিভাবে রাঁধবেননিচে ইলিশের হরেক রকম আইটেম রান্নার আলোচনা করা হলো-
কড়াই ইলিশ
উপকরণ মাঝারি বা বড় ইলিশ মাছ ১টি, টমেটো ২টি, ক্যাপসিকাম ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, ধনে ও জিরা গুঁড়া ১ চা-চামচ করে, এলাচ ও লবঙ্গ তিনটি করে, তেজপাতা ১টি, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, সয়াবিন তেল ৫ টেবিল চামচ, কালোজিরা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চিমটি, কাঁচা মরিচ কুচি ২-৩টি, পানি ২ কাপ
প্রণালি :  মাছ টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিনটমেটো ও ক্যাপসিকাম কুচি করে নিনশুকনা কড়াইয়ে ক্যাপসিকাম কুচি টেলে নিনকড়াইয়ে ৪ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিনএতে এলাচ-লবঙ্গ-তেজপাতা দিনকালোজিরা বাদে একে একে বাকি মসলাগুলো দিয়ে কষিয়ে নিন
টমেটো ও ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়ুনএবার এই মিশ্রণ ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিনঅন্য কড়াইয়ে বাকি তেল গরম করে কালোজিরা ফোঁড়ন দিনএতে মসলার পেস্ট দিয়ে দিনএকটু কষিয়ে ২ কাপ পানি দিনঝোল ফুটলে মাছ বিছিয়ে দিয়ে লবণ ছিটিয়ে দিনএক ঘণ্টা তাওয়ার ওপর দমে রেখে দিন ঝোল মাখা মাখা হলে নামিয়ে একটু চিনি ছিটিয়ে দিনগরম গরম পরিবেশন করুন
ইলিশ মাছের ভর্তা
উপকরণ : ইলিশ মাছ ৪ টুকরা, শুকনা মরিচ ২/৩টি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ১/২ কাপ, কাঁচামরিচ ২/৩ টি
প্রস্তুত প্রণালি : ইলিশ মাছ লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা ফেলে নিনসিদ্ধ করা মাছের সঙ্গে হলুদ-মরিচ মেখে নিনপ্যানে তেল দিয়ে শুকনা মরিচ, কাঁচা মরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুনকাঁটা বাছা মাছ দিয়ে দিনভালো করে কষিয়ে সামান্য পানি দিনতেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবশন করুন
ইলিশের দোপেঁয়াজি
উপকরণ :  ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ১/২ কাপ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৪টি
প্রস্তুত প্রণালি :  মাছ ধুয়ে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবেপ্যানে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিন কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন
লবণ ইলিশের ভুনা
উপকরণ :  লবণ ইলিশ ২/৪ টুকরা, পেঁয়াজ কুচি ১/২ কাপ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল পরিমাণ মতো
প্রস্তুত প্রণালি :  লবণ ইলিশ ভালো করে বেটে নিনবাটা ইলিশের সঙ্গে তেল বাদে সব উপকরণ ভালো করে মেখে নিনপ্যানে তেল দিয়ে গরম করে মাখানো উপকরণ ছেড়ে দিন ভালো করে কষানো হলে সামান্য পানি দিনকিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুনতেল উপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন
দই ইলিশ
উপকরণ :  ইলিশ ১টা, সয়াবিন তেল হাফ কাপ, পেঁয়াজ বাটা হাফ কাপ, পেঁয়াজ কুঁচি হাফ কাপ, হলুদ বাটা ২ চা চামচ, মরিচ বাটা ২ চা চামচ, ধনে বাটা ২ চা চামচ, ভাজা মসলা হাফ চা চামচ, আদার পাউডার হাফ চা চামচ, লবণ পরিমাণমতো
প্রণালি : ইলিশ মাছের বড় টুকরা করে নিতে হবেকড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিতে হবেপেঁয়াজ একটু ভেজে সব মসলা ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিনঅল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো বিছিয়ে দিনকিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুনতারপর দই দিয়ে ৩০ মিনিট রান্না করতে হবে মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে নিনটক দই হলে সামান্য চিনি দিনমৃদু আঁচে রেখে ভুনা করে চুলা থেকে নামান
ভাপানো ইলিশ
উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, সরিষা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, হলুদ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, কাঁচামরিচ ৬/৭ টি, তেল ১/২ কাপ, লবণ পরিমাণমতো
প্রস্তুত প্রণালি : একটি সসপ্যানে মাছ নিয়ে সব উপকরণ এক সঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুনএকটি বড় কড়াইয়ে পানি ফুটিয়ে নিনফুটন্ত গরম পানিতে সসপ্যানটি ঢেকে বাসিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিন১০ মিনিট পর আস্তে করে মাছগুলো উল্টে দিনআবার ১০ মিনিট পর নামিয়ে নিন সাজিয়ে পরিবেশন করুন

No comments:

Post a Comment

ali