Sunday, April 10, 2016

তীব্র গরমে আপনার কিছু করনীয়



তীব্র গরমে শিশুর বাড়তি যত্ন নিন

এই গরমে শিশুদের জন্য চাই বাড়তি যত্নকেননা এ রকম তাপমাত্রায় শিশুরা অসুস্থ হয়ে পড়েআর এ সময় খাবার ও পানিবাহিত রোগের প্রকোপও বাড়েশিশুদের এ সময় ঘরের টাটকা ও বিশুদ্ধ খাবার খেতে দিনকারণ, বাইরের জুস, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারে এ সময় জীবাণু সংক্রমণের আশঙ্কা বেশিসহজে নষ্ট হয়ে যায়এমন খাবার টিফিনে দেবেন নাপানির বিশুদ্ধতাও নিশ্চিত করতে হবে
গরমের সময় শিশুদের সর্দি-কাশি হতে পারেআইসক্রিম ও ফ্রিজের ঠান্ডা পানি এবং অত্যধিক ঘাম থেকে এসব হয়ঘাম এড়াতে শিশুকে হালকা সুতির পোশাক পরানরোদে বের হলে মাথায় ক্যাপ এবং ছাতা ব্যবহার করুনপ্রতিদিন গোসল করান, খুব ছোট শিশুদের এক দিন পরপর করাতে পারেননিয়মিত গোসল করালে ঘামাচি কম হয়তবে তেল দেওয়া একেবারে উচিত নয়এই সময় শিশুর চুল ছোট রাখা ভালোছোট্ট মেয়েদের চুলে বেণি করে দিন, কিংবা ঝুঁটি বেঁধে রাখুন, এতে গরমে তারা স্বস্তি পাবেঘামে চুল ভিজে গেলে মুছিয়ে দিন, গোসলের পরও ভালোভাবে চুল শুকাতে হবে
গরমে পানিশূন্যতাও হতে পারে শিশুদেরবিশেষ করে স্কুলে বা খেলাধুলার সময়ঘামের মাধ্যমে শরীর থেকে ২৫০ থেকে ৪০০ মিলিলিটার পর্যন্ত পানি বেরিয়ে যায়চোখ ভেতরে দেবে যাওয়া, অস্থিরতা, প্রস্রাব কমে যাওয়া ইত্যাদি পানিশূন্যতার লক্ষণশিশুকে পর্যাপ্ত পানি, লেবুর শরবত, ডাবের পানি কিংবা পানিসমৃদ্ধ ফল (যেমন তরমুজ) খাওয়ানস্কুলব্যাগে পর্যাপ্ত পানি দিতে ভুলবেন না


দূর হবে ঘাম

পড়েছে প্রচণ্ড গরমবেড়েছে রোদের উত্তাপফলে বাইরে বের হলেই ঘাম আর চিটচিটে ভাবের সমস্যাকিন্তু এতে তো আর ঘরে বসে থাকার উপায় নেইবাইরে বের হতেই হয়তাই ঘরোয়া কিছু বুদ্ধি খাটালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

নারিকেল তেল: 
একটি বাটিতে নারিকেল তেল নিনতারপর এর সঙ্গে ১০ গ্রাম কর্পূর মিশিয়ে নিনএই তেল বগলের নিচে এবং যেসব জায়গা বেশি ঘামে সে সব জায়গায় মাখুন৪৫ থেকে ৬০ মিনিট অপেক্ষা করে তেল-কর্পূরের মিশ্রণ পরিষ্কার পানি দিয়ে গা থেকে ধুয়ে ফেলুনএতে শরীরে ঘাম কম হবে
চা গাছের তেল: 
চা গাছের তেল তৈলাক্ত ত্বকের জন্যও বেশ উপকারীদেহের যে সব জায়গায় ঘামগ্রন্থির আধিক্য রয়েছে সেখানে চা গাছের তেল মাখা যেতে পারেনিয়মিত মাখলে ভালো ফলাফল পাওয়া যাবে 
লবণ: 
গরমে অতিরিক্ত ঘাম থেকে বাঁচতে লেবুর রসের সঙ্গে এক টেবিল-চামচ লবণ মিশিয়ে তা হাত দিয়ে মালিশ করতে হবেএতে ঘাম গ্রন্থির কার্যকারীতা হ্রাস পায়
আঙুর : 
আঙুর একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টএই ফল খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকেগরমে আঙুর খেলে বেশ আরাম পাওয়া যায়
টমেটোর রস : 
গরমে টমেটোর রস খেলে ঘাম তুলনামূলক কম



গরমে ত্বকের যত্ন

পানি পান করুন
পানি শুধু শরীরে আর্দ্রতা জোগায় না, ত্বককে করে তোলে সজীবতাই ত্বক সুন্দর রাখতে এ সময়ে প্রচুর পানি পান করুন
টোনার ব্যবহার করুন
টোনার ত্বকের রোমকূপ বন্ধ ও ত্বককে শীতল রাখতে সাহায্য করেবাজার থেকে ভালো কোম্পানির টোনার দেখে কিনুনঘরোয়া টোনার হিসেবে গোলাপজল ভালো কাজ করে
ওয়াটার বেজ ময়েশ্চারাইজার ব্যবহার করুন
গরমের সময়ও ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করবেন নাকারণ ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বককে নরম রাখেতবে গরমের সময় ওয়াটার বেজ ময়েশ্চারাইজার বেছে নিন ত্বকের যতেœ
ত্বক পরিষ্কার রাখুন
সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করুনযদি এমন হয় সারা দিন বাইরে বের হননি তবুও রুটিন করে ত্বক পরিষ্কার করতে ভুলবেন না
এক্সফোলিয়েট করুন
গরমের সময় ত্বকের মরা কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ত্বককে এক্সফোলিয়েট করা জরুরিকারণ এ সময় ধুলাময়লা জমে ত্বক অপরিচ্ছন্ন হয় বেশিচার-পাঁচ চামচ বেসনের সাথে এক চামচ হলুদ, পাঁচ-ছয় ফোঁটা গোলাপজল ও দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুনআধঘণ্টা পর ঘষে ঘষে তুলে ফেলুন
রোদ এড়িয়ে চলুন
বেসন ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে খুব কার্যকরবেসনের সাথে টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুনশুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবেরোদে পোড়া দাগ দূর করতে লেবুর রস ভালো কাজ করেপেঁপে প্রাকৃতিক কিনজার হিসেবে ভালো কাজ করেতাই ত্বক পরিষ্কার করতে দুই টেবিল চামচ চটকানো পেঁপের সাথে এক চা চামচ মধু ও একটা ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন
ত্বককে শীতল রাখুন
গরমে ত্বক শীতল রাখা খুব প্রয়োজনএক টেবিল চামচ কোরানো শসার সাথে এক টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুনখুবই সতেজ অনুভব করবেনএ ছাড়া পুষ্টিকর খাবার, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম ত্বক ভালো রাখার জন্য খুবই জরুরিলেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না

এই গরমে ছেলেদের ত্বকের যত্নে অবশ্য করণীয় কাজ

ভ্যাপসা গরমের কারণে শুধুমাত্র মেয়েরাই যে ত্বকের নানা সমস্যায় পড়ছেন তা নয়সমস্যায় পড়ছেন ছেলেরাওবাইরে রোদে ঘোরাঘুরি, খেলাধুলা বা কাজ কর্মের কারণে ধুলো বালিতে যাওয়া এবং ঠিক মতো ত্বকের যত্ন না নেয়ার ফলে ত্বকের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে ছেলেদেরও
ছেলেরা নিজেদের ত্বকের প্রতি একেবারেই যত্নশীল ননতারা সামান্য সানস্ক্রিনটুকু লাগিয়ে বাসা থেকে বের হতে চান নাঅন্যান্য যত্ন নেয়া তো অনেক পরের কথাইদানীং কিছু কিছু ছেলেকে খানিকটা সচেতন হতে দেখা যায় অবশ্য, কিন্তু আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন

স্ক্রাব করুন
প্রতিদিন ত্বক স্ক্রাব করা উচিৎরোদে বাইরে বেরুলে ত্বকের উপরিভাগে কালো ছোপ দাগ পরে এবং ধুলোবালি জমেধুলোবালি ত্বকে ব্রণের সমস্যা সৃষ্টি করেতাই এমন স্ক্রাব ব্যবহার করা উচিৎ যা প্রতিদিন ব্যবহার করা যায়বাইরে থেকে ফিরেই ত্বক দ্রুত স্ক্রাব করে ফেলুন
ত্বকের তৈলাক্ত ভাব দূর করুন
ভ্যাঁপসা গরমে ত্বকের উপরিভাগ বেশিরভাগ সময় তৈলাক্ত দেখায়তেলতেলে ত্বকে ধুলোবালি জমে ত্বকের উপরিভাগ কালচে করে ফেলে, ব্রণ বাড়ায়এই সমস্যা থেকে বাঁচতে টমেটো পিষে মুখে ঘষে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুনত্বকের তৈলাক্ততা দূর হয়ে যাবে

ত্বকের সুরক্ষা করুন
ত্বকের সুরক্ষায় অবহেলা করবেন না কখনোইবাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন লাগিয়ে বের হবেনউচ্চ মাত্রার এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন লাগাবেনত্বক অতিরিক্ত ঘেমে গেলে মুছে ফেলবেনসেজন্য সাথে টিস্যু বা নরম কাপড় রাখুন
ত্বক হাইড্রেট রাখুন
ডিহাইড্রেশনে পড়লে ত্বকের অনেক ক্ষতি হয়ত্বকের রুক্ষতা ও শুষ্কতা বেড়ে যায়ত্বকের উপরিভাগ ফেটে যায়তাই ত্বককে হাইড্রেট রাখতে পরিমিত পরিমাণ পানি ও পানীয় পান করুনদিনে ৮ গ্লাস পানি ও অন্যান্য পানীয় পান করবেনএতে দেহ ও ত্বক হাইড্রেট থাকবে

No comments:

Post a Comment

ali