তাওয়া পোলাও
সুপ্রিয় visitors ভাই ও বোনেরা আস্ সালামু আলাইকুম। আশা করি
সবাই ভালই আছেন। আমার ক্ষুদ্র সাইটটি visit করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার অগোছালো লেখা পড়ে খুব বেশী mind করবেননা pls । আজ আপনাদে সামনে আবার অগোছালো
একটি রেসিপি উপস্থাপন করছি। আশা করি ভাল না লাগলেও খুব বেশী খারাপ লাগবেনা। তো আর
কথা বাড়াচ্ছি না চলুন দেখা যাক আজকের রেসিপিটিঃ
কলকাতার রাস্তার জনপ্রিয় একটা খাবার তাওয়া পোলাও। দেখুন তো আপনি বানাতে
পারেন কিনা
উপকরণ:
উপকরণ:
** রান্না করা ভাত: ১ কাপ
** সবুজ মটরশুঁটি, আধা
সেদ্ধ করে নেয়া: ২ টেবিল চামচ
** গাজর, জুলিএন করে কাটা: ৩ টেবিল
চামচ (কম/বেশী)
** টমেটো, ছোট ছোট টুকরো করে কাটা: ১ টির হাফ
** হলুদ গুঁড়ো: ১/৪ চা চমচ
** মরিচ গুঁড়ো: ১ চিমটি
** ধনে গুঁড়ো: ১/২ চামচ
** পেঁয়াজ কুঁচি: ১ টি
** কাঁচামরিচ, কুঁচি করে কাটা: ২টি / ১টি
** রসুন, মিহি কুঁচি: ১ কোয়া
** ধনেপাতা, মিহি কুঁচি: ১ টেবিল চামচ
** তেল: ১টেবিলচামচ
প্রস্তুত প্রণালী:
ধাপ #১ প্রথমে পাত্রে তেল
গরম করে তাতে রসুন কুঁচি ছেড়ে দিন। কয়েক সেকেন্ড নাড়ুন।
ধাপ #২ এরপরে পেঁয়াজ আর
মরিচ দিন। মচমচে করে ভাজুন
ধাপ #৩ এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবন দিয়ে সামান্য পানি দিয়ে
কষান।
ধাপ #৪ সেদ্ধ করা
মটরশুঁটি দিয়ে দিন। ১ টেবিল চামচ পানি দিয়ে ২ মিনিট রান্না
করুন।
ধাপ #৫ টমেটো ও গাজর দিয়ে
দিন। ভালভাবে মেশান ।
ধাপ #৬ এবার ভাত দিয়ে দিন ।
ধাপ #৭ ভালো করে মেশান। ধনেপাতা
ছড়িয়ে দিন।
ধাপ #৮ চুলার আঁচ নিভিয়ে
ঢাকনা দিয়ে ৩ মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন।
তো হয়ে গেল আজকের রান্না সবাই মজা করে খান। আমার লেখা যদি
আপনাদের সামান্যও ভাল লাগে তাহলে প্রাণ ভরে দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভাল ভাল
Article আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ্ হাফেজ
সূত্রঃ নেট
সূত্রঃ নেট

No comments:
Post a Comment