Tuesday, December 22, 2015

গাজরের রেসিপি




 গাজর বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। এই গাজরের রয়েছে অনেক পুষ্টি গুন। খাবার টেবিলে এটিকে বিভিন্ন ভাবে উপস্থাপন করা যায়। আজ গাজরের দুইটি রেসিপি উপস্থাপন করছি।



                              গাজরের পুডিং


উপকরণ:
**
ঘন দুধ ৩ কাপ
**
ডিম ১০টি
**
চিনি ২ কাপ
**
গাজরকুচি ৬ টেবিল চামচ
**
গোলাপজল ১ টেবিল চামচ
**
জাফরান আধা চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে ঢেকে রাখতে হবে)
**
কাজুবাদাম (আধভাঙা) ৩ টেবিল চামচ
**
কিসমিস ২ টেবিল চামচ
**
পেস্তাকুচি ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
দেড় লিটার দুধকে জ্বাল দিয়ে ঘন করে দুই কাপ বানিয়ে ফেলুন। একটি বাটিতে ডিম ভালো করে ফেটে নিন। বড় স্টিলের টিফিন বাটিতে ৩ টেবিল-চামচ চিনি ছিটিয়ে তিন টেবিল-চামচ পানি দিয়ে চুলায় জ্বাল দিয়ে ক্যারামেল বানিয়ে নিন। ফুটে ওঠার পর বাটিটা নামিয়ে রাখুন। ঠাণ্ডা হলে ক্যারামেল বাটির নিচে জমাট বাধবে। অন্য একটি পাত্রে ঘন দুধের সঙ্গে ফেটানো ডিম এবং চিনি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিন। তারপর তাতে ঝুরি করা গাজর, গোলাপজলে ভেজানো জাফরান, আধভাঙা কাজুবাদাম, কিসমিস এবং পেস্তাকুচি দিয়ে হালকা নেড়ে মিশিয়ে ফেলুন। এখন এটি ক্যারামেল করা স্টিলের টিফিন বাটিতে ঢেলে নিন। এখন প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০ মিনিট বেক করুন। অথবা একটি বড় হাড়িতে পানি দিয়ে টিফিন বাটিটি পানির মধ্যে বসিয়ে দিন এবং আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে জ্বালাতে থাকুন। এভাবে আধা ঘণ্টা পরিমাণ সময় জ্বালাতে থাকুন। যেনো পানি শুকিয়ে না যায়। এখন নামিয়ে অন্য একটি ট্রেতে ঢেলে পরিবেশন করুন মজাদার গাজরের পুডিং।




 গাজরের শাহি হালুয়ারেসিপি


উপকরণ যা যা লাগবে:
গাজর: ১ কেজি
ডানো ফুল ক্রিম মিল্ক পাউডার: ২ কাপ
চিনি: ৩ কাপ
ঘি: ২৫০ গ্রাম
এলাচ: ৭/৮টি
দারুচিনি: ২ টুকরো
কাঠ, পেস্তা ও কাজুবাদাম কুচি: ১ কাপ
কিশমিশ: ১/২ কাপ
জাফরান: ১চিমটি
তরল দুধে গোলানো:২চা চামচ
ডানো স্ট্রিরিলাইজ ক্রীম: ৩/৪ টেবিল চামচ
মাওয়ার জন্য যা যা লাগবে:
১কাপ ডানো ফুল ক্রিম মিল্ক পাউডার
৪ টেবিল চামচ ঘি
৪টেবিল চামচ পানি
সাজানোর জন্য যা যা লাগবে:
কিসমিস, কাঠ, পেস্তাবাদাম কুচি ও মাওয়া গুঁড়া
এবার চলুন জেনে নিই প্রস্তুত প্রণালি:
সবার প্রথমে গাজর ভালো করে ধুয়ে, টুকরো করে পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে মাখা মাখা শুকনো করে নামিয়ে রাখুনতারপর সিদ্ধ করা গাজর ব্লেন্ড বা পাটায় মিহি করে বেটে ফেলুন
প্রণালী
একটি প্যানে ঘি গরম করে তাতে এলাচ ও দারুচিনি দিয়ে একটু ভেজে নিনএরপর তাতে গাজর বাটা দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে থাকুনযখন গাজর ভাজা ভাজা হয়ে ঘ্রাণ বের হতে থাকবে তখন তাতে গুঁড়া দুধ, জাফরান, বাদাম, কিশমিশ ও চিনি দিয়ে অনবরত নাড়তে থাকুন।(আপনার পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন) খেয়াল রাখুন যাতে নিচে পোড়া না লাগেএভাবে নাড়তে নাড়তে যখন হালুয়া বেশ ভুনা ভুনা হয়ে যাবে তখন স্ট্রিরিলাইজ ক্রীম দিয়ে সুন্দর করে মিশিয়ে নামিয়ে ফেলুনএবার হালুয়াকে পুরোপুরি ঠান্ডা হতে দিন
         গুড়ো দুধ,ঘি ও পানি নিয়ে একসাথে মিক্স করে মাইক্রোওভেন এ হাই পাউয়ার ও তিন মিনিট রেখে বের করে নিন এবং মাওয়া ঠান্ডা হলে হাত দিয়ে গুড়ো করে নিবেন

           নিজের পছন্দ মত শেপ দিনকিসমিস, কাঠ, পেস্তাবাদাম কুচি ও মাওয়া গুঁড়া দিয়ে পরিবেশন করুন এবং সবার সাথে উপভোগ করুন গাজরের শাহি হালুয়া
সূত্রঃ নেট

No comments:

Post a Comment

ali