Tuesday, December 15, 2015

শাহী চিকেন রোষ্ট





সুপ্রিয় visitors ভাই বোনেরা আস্ সালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন। আমার ক্ষুদ্র সাইটটি visit  করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অগোছালো লেখা পড়ে খুব বেশী mind করবেননা pls  আপনাদের সামনে আবার অগোছালো একটি রেসিপি উপস্থাপন করছি। আশা করি ভাল না লাগলেও খুব বেশী খারাপ লাগবেনা। তো আর কথা বাড়াচ্ছি না চলুন দেখা যাক আজকের রেসিপিটিঃ

 শাহী চিকেন রোষ্ট, দেশী মুরগী দিয়েদেশী মুরগীর কথা শুনে কেহ হাসবেন না! দেশী মুরগী আসলেই দুস্প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন! শাহী কথাটা বলার মানে হচ্ছে মশলা বেশী ব্যবহার করা হয়েছেএর চেয়েও কম মশলায় রোষ্ট করা যেতে পারে
উপকরনঃ
মুরগীর মাংস ১ কেজি (কিংবা ৬/৭টা লেগ পিস নিতে পারেন)
জয়ফল (১টা ফল ১০ কেজির জন্য ব্যবহার হয়) সামান্য
জয়ত্রী ১/২ চা চামচ
চিনা বাদাম ৪ চা চামচ (বাটা বা গ্রাইন্ড করা)
দারুচিনি ৪ টুকরা (হাফ ইঞ্চি)
এলাচি ৩/৪ টা
কিসমিস ১০/১২ টা
অলু বোখারা ৩/৪ টা
আদা ১ টেবিল চামচ
রসুন দেড় টেবিল চামচ
ধনিয়া ১ চা চামচ
জিরা ১ চা চামচ
কাঁচা মরিচ পেষ্ট/ বাটা/ গ্রাইন্ড (ঝাল বুঝে) ৩ টেবিল চামচ
টমেটো সস  ২ টেবিল চামচ
টক দই এক কাপের অর্ধেকের কম
চিনি ১ চা চামচ
পরিমান মত লবন
তেল পনে এক কাপ
পেঁয়াজ কুঁচি এক কাপ (বেরেস্তার জন্য, সামান্য লবন যোগে পেঁয়াজ ভেজে তুলে রাখলেই বেরেস্তা হয়ে যায়)
প্রনালীঃ

দই এবং পেঁয়াজ কুঁচি ছাড়া বাকী সব কিছু পাত্রে নিয়ে ভাল করে চিকেনের সাথে মিশিয়ে ফেলুন এবং মিনিট বিশেকের জন্য রেখে দিন

কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি সামান্য লবন দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখুন

বেরেস্তা তুলে সেই তেলে মশলা মেশানো চিকেন দিয়ে দিন, তেল লাগলে আরো দিয়ে দিতে পারেনপাত্র ধুয়ে এক কাপ পানিও দিন, দই দিয়ে দিন

ব্যসত্রিশ মিনিটের জন্য হালকা আগুনের আঁচে ঢাকনা দিয়ে রেখে দিন

যদি মুরগীর মাংস না নরম হয় তবে আরো পানি (গরম হলে ভাল) দিতে পারেনমাংস নরম ও মোলায়েম হয়ে পড়বে

এমন একটা পর্যায় এসে পড়বে

বেরেস্তা দিয়ে দিন এবং হালকা আঁচে ভাল করে নেড়ে নিন

ঝোল কেমন রাখবেন তা আপনি ভেবে নিন

ব্যস হয়ে গেল শাহী চিকেন রোষ্ট
সূত্রঃ নেট


No comments:

Post a Comment

ali