প্রিয় পাঠক বন্ধুরা তিনটি সহজ রেসিপি আপনাদের সামনে
উপস্থাপন করছি। বাসায় ট্রাই করুন
মাংসের টাকাটাক
রান্নার
উপকরণ:
==মাংসের মিহি কিমা ১ কাপ,
== কলিজা কুচি আধা কাপ,
== মগজ আধা কাপ,
==সয়া সস ১ টেবিল চামচ,
==অয়েস্টার সস ১ টেবিল চামচ,
==আদাবাটা ১ চা-চামচ,
== রসুনবাটা আধা চা-চামচ,
== লবণ স্বাদমতো,
== গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,
==গরমমসলা গুঁড়া ১ চা-চামচ,
==গরমমসলা গুঁড়া ১ চা-চামচ,
==শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ,
== পেঁয়াজ চৌকো
কুচি আধা কাপ,
== টমেটো চৌকো কুচি সিকি কাপ,
==রসুন কুচি ১ টেবিল চামচ,
== ক্যাপসিকাম চৌকো কুচি সিকি কাপ,
==শসা বিচি বাদে চৌকো টুকরা সিকি কাপ,
==বরবটি কুচি সিকি কাপ,
== টমেটো সস আধা কাপ,
== ডিম সেদ্ধ চৌকো টুকরা করা ১টি,
== তেল ৩ টেবিল চামচ,
==মাখন ২ টেবিল চামচ,
== বনরুটি ৪টি ও
==কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রস্তুত প্রণালি:
আদা-রসুনবাটা
ও লবণ দিয়ে অল্প পানিতে মাংসের কিমা ও কলিজা সেদ্ধ করে নিন। পাত্রে তেল গরমে করে পেঁয়াজ কুচি ও রসুন কুচি হালকা ভেজে তাতে
সয়া সস ও অয়েস্টার সস দিন। এতে কিমা, কলিজা ও মগজ ভেজে নিন। এবার সব সবজি,
টমেটো সস, গোলমরিচ গুঁড়া, গরমমসলার গুঁড়া,
মরিচ গুঁড়া দিয়ে
কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। এবার ডিমের টুকরা দিয়ে একটু ভেজে নিন। কর্ন ফ্লাওয়ার পানিতে গুলে মাংস ও সবজির ওপর ছড়িয়ে নামিয়ে নিন। এবার বনরুটির ওপরের দিকে কেটে বাটির মতো গর্ত করে নিন। তাতে মাখন ও টমেটো সস মাখিয়ে রান্না করা মাংস দিয়ে পরিবেশন করুন।
ঝুরি মাংসে স্প্যাগেটি সালাদ
উপকরণ:
== লবণ-পানিতে সেদ্ধ স্প্যাগেটি দেড় কাপ,
== ঘি ৫ টেবিল চামচ,
== পেঁয়াজ কুচি ১ কাপ,
== রান্না করা ঝুরি মাংস ২ কাপ,
== ক্যাপসিকাম কুচি আধা কাপ,
==টমেটো কুচি আধা কাপ,
== ধনেপাতা ১০-১২টি,
== টমেটো সস ৩ টেবিল চামচ,
==মরিচ গুঁড়া ১ চা-চামচ,
==লবণ স্বাদমতো,
==মরিচ কুচি ১ টেবিল চামচ,
== কাজ-আমন্ড-কিশমিশ আধা কাপ।
প্রস্তুত প্রণালি:
প্রস্তুত প্রণালি:
চুলায়
প্যানে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে কিছু পেঁয়াজ, কাঁচা মরিচ দিন। এতে
সেদ্ধ স্প্যাগেটি ভেজে তুলে নিন। আবার বাকি ঘি দিয়ে একইভাবে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে
মাংস ভাজুন।
এতে ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি বাকি সব উপকরণ দিয়ে ভেজে নামান। ১
টেবিল চামচ ঘিয়ে কাজু-আমন্ড-কিশমিশ ভেজে নিন। স্প্যাগেটির ওপর
মাংস দিয়ে দিন।
তার ওপরে কাজু-আমন্ড-কিশমিশ
দিয়ে সাজিয়ে পরিবেশন
করুন।
ডোনার কাবাব
রান্নার
উপকরণ:
== বাটার নান বা যেকোনো নান রুটি ২টি,
==রান্না করা ঝুরি মাংস ১ কাপ,
==ঢাকাই পনির সিকি কাপ,
==সয়া সস ১ টেবিল চামচ,
== টমেটো চিলি সস ২ টেবিল চামচ,
== হোয়াইট সস ৪ টেবিল চামচ,
== পেঁয়াজ মোটা কুচি আধা কাপ,
==আদা কুচি ১ চা-চামচ,
==টমেটো কুচি সিকি কাপ,
==মাখন ২ টেবিল চামচ,
==পাপরিকা ১ চা-চামচ,
== গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,
==লেবুর রস সামান্য,
==তুলসিপাতা কুচি ২ চা-চামচ,
==শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ,
==ক্যাপসিকাম কুচি সিকি কাপ।
প্রস্তুত প্রণালি: নান সেঁকে নিয়ে তার ওপর কিছুটা মাখন লাগিয়ে রাখুন। পাত্রে বাকি মাখন গরম করে আদা, পেঁয়াজ ও মাংস দিয়ে ভেজে নিন। টমেটো, গোলমরিচ গুঁড়া ও ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। সব রকম সস একসঙ্গে মিশিয়ে রুটির ওপর কিছুটা সস লাগিয়ে নিন। বাকি সসটুকু মাংসে মিশিয়ে দিন। এবার রুটির ওপর মাংস ছড়িয়ে দিন। তার ওপর পাপরিকা, পনির কুচি, তুলসিপাতা কুচি দিন। ওভেনে পাঁচ মিনিট গরম করে বের করে পরিবেশন করুন।
প্রস্তুত প্রণালি: নান সেঁকে নিয়ে তার ওপর কিছুটা মাখন লাগিয়ে রাখুন। পাত্রে বাকি মাখন গরম করে আদা, পেঁয়াজ ও মাংস দিয়ে ভেজে নিন। টমেটো, গোলমরিচ গুঁড়া ও ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। সব রকম সস একসঙ্গে মিশিয়ে রুটির ওপর কিছুটা সস লাগিয়ে নিন। বাকি সসটুকু মাংসে মিশিয়ে দিন। এবার রুটির ওপর মাংস ছড়িয়ে দিন। তার ওপর পাপরিকা, পনির কুচি, তুলসিপাতা কুচি দিন। ওভেনে পাঁচ মিনিট গরম করে বের করে পরিবেশন করুন।
সূত্রঃ নেট



No comments:
Post a Comment