সুপ্রিয় visitors ভাই ও বোনেরা আস্ সালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন। আমার ক্ষুদ্র সাইটটি visit করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অগোছালো লেখা পড়ে খুব বেশী mind করবেননা pls । আজ আপনাদের সামনে আবার অগোছালো একটি রেসিপি উপস্থাপন করছি। আশা করি ভাল না লাগলেও খুব বেশী খারাপ লাগবেনা। তো আর কথা বাড়াচ্ছি না চলুন দেখা যাক আজকের রেসিপিটিঃ
চিকেন ফ্রাই
প্রয়োজনীয় উপকরণ:
মেরিনেট করতে লাগবে
** মুরগির রানের পিস ৬ টা ( স্কিন সহ, অল্প করে চিড়ে নেয়া)
** হলুদ গুঁড়ো হাফ চা চামচ
** ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
** লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ
** আদা-রসুন বাটা ১ চা চামচ
** বেসন ২ চা চামচ
** গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
** টক দই ২ চা চামচ
** লেবুর রস ১ চা চামচ
** লবণ স্বাদমত
সিজনিং-এর জন্য লাগবে
** তেল ২ টেবিল চামচ
** আস্ত সরিষা হাফ চা চামচ
** মিহি কুচি আদা ১ চা চামচ
** মিহি কুচি পেঁয়াজ ১/৪ কাপ
** কারি পাতা কয়েকটা
** টুকরো করা টমেটো ১/৪ কাপ
** মিহি কুচি ধনিয়া পাতা গারনিশ এর জন্য
প্রস্তুত প্রণালী:
## প্রথমে একটা বাটিতে মুরগীর সাথে সাথে মেরিনেশন-এর সব উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখুন ২ ঘন্টা।
## এবার একটা প্যান এ তেল দিয়ে তাতে একে একে আস্ত সরিষা , কারি পাতা , আদা কুচি , পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন ২ মিনিট।
## এখন মেরিনেট করে রাখা মাংসের পিসগুলো দিন, সাথে টুকরা করা টমেটো দিয়ে ভালো করে নেড়ে কম আঁচে ঢাকনা লাগিয়ে রান্না করুন ১২ থেকে ১৫ মিনিট।
## আমি এতে কোনো পানি দেই নি. এটা মাখা মাখা মশলা তেই রান্না হয়। মাংসটা ভুনে আসলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিন।
## একদম শুকনো শুকনো হলে ভাত , পরোটা কিংবা পোলাও-এর সাথে পরিবেশন করতে পারেন।
চাইনিজ ক্রিসপি জিনজার বিফ
প্রয়োজনীয় উপকরণঃ
** ১ কেজি গরুর মাংস লম্বাটে ও চিকন করে কাটা
** ৩-৪ কাপ কর্ণফ্লাওয়ার
** আধা কাপ পানি
** ২ টি ডিম
** ১ টি বড় গাজর লম্বাটে কুচি করে কাটা
** ৩ টি পেঁয়াজ কুচি
** ১/৪ কাপ আদা ছোটো করে কুচি করা
** ৫ কোয়া রসুন কুচি
** তেল
** ৩ টেবিল চামচ সয়া সস
** ৪ টেবিল চামচ ভিনেগার
** ৩ চা চামচ মরিচ কুচি
** চিনি আধা টেবিল চামচ
** বাদাম (ইচ্ছানুযায়ী)
প্রস্তুত প্রণালী:
## একটি বাটিতে কর্ণফ্লাওয়ার নিয়ে এতে ধীরে ধীরে পানি মেশান ও নাড়তে থাকুন। ভালো করে নেড়ে নিন যাতে কর্ণফ্লাওয়ার পানিতে দলা না ধরে।
## এবার ডিম ভেঙে দিন কর্ণফ্লাওয়ারের বাটিতে এবং নাড়তে থাকুন ভালো করে। নেড়ে মিশিয়ে নিন। পাতলা ব্যাটারের মতো ঘনত্ব হবে
## এরপর এতে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিন। এবং ভালো করে নেড়ে মাংসের ওপর একটি ব্যাটারের প্রলেপ দিয়ে দিন।
## একটি কড়াইতে এক/দেড় কাপ তেল দিয়ে গরম করে নিন অথবা ডুবো করে ভাঁজতে পারেন এমন ভাবে তেল দিন। বেশ খানিকটা গরম করবেন তেল, তবে দেখবেন যেন তেল থেকে ধোঁয়া না উঠে যায়।
## এবার মাংসের ৪ ভাগের একভাগ কড়াইতে দিয়ে দিন । ভালো করে নেড়ে নেড়ে ভাঁজতে থাকুন। দেখবেন মাংসের খণ্ডগুলো একটির সাথে অপরটি লেগে না থাকে। প্রতিটি আলাদা হবে। এভাবে মুচমুচে করে ভেজে নিন মাংসগুলো। সব একবারে দেবেন না এতে মুচমুচে হবে না।
## মাংস ভেজে একটি কিচেন টিস্যুর উপর রাখুন যাতে তেল শুষে নেয়।
## এবার প্যানে মাত্র ১ টেবিল চামচ তেল দিয়ে গরম করুন। এতে গাজর, পেঁয়াজ ও আদা দিয়ে ভালো করে নাড়তে থাকুন।
## এরপর এতে বাকি সব উপকরণ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। সামান্য পানি দিয়ে রান্না করতে থাকুন। এরপর এতে মাংস দিয়ে দিন।
## লবণের স্বাদ দেখুন।
তো হয়ে গেল আজকের রান্না সবাই মজা করে খান। আমার লেখা যদি আপনাদের সামান্যও ভাল লাগে তাহলে প্রাণ ভরে দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভাল ভাল Article আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ্ হাফেজ
সূত্রঃ নেট
সূত্রঃ নেট


No comments:
Post a Comment