Friday, December 18, 2015

দেশী পিঠা




প্রিয় বন্ধুরা আমাদের দেশের মোট জনসংখ্যার সিংহ ভাগ জনগণ গ্রামে বাস করে। শহুরে মানুষের কাছে পিঠা খুব একটা জনপ্রিয় খাবার না হলেও গ্রামের মানুষদের কাছে এটি অত্যন্ত প্রিয় একটি খাবার। গ্রামের মানুষেরা উৎসব করেও পিঠার আয়োজন করে। আর অতিথি আপ্যায়নে তো পিঠা থাকেই। তাই পিঠা প্রিয় মানুষদের জন্য আজকের এই প্রয়াস। আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।





উপকরণ :
** নারিকেল ১টি,
**চালের গুঁড়ি আধা কেজি,
** চিনি ১ কাপ,
** ময়দা সোয়া কাপ,
** পানি ১ কাপ,
** লবণ পরিমাণ মতো,
** তেল পরিমাণ মতো৷
প্রস্তুত প্রণালী : 
        প্রথমে নারিকেল কুড়িয়ে নিন৷ এবার কড়াইয়ে নারিকেল ও চিনি এক সঙ্গে দিয়ে পুর তৈরি করে নিন৷ ১ কাপ পানি ফুটিয়ে চালের গুঁড়ি ও ময়দা দিয়ে খামির তৈরি করে নিন৷ চালের গুঁড়ি সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন৷ ছোট ছোট লেচি কেটে পুর ভরে মুখ বন্ধ করে পুলি বানিয়ে নিন৷ বানানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলুন৷





উপকরণ : 
 **চালের গুড়ি ২ কাপ,
** পেঁয়াজবাটা ১ টেবিল চামচ,
** আদা বাটা ১ চা চামচ,
**কাঁচামরিচ কুচি পছন্দমতো,
**ধনেপাতা কুচি ইচ্ছেমতো,
** লবণ পরিমাণমতো,
**ভাজার জন্য তেল
 প্রস্তুত প্রণালী : প্রথমে চুলায় পানি (কাই-এর) বসিয়ে তাতে লবণ, পেঁয়াজবাটা, আদাবাটা, সামান্য হলুদ ও পরিমাণমতো লবণ দিনপানি ফুটে উঠলে চালের গুড়ি দিয়ে ভালো করে সিদ্ধ করে কাই তৈরি করুনভালো করে মথে নিনআর মথবার সময় কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিন৪টা বড় গোলা তৈরি করে একেকটা গোলা দিয়ে ভারী মোটা রুটি তৈরি করুনএকটি স্টিলের গ্লাস বা গোলাকৃতির কোনো কাটার দিয়ে গোল গোল করে রুটি কেটে নিনভিন্ন শেপের হলেও দেখতে ভালো হবেকাটার পর রুটি থেকে বাড়তি টুকরো যেগুলো বের হবে তা দিয়েও আবার রুটি বেলে পিঠার আকৃতি বের করে নিনসব রুটি বেলা হলে আপনার প্রয়োজনমতো গরম ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুনবাকিগুলো তাওয়াতে হালকা করে সেঁকে একটি এয়ার টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিনপরে বের করে ভেজে নিতে পারবেন




উপকরণ
**
সিদ্ধ চালের গুঁড়া গোলা ১ কাপ,
**ইলিশ মাছের পেটের টুকরা ৮টি,
 **সরিষা বাটা ১ টেবিল চামচ,
 **হলুদ গুঁড়া ১ চিমটি,
**কাঁচামরিচ বাটা ১ চিমটি,
**লবণ পরিমাণমতো,
**সরিষা তেল ১ টেবিল চামচ,
**ধনেপাতা বাটা ১ টেবিল চামচ
 প্রস্তুত প্রণালী : 
 ইলিশ মাছের পেটের টুকরা ধুয়ে পানি ঝরিয়ে সব বাটা ও গুঁড়া মসলা এবং তেল দিয়ে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট
 চুলায় খোলা বসিয়ে তেল মেখে নিনখোলা গরম হলে ডালের চামচে দুই চামচ গোলা দিয়ে ঢেকে দিনঢাকনার চারদিক পানি ছিটিয়ে দিন
 দুই মিনিট পর ঢাকনা খুলে পিঠার মাঝখানে এক টুকরা মাছ দিয়ে ঢেকে দিন
 পিঠা হয়ে গেলে খোলা থেকে তুলে নিনপিঠা হতে তিন-চার মিনিট সময় লাগবে




উপকরণ
**
সিদ্ধ চালের গুঁড়া গোলা ১ কাপ,
**চিজ টুকরা ১০টি,
 **শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ,
 **লেবুর রস ১ টেবিল চামচ
 প্রস্তুত প্রণালী : 
 চিজের টুকরাগুলো মরিচ গুঁড়া ও লেবুর রস দিয়ে মেখে রাখুন
 
চিতই পিঠার খোলা গরম হলে পরিমাণমতো গোলা দিনএকটি চিজের টুকরা পিঠার মাঝখানে দিয়ে ঢেকে দিনচারদিকে পানি ছিটিয়ে দিন
 পিঠা হয়ে গেলে তিন-চার মিনিট পর খোলা থেকে তুলে নিন

 সূত্রঃ নেট

No comments:

Post a Comment

ali