Wednesday, December 23, 2015

মোটরসুটির রেসিপি



মটরশুঁটির পিৎজা

উপকরণ:
** ডো তৈরি
** ময়দা ২ কাপ,
** ইষ্ট দেড় চা-চামচ,
** তেল ১ টেবিল চামচ,
**লবণ ১ চিমটি,
** চিনি ১ চা-চামচ,
** পনির কুচি আধা কাপ
টপিং তৈরি:
**সেদ্ধ মটরশুঁটি ২ টেবিল চামচ,
** সেদ্ধ মুরগির কিমা আধা কাপ,
** টমেটো সস ১ কাপ,
**মরিচগুঁড়া আধা চা-চামচ,
**ওরিগেনো আধা চা-চামচ,
** ক্যাপসিকাম ৩-৪ টুকরা,
**ধনেপাতা কুচি ১ চা-চামচ,
** তেল ১ টেবিল চামচ,
** লবণ স্বাদমতো
 পরের সব উপকরণ চুলায় দিয়ে নেড়েচেড়ে পুর তৈরি করতে হবে
প্রস্তুত প্রণালি:
   আধা কাপ মৃদু গরম পানিতে ইষ্ট ভিজিয়ে রাখতে হবে১০ মিনিট পরে ডো তৈরির সব উপকরণ দিয়ে ময়দা মেখে গরম জায়গায় ঢেকে রাখতে হবে ১ ঘণ্টার মতোডো ফুলে উঠলে ১ টেবিল চামচ পনির কুচি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবেএবার খামির দুই ভাগ করে মোটা রুটি বেলে নিতে হবেপিৎজা তৈরি রুটির ওপর টমেটো সস, মটরশুঁটির পুর, বাকি পনির কুচি, ক্যাপসিকাম ও সামান্য তেল বা বাটার ছড়িয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে





মটরশুঁটির পাস্তা কাটলেট

উপকরণ:
## সেদ্ধ মটরশুঁটি আধা কাপ,
## সেদ্ধ করা পাস্তা ২০০ গ্রাম,
## ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ,
## ফেটানো ডিম ১টি,
## বিস্কুটের গুঁড়া পরিমাণমতো,
## ভাজার জন্য তেল
হোয়াইট সস তৈরি:
##১০০ গ্রাম মাখন,
## ১০০ গ্রাম ময়দা,
## পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
## গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ,
##লবণ স্বাদমতো
     সব উপকরণ চুলায় দিয়ে নেড়েচেড়ে সস তৈরি করতে হবে
প্রস্তুত প্রণালি: হোয়াইট সস চুলায় থাকতে তাতে পাস্তা, মটরশুঁটি ও ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবেচারকোনা বাটিতে ফয়েল পেপার রেখে এই মিশ্রণটি ঢেলে দিতে হবেএকটু ঠান্ডা হলে এক থেকে দুই ঘণ্টা ফ্রিজে রেখে কাটলেট আকার করে নিতে হবে ফেটানো ডিমে চুবিয়ে ও বিস্কুটের গুঁড়া মেখে অল্প তেলে এপিঠ-ওপিঠ বাদামি করে ভেজে পরিবেশন করতে হবে
সূত্রঃ নেট

No comments:

Post a Comment

ali