Saturday, December 19, 2015

রান্নার রেসিপি




 
প্রিয় ভিজিটর বন্ধুরা আবারও আপনাদের সামনে খাবারের রেসিপি নিয়ে হাজির। কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পাও ভাজি এক বিশেষ খাবারের নামপাও হল বড় বড় গোল রুটি, আর ভাজি বলতে বিভিন্ন সবজি দিয়ে বিশেষ ভাবে তৈরি করা এক ধরনের ভাজিকে বোঝায়, যা খেতে অসাধারণআপনারা যাতে বাড়িতে বসে মজাদার এই পাও ভাজির স্বাদ নিতে পারেন তাই আজ রইলো পাও ভাজি তৈরির সহজ রেসিপি

রান্নার উপকরণ :
**
আলু সিদ্ধ ৫০০ গ্রাম
**
সিদ্ধ করা মটরশুঁটি বাটা ১ কাপ
**
মাখন ১৫০ গ্রাম
**
কাঁচা মরিচ কুচি ২ টি
**
আদা কুচি ২ চা চামচ
**
রসুন কুচি ২ চা চামচ
**
টমেটো কুচি ১ কাপ
**
শুকনা মরিচের গুঁড়া ২ চা চামচ
**
পাও ভাজি মশলা ১ টেবিল চামচ ( বড় সুপার শপে প্যাকেটে কিনতে পাওয়া যায়)
**
ধনে পাতা কুচি ২ টেবিল চামচ
**
লেবুর রস ১ টেবিল চামচ
**
পেঁয়াজ কুচি বড় ১ টি
**
লবন স্বাদ মতো
**
বার্গারের গোল রুটি ৪ টি

প্রস্তুত প্রনালী :
##
সিদ্ধ  আলু খোসা ছাড়িয়ে হালকা হাতে মেখে নিনএকটি বড় তাওয়াতে ১০০ গ্রাম মাখন দিয়ে কাঁচা মরিচ কুচি ও আদা, রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন একটু বাদামী রঙ হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন

##
এবার টমেটো কুচি , শুকনা মরিচের গুঁড়া ও পাও ভাজি মশলা দিয়ে ভাল করে নাড়তে থাকুন কিছু সময় পর আলু সিদ্ধ , মটরশুঁটি বাটা , আধা কাপ পানি ও ২ টেবিল চামচ মাখন দিয়ে খুব ভাল করে নাড়তে থাকুন  পরিমাণ মত লবন দিয়ে দিন

##
এবার বার্গারের রুটির মাঝখান থেকে চিরে দুই দিকে মাখন লাগিয়ে আর একটি তাওয়ায় ভাল করে সেঁকে নিন

##
সবজি বেশ ঘন হয়ে আসলে  ডিসে নামিয়ে উপরে পেঁয়াজ কুচি , ধনে পাতা কুচি ও লেবুর রস দিয়ে সেঁকে রাখা পাওয়ের সাথে পরিবেশন করুন
মুরগীর দোপেয়াজো

রান্নার উপকরণ :

 মুরগি দেড় কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, গোলমরিচ বাটা ১ চা চামচ, তেল ১ কাপ, টমাটো সস আধা কাপ, তেজপাতা ২টা কাঁচা মরিচ ৫-৬টা, লবণ পরিমাণ মতো, দারচিনি ও এলাচ ৫-৬টা
প্রস্তুত প্রনালী : গরম তেলে পেঁয়াজ ভাজতে হবে এবং পেঁয়াজ গরম হয়ে উঠলে সব বাটা মসলা তেজপাতা, লবণ দিয়ে মুরগির মাংস দিয়ে কষাতে হবেদারুচিনি, এলাচ পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হবেঝোল শুকিয়ে এলে টমেটো সস কাঁচামরিচ গরম মসলার গুড়া দিয়ে কিছুক্ষণ রেখে নামাতে হবে

চিংড়ি পোলাও
রান্নার উপকরণ :
 পোলাও র চাল ১ কেজি, মাঝারি চিংড়ি ১ কেজি, টক দই ১ কাপ, শাহী জিরা ১ চা চামচ, মাছের জন্য লবণ ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, দারুচিনি ৮/১০টি, পেঁয়াজ বেরেস্তা ২ কাপ, গরম পানি ৮কাপ, কাঁচা মরিচ ১০ টা, ঘি আধা কাপ, চিনি ১ টেবিল চামচ
প্রস্তুত প্রনালী :
  প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবেচিংড়ি মাছ টকদই ও লবণ দিয়ে মেখে রাখতে হবেপ্যানে ঘি গরম করে পোলাওয়ের চাল কষিয়ে নিতে হবেএর মধ্যে পেঁয়াজ বাটা, লবণ, শাহী জিরা দিতে হবেচাল কষানো হয়ে গেলে পানি দিতে হবেচাল ফুটে উঠলে পোলাও অর্ধেক হয়ে গেলে পানি দিতে হবেচাল সরিয়ে দই দিয়ে মাখানো চিংড়ি বিছিয়ে তার ওপরে চিনি মেশানো বেরেস্তা ও কাঁচামরিচ বিছিয়ে বাকি পোলাও দিয়ে ঢেকে তাওয়ার ওপরে দমে দিতে হবে
 সূত্রঃ নেট

No comments:

Post a Comment

ali