মশলাদার
মালাই চা
উপকরণ:
** চা পাতা ৩ চা–চামচ,
**ঘন দুধ ২ কাপ,
**দারুচিনি ২ টুকরা,
**
এলাচ ২টি,
**লবঙ্গ ২টি,
**
জায়ফল আদা চা-চামচ,
**ডাইজেস্টিভ বিস্কুট ৮টি,
**মালাই ১ কাপ,
**
চিনি ২ টেবিল চামচ বা
স্বাদমতো,
**
কোকো পাউডার ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রস্তুত প্রণালি:
৫ কাপ পানি ফুটিয়ে চা পাতা দিয়ে কিছুক্ষণ
জ্বাল দিয়ে নিন। এতে সব মসলা দিয়ে ফুটিয়ে ৪ কাপের মতো করে নিন।
এবার চিনি, বিস্কুট, কোকো
পাউডার দিয়ে আর কিছুক্ষণ জ্বাল দিন। এবার নামিয়ে ছেঁকে নিয়ে আবার চুলায় দিন। দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামান।
কাপে ঢেলে মালাই দিয়ে
পরিবেশন করুন।
টমেটো
অর্কেস্টা
উপকরণ:
** মাঝারি টমেটো ৪টি,
**মাঝারি গাজর ১টি,
**
মাঝারি শসা ১টি,
**
লাল ক্যাপসিকাম টুকরা
আধা কাপ,
**পুদিনা পাতা ১ টেবিল
চামচ,
**
তুলসিপাতা ১ টেবিল চামচ,
**
কাঁচামরিচ কুচি আধা চা-চামচ,
**
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ,
**
লেবুর রস ৪ টেবিল চামচ,
**
চিনি ৪ টেবিল চামচ,
**
লবণ আধা চা-চামচ,
**
বিটলবণ আধা চা-চামচ,
**
পেঁয়াজ কুচি ১ টেবিল
চামচ,
**রসুন কুচি ১ চা-চামচ,
**আদা কুচি ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রস্তুত প্রণালি:
লেবুর
রস, চিনি, বিটলবণ, পুদিনা, তুলসিপাতা বাদে বাকি সমস্ত উপকরণ টুকরা করে
নিন।
এগুলো ৫ কাপ পানি দিয়ে
চুলায় ৫-৬ মিনিট জ্বাল দিয়ে নিন। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে গরম গরম
পরিবেশন করুন।
নারকেল
দুধে হাঁস
উপকরণ:
** হাঁস ১টি,
**নারকেলের দুধ (পাতলা) ১
কাপ,
**
নারকেল দুধ (ঘন) ১ কাপ,
**সয়াবিন তেল আধা কাপ,
**
ছোট আলু সেদ্ধ ১ কাপ,
**
পেঁয়াজকুচি ১ কাপ,
**
দারুচিনি ও এলাচিবাটা ১
টেবিল-চামচ,
**আদাবাটা ১ টেবিল-চামচ,
**রসুনবাটা ১ টেবিল-চামচ,
**ধনেগুঁড়া ১ চা-চামচ,
**ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ,
**হলুদগুঁড়া ১ চা-চামচ,
**মরিচগুঁড়া ২ চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রস্তুত প্রণালি:
হাঁস পছন্দমতো টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে
নিতে হবে। আলুগুলো সেদ্ধ করে ছিলে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে নিতে হবে।
তাতে ভাজা জিরাগুঁড়া
বাদে বাকি সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার হাঁসের টুকরা দিয়ে নেড়ে ১ কাপ পাতলা
নারকেলের দুধ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। ঝোল শুকিয়ে মাংস সেদ্ধ হলে ভালোভাবে কষিয়ে
নিতে হবে। এবার আলু ও দারুচিনি-এলাচিবাটা দিয়ে ২/৩ মিনিট কষিয়ে ঘন
নারকেলের দুধ দিয়ে মৃদু আঁচে দমে রান্না করতে হবে। মাংস মোলায়েম হয়ে ঝোল ঘন হয়ে এলে ভাজা
জিরাগুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
হাঁসের
সবুজ কারি
উপকরণ:
**হাঁস ১ কেজি,
**পালংশাক কুচি এক কাপ,
**
ধনেপাতা পেস্ট আধা কাপ,
**পেঁয়াজ বেরেস্তা আধা
কাপ,
**টক দই ২ টেবিল-চামচ,
**সরিষার তেল আধা কাপ,
**সরিষা বাটা ১ টেবিল-চামচ,
**
হলুদগুঁড়া ১ চা-চামচ,
**
কাঁচা মরিচ ৪/৫টা,
**আদাবাটা ১ টেবিল-চামচ,
**রসুনবাটা ১ টেবিল-চামচ,
**
চিনি আধা চা-চামচ,
**নারকেলের দুধ ১ কাপ,
**লবণ প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি:
প্রস্তুত প্রণালি:
হাঁস পছন্দমতো টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে আদা-রসুনবাটা, টক দই ও লবণ দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে।
পালংশাকের কুচি সেদ্ধ
করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এর সঙ্গে ৪/৫টি কাঁচা মরিচ ও ধনেপাতা ব্লেন্ড
করে রাখতে হবে। এই পেস্টের সঙ্গে সরিষা বাটা মিশিয়ে সবুজ পেস্ট তৈরি করতে হবে।
পাত্রে তেল দিয়ে মসলা
মাখানো হাঁস ও ১ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে মাঝারি আঁচে।
মাংস সেদ্ধ হয়ে যখন কষা
কষা হবে, তখন সবুজ পেস্ট দিয়ে
নেড়ে নারকেলের দুধ ও চিনি দিতে হবে। এবার বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দমে রান্না করতে হবে।
সেদ্ধ হয়ে মসলা মাখা
মাখা হলে নামাতে হবে। গরম ভাত, পরোটা
অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।
সূত্রঃ নেট
সূত্রঃ নেট




No comments:
Post a Comment