Friday, December 18, 2015

রেসিপি




ফিশ ফিঙ্গার
উপকরণ :
## রুই মাছের টুকরা ৫/টি,
##আলু  ২টি,
##লবণ স্বাদমতো,
##কাঁচামরিচ ২/৩টি,
##গোলমরিচ গুঁড়া ১ চা চামচ,
##আদা ও রসুন বাটা ১ চা চামচ,
##তৈল ২ কাপ,
##ডিম ২/৩টি,
##হলুদের গুঁড়া আধা চা চামচ,
##কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,
##ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
##টোস্টের গুঁড়া ১ কাপ
এবার তৈরী করুন :
রুই মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে একটু লবণ ও হলুদের গুঁড়া মাখিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে হবেআলু সিদ্ধ করে ভালোভাবে চটকিয়ে নিতে হবেমাছের টুকরাগুলো থেকে কাঁটা বেছে নিয়ে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে চটকানো আলু দিয়ে আদা ও রসুন বাটা, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার, ধনেপাতা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ফিশ ফিঙ্গার বানিয়ে ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে বিস্টু্কটের গুঁড়ার মধ্যে মেখে ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করুন




চটপটি রান্নার সহজ রেসিপি
বাংলাদেশের প্রায় প্রত্যেক অঞ্চলে সুস্বাদু ও লোভনীয় খাবার হচ্ছে চটপটিবাইরে ঘুরতে গেলে কিংবা দোকানের পাশে বসে আড্ডা শুরু করলে প্লেটের পর প্লেট চটপটি খেয়ে ফেলা যায়এই চটপটি বানানো কিন্তু খুব সহজ।
ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এই আড্ডার সঙ্গী খাবারটিএবং এটি স্বাস্থ্যকরও হবেচলুন তবে ঝটপট দেখে নেয়া যাক চটপটির রেসিপিটি

উপকরণঃ

##
দেড় কাপ ডাবলি বুট

##
২ টি মাঝারি আকারের আলু

##
১ টি বড় টমেটো কুচি

##
১ টি সেদ্ধ ডিম

##
শসা কুচি ইচ্ছে মতো

##
২ টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি

##
৩ চা চামচ জিরা

##
২/৩ টি শুকনো মরিচ

##
/৬ টি কাঁচা মরিচ কুচি

##
আধা চা চামচ গোলমরিচ

##
আধা কাপ ধনে পাতা কুচি

##
আধা চা চামচ টেস্টিং সল্ট

##
আধা চা চামচ হলুদগুঁড়ো

##
১ চা চামচ চিনি

##
লবণ পরিমাণ মতো

##
২ টেবিল চামচ তেল

##
তেতুল

##
লাল মরিচ গুঁড়ো ইচ্ছে মতো

প্রস্তুত প্রণালী

ধাপ  ডাবলি বুট গরম পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা অথবা ঠাণ্ডা পানিতে সারারাত ভিজিয়ে রাখতে পারেন

ধাপ আলু সেদ্ধ করে হাতে দলা দলা করে চটকে নিনডিম সেদ্ধ গ্রেট করে রাখুন আলাদা করে

ধাপ একটি প্যানে শুকনো করে জিরা, শুকনো মরিচ এবং গোল মরিচ তেল ছাড়া ভাজুনপ্যান থেকে নামিয়ে ঠাণ্ডা করে গুঁড়া করুন

ধাপ  প্যানে তেল গরম করুনপেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন

ধাপ  ১ কাপ পানিতে তেতুল দিয়ে হালকা ফুটিয়ে নিনএর মধ্যে চিনি এবং ১ চিমটি গুঁড়ো করে রাখা মশলার গুঁড়ো ও মরিচগুঁড়ো দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নিনঠাণ্ডা হলে ভাল করে তেতুল ছেঁকে নিন

ধাপ  এবার পরিমাণমতো পানি দিয়ে চটপটির ডাল, লবন এবং হলুদের গুঁড়ো দিয়ে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুনখেয়াল রাখবেন ডাল যাতে একেবারে গলে না যায়, আবার একেবারে যাতে ঝোল শুকিয়ে না যায়

ধাপ  এরপর ভাজা পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা মরিচ,অবশিষ্ট মশলার গুঁড়ো, টেস্টিং সল্ট, ২ টেবিল চামচ বানিয়ে রাখা তেতুলের রস এবং ১/৩ ভাগ সেদ্ধ ডিমের গ্রেট চটপটির মধ্যে দিয়ে দিনভাল করে নেড়ে দিন এবং চুলায় ৩/৪ মিনিট রাখুন

ধাপ  এরপরচুলা থেকে নামিয়ে শসা কুঁচি, বাকি ডিমের গ্রেট এবং ধনিয়া পাতা কুঁচি দিয়ে পরিবেশন করুনসাথে পরিবেশন করুন বানিয়ে রাখা তেতুলের রসব্যস, এবার পরিবেশন।
 সূত্র ঃ নেট

No comments:

Post a Comment

ali