প্রিয় পাঠক বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরছি ঢাকার জনপ্রিয় দুটি খাবারের রেসিপি । এগুলো সাধারণতঃ হোটেলে বানায়। কিন্তু আপনারা একটু চেষ্টা করলে বাসায়ও বানাতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছিনা দেখুন রেসিপি দুটি।
উপকরণ: ময়দা দেড় কাপ, তেল সোয়া ১ কাপ, ঘি সিকি কাপ, কর্ন ফ্লাওয়ার সিকি কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ সিকি চা-চামচ, পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ তেল, গুঁড়া দুধ, লবণ আর প্রয়োজনমতো পানি দিয়ে খামির বানিয়ে নিন। এটি ভেজা কাপড় দিয়ে ঢেকে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন। একটি বাটিতে বাকি তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে রাখুন। অন্য একটি বাটিতে বাকি ময়দা আর কর্ন ফ্লাওয়ার মিশিয়ে রাখুন। খামির দুই ভাগ করে তার এক ভাগ তেল মাখানো পিঁড়ি আর বেলনে যতটা সম্ভব পাতলা করে বেলে নিন। তারপর ওপরে প্রথমে তেল-ঘির মিশ্রণ মাখিয়ে নিন। তার ওপরে শুকনো ময়দা-কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ ছড়িয়ে দিন। তারপর সাবধানে রুটিটা দুই ভাঁজ করে আবারও একই প্রক্রিয়ায় প্রথমে তেল-ঘির মিশ্রণ, তারপর ময়দা-কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ ছড়িয়ে দিন। আবারও একটা ভাঁজ দিয়ে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন (মোট ৩ বার)। তারপর এই রুটি থেকে লেচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে মাঝে ৩টা চির দিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ঘি মাখানো ট্রেতে ১৫ থেকে ২০ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে বাকরখানি।
বেকিংয়ের সময় এই বাকরখানির ওপরে কুচি করে কাটা দেশি পনির ছড়িয়ে দিয়ে স্বাদে ভিন্নতা আনতে পারেন।
উপকরণ: ময়দা ৫০০ গ্রাম, বেকিং পাউডার ১ চা-চামচ, ইস্ট ২ চা-চামচ, তরল দুধ পৌনে ১ কাপ (কুসুম গরম), টক দই আধা কাপ, লবণ ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, ডিম ১টা।
প্রস্তুত প্রণালি: কুসুম গরম দুধের সঙ্গে ইস্ট আর চিনি মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। টক দই আর ডিম একসঙ্গে ফেটে রাখুন। তারপর ময়দা, বেকিং পাউডার আর লবণ একসঙ্গে মিশিয়ে চেলে নিন। এই মিশ্রণের মাঝে হালকা গর্ত করে দুধ-চিনি-ইস্টের মিশ্রণ আর দই-ডিমের মিশ্রণ মিশিয়ে ভালো করে মাখুন। এবার তেল আর গলানো ঘি দিয়ে মিশিয়ে আবারও মাখতে থাকুন। মসৃণ করে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম স্থানে ১ ঘণ্টার জন্য খামিরটা রেখে দিন। দেখবেন, খামির ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তখন আবারও একটু মেখে আরও ১৫ মিনিটের জন্য রেখে দিন।
তারপর লেচি কেটে গোল বা ডিম্বাকার নান বানিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিটেড ওভেনে ৭ থেকে ৮ মিনিট বেক করে নামিয়ে নিন।
যদি সাদামাটা নান ভালো না লাগে, তাহলে এই নানের ওপরে মাখন ব্রাশ করে অনায়াসেই বাটার নান বানিয়ে ফেলতে পারেন। যদি আরও একটু ভিন্নতা আনতে চান, তাহলে নান ওভেনে দেওয়ার সময় ওপরে রসুনকুচি আর ধনেপাতা ছড়িয়ে দিন। তারপর বেকিং শেষে হালকা করে একটু মাখন ছড়িয়ে দিয়ে তৈরি করে ফেলতে পারেন গারলিক বাটার নান।
বাসায় ওভেন না থাকলেও কোনো সমস্যা নেই। চুলায়ও নানরুটি বানানো সম্ভব। সে ক্ষেত্রে নানরুটির এক পাশে পানি মেখে তাওয়ায় দিয়ে দিন। কিছুক্ষণ পরে তুলে নিয়ে অপরের দিকটা চুলায় একটু সেঁকে নিলেই নানরুটি তৈরি।
সূত্রঃ নেট
বাকরখানি

নানরুটি

No comments:
Post a Comment