Monday, February 1, 2016

সাবান-পানি দিয়ে ধোয়া যাবে ফোন!




সাবান ও পানি দিয়ে ধোয়া সম্ভব এমন মোবাইল ফোন বাজারে এনেছে জাপানিজ টেলিকম প্রতিষ্ঠান কেডিডিআইতাদের নতুন স্মার্টফোনটির নাম ডিগনো রাফরাতিন রঙে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, কেডিডিআই-ই হচ্ছে প্রথম প্রতিষ্ঠান যারা এমন ফোন তৈরি করেছে যা সাবান পানি দিয়ে ধোয়া সম্ভব হবে

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে তা পরীক্ষা করার জন্য ৭০০ বার ফোনটিকে ধুয়ে পরীক্ষা করে দেখা হয়েছে

বর্তমানে বাজারে পানি নিরোধক অনেক ফোনই দেখা যায়কিন্তু সাবান দিয়ে ধোয়া সম্ভব এমন ফোন সম্ভবত এটিই প্রথমতবে আপাতত শুধু বিশেষ ধরনের সাবান দিয়েই ফোনটি পরিষ্কার করা যাবেআর ঐ সাবানটি এখন শুধু জাপানেই পাওয়া যাচ্ছে

ডিগনো রাফরা মোবাইল ৪৩ ডিগ্রি পর্যন্ত গরম পানি সহ্য করতে পারবেএছাড়া ফোনটি শক প্রুফও

পরিষ্কারের কার্যকারিতা ছাড়াও স্মার্টফোনটির ৫ ইঞ্চি স্ক্রিন, ১৬ জিবি স্টোরেজ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে

জাপানে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ৫৭ হাজার ৪২০ ইয়েন (৪৭০ ডলার)তবে জাপানের বাইরে এই ফোনটি কবে নাগাদ পাওয়া যেতে পারে সেটি সম্পর্কে জানায়নি কেডিডিআইসূত্র: সিনেট, এবিসি ও পিএসএফকে

No comments:

Post a Comment

ali