Saturday, February 20, 2016

জ্বর নয়, জ্বর–জ্বর ভাব?




গা গরম হওয়া আর জ্বর এক নয়একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সকালে তাপমাত্রা ৯৮ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি বা সন্ধ্যার পর ৯৯ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে জ্বর হয়েছে বলে ধরে নিতে হবে
প্রায়ই যদি জ্বর আসে
প্রায়ই সন্ধ্যায় হালকা জ্বর, রাতে ঘেমে যাওয়াতার পাশাপাশি কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা হলে যক্ষ্মার আশঙ্কা করা হয়জ্বরের সঙ্গে প্রস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা হলে মূত্রনালি কিংবা মূত্রথলির সংক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া যায়শরীরে নানা রোগজীবাণুর সংক্রমণের কারণেই দীর্ঘমেয়াদি জ্বর হয়কালাজ্বর, গোদরোগ, ম্যালেরিয়াসহ নানান রোগের জীবাণু নির্দিষ্ট এলাকা থেকে সংক্রমিত হতে পারে
গা গরম?
আবহাওয়া ও আর্দ্রতার তারতম্যের কারণে গা গরম হতেই পারেবয়স্ক নারীদের হরমোনের তারতম্যের কারণে গা ও মাথা গরম হয়ে যেতে পারেসাধারণ সংক্রমণ দু-এক সপ্তাহেই সেরে যায়তবে দীর্ঘমেয়াদি জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবেজ্বরের সঠিক কারণ নির্ণয় না করে অকারণ অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়এতে পরে রোগনির্ণয়ে সমস্যা হয়কানের পেছনে বা বগলে থার্মোমিটার লাগিয়ে খুব সহজেই জ্বর মাপা যায়নির্দিষ্ট সময় পরপর তাপমাত্রা মেপে লিখে রাখলে সঠিক রোগনির্ণয় করতে সুবিধা হয়
ডা. মো. রোবেদ আমিন
মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
www.prothom-alo.com

No comments:

Post a Comment

ali