বর্তমানে কম দামের উন্নত কনফিগারেশনের স্মার্টফোনই বাজার
মাতিয়ে থাকে। সেজন্য তীব্র
প্রতিযোগিতার মুখে স্মার্টফোন নির্মাতা প্রায় সব প্রতিষ্ঠানই তাদের ডিভাইসের দাম
কমাতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে
এগিয়ে রয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। হুয়াওয়ে
ও শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতাদের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। এদিকে দামি ডিভাইসের বাজারে ক্রমেই দখল
বাড়ছে মার্কিন কোম্পানি অ্যাপলের। এ
কারণে অ্যাপল ও চীনা কোম্পানিগুলোর মধ্যে পড়ে স্যামসাংয়ের অবস্থা এখন খুব বেশি
ভালো নেই।
এই অবস্থায় বাজারের শীর্ষস্থান ফিরে পেতে বাজেট হ্যান্ডসেটে
গুরুত্ব দিচ্ছে স্যামসাং। প্রতিষ্ঠানটির
গত বছর বাজারে আনা গ্যালাক্সি জে১ বেশ সাড়া জাগিয়েছিলো। ফলে চলতি বছরও জে সিরিজের আরেকটি নতুন ফোন আনতে যাচ্ছে
হ্যান্ডসেট জায়ান্ট এই প্রতিষ্ঠান। কিছুদিনের
মধ্যেই জে৭ এর নতুন সংস্করণ দুবাইতে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে ‘জে৭ (২০১৬)’ মডেলের এই
ফোনের নানা তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। সূত্র-
জিএসএম এরেনা ও এনডিটিভি।
ফাঁস হওয়া তথ্যমতে, গ্যালাক্সি জে৭ (২০১৬)-এর নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা
হবে। নতুন এই সংস্করণে থাকবে ৫ দশমিক ৫ ইঞ্চির
ফুল এইচডি এমওএলইডি স্ক্রিন।
অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত নতুন জে৭-এ
থাকবে ১ দশমিক ৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৫০ এসওসি চিপসেট। স্টোরেজ নিয়ে স্পষ্ট কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে, ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজের সঙ্গে থাকবে ৩ জিবি র্যাম।
এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার
ক্যামেরা। আর ভিডিও
চ্যাট ও সেলফি তোলার জন্য এতে ২৩ মিলিমিটার এফ/২ দশমিক ২ অ্যাপার্চার লেন্স নিয়ে
থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই ফোনে দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধার
জন্য ৪৩০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে।

No comments:
Post a Comment