Friday, February 26, 2016

মেচতা সারানোর ঘরোয়া উপায় - search engine




মেচতার সমস্যায় ভুগতে দেখা যায় অনেককেইমেচতা হওয়ার অন্যতম কারণ অপরিচ্ছন্ন ত্বকঘরোয়া উপায়ে মেচতা দূর করা ও ত্বক পরিস্কার করার উপায় জানাচ্ছেন নভীনস এর রূপ বিশেষজ্ঞ আমিনা হক
লেবু
ত্বককে উজ্জ্বল করতে, ত্বকের কালো দাগ দূর করতে লেবুর জুড়ি নেইএটি ব্লিচের কাজ করেলেবুর রসের উচ্চমাত্রার সাইট্রিক এসিড ত্বকের অধিক তেল শোষণ করে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে
তাজা লেবুর রস ত্বকে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিটএটি প্রতিদিন অথবা সপ্তাহে একদিন ব্যবহার করুন
এক চা চামচ লেবুর রসের সাথে এক চা চামচ টমেটোর রস মিশিয়ে এটি ত্বকে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন এবং ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুনএক মাস এটি করলে ত্বকের মেচতা দূর হবে

টমেটো
টমেটোর রস ভিটামিন সি সমৃদ্ধএটি ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
টমেটোর পাল্প ত্বকে ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট এবং ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুনএটি প্রতিদিন অথবা সপ্তাহে তিন- চার দিন ব্যবহার করুনএটি ত্বককে পরিষ্কার ও সজীব করে
আলু
আলুর রস মেচতার দাগ দূর করতে সাহায্য করেএটি চোখের চার পাশে জমে থাকা কালো দাগ (ডার্ক সার্কেল) দূর করতে সাহায্য করে
মুলতানি মাটি
মুলতানি মাটি ত্বকের মরা কোষ পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করেএটি ত্বকের এক্সট্রা অয়েল শুষে নিয়ে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে
গোলাপজল, সবুজ চা, শসার রস, লেবুর রস এবং পানি ও মুলতানি মাটির মিশ্রণটি তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন১৫ থেকে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন
এক চা চামচ টমেটোর রস এবং চন্দন গুঁড়া, দুই চা চামচ মুলতানি মাটি একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট পর ধুয়ে ফেলুনএটা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন
অ্যালোভেরা
অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে রাখুনসম্পূর্ণ জেল ত্বকে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুনএটি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন
অ্যালোভেরা জেল দুই চা চামচ, এক চা চামচ লেবুর রস এবং চিনি একসাথে মিশিয়ে হালকাভাবে ত্বকে ঘষুন১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুনসপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন
স্ট্রবেরি
স্ট্রবেরি উচ্চমাত্রার ভিটামিন সি, হাইড্রোক্সি এসিড, স্যালিলিক এসিড, অ্যালিজিক এসিড সমৃদ্ধএটি ত্বকের মরা কোষ দূর করে, দাগ, একনে এবং ত্বক ফাটা থেকে রক্ষা করেদুই থেকে তিনটি স্ট্রবেরি চটকে নিনদুই চা চামচ দই এবং মধু মিশিয়ে নিনহালকাভাবে ত্বকে ম্যাসাজ করুন ১০ থেকে ১৫ মিনিট পর এটি পানি দিয়ে ধুয়ে ফেলুন
http://www.dailynayadiganta.com

No comments:

Post a Comment

ali