Saturday, February 20, 2016

আমাজনে ফুটন্ত নদী!



আমাজন জঙ্গলে ফুটন্ত এক নদীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরারেইনফরেস্টের ভিতর পাওয়া এই রহস্যময় নদীর পানির তাপমাত্রা ৮৬ ডিগ্রি সেলসিয়াসএতদিন বিস্ময়ের অনেক রকম তথ্য পাওয়া গেলেও নদীর পানি ফুটছে এমন তথ্য কোথাও পাওয়া যায় নিতাই বিজনেস ইনসাইডারের এ রিপোর্ট সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে বিশ্বদীর্ঘদিন ধরে পেরুর স্থানীয় বাসিন্দারা এ নদী সম্পর্কে লোকজনকে বলছেনতারা বলছেন, এর পানি এত গরম যে তাতে মানুষ মারা যেতে পারেকিংবদন্তি আছে যে, স্বর্ণের সন্ধানে বোকামি করে স্প্যানিস কিছু মানুষ রেইনফরেস্টে প্রবেশ করেছিলেনসেখান থেকে যা দুচারজন জীবন নিয়ে ফিরতে পেরেছেন তারা বলেছেন, ওই বনে বিষাক্ত পানি আছেআছে মানুষখেকো সাপআর আছে ফুটন্ত নদী, যা নিচ থেকে টগবগিয়ে ফুটছেশৈশব থেকেই এসব কাহিনী ভীষণভাবে নাড়া

দিয়েছে পেরুর ভূ-বিজ্ঞানী আন্দ্রেস রুজোকেএকবার তিনি ছুটিতে বাড়ি ফিরে যানতার পরিবারের সদস্যদের এই নদীর কাহিনী বলেনতখন তার মা তাকে বলেন, এমন নদী শুধু আছে তা-ই নয়, তাতে তিনি ও তার এক বোন এর আগে সাঁতার কেটেছেনএ কথাটি কেমন অবিশ্বাস্য মনে হলো রুজোর কাছেতিনি ২০১১ সালে একটা সুযোগ নিলেনতার এক নিকট আত্মীয়কে সঙ্গে নিয়ে প্রবেশ করেন আমাজনের রেইনফরেস্টেউদ্দেশ্য ওই নদী তিনি নিজ চোখে দেখবেনযখন সত্যি সত্যি সেখানে পৌঁছলেন দেখলেন পানির তাপমাত্রা অনেক বেশিরুজো বলেন, যখনই আমি তা দেখলাম সঙ্গে সঙ্গে আমার সঙ্গে থাকা থার্মোমিটার হাতে নিলামতাপমাত্রা পরিমাপ করে দেখলাম এর গড় ৮৬ ডিগ্রি সেলসিয়াসতবে ফুটন্ত বলতে আমরা যা বুঝি ততোটা নয়কিন্তু এর কাছাকাছি ওই তাপমাত্রাফলে এ নিয়ে যে কিংবদন্তি আছে তা অবাস্তব নয়

No comments:

Post a Comment

ali