Thursday, February 11, 2016

১৫ ঘণ্টা মর্গে, কবরে দেওয়ার ঠিক আগে কেঁদে উঠল শিশু!




ডাক্তারবাবু বলে দিয়েছেন, ‘প্রাণ নেই’!
তার পর গোটা একটা রাত সে ছিল মর্গে! আরও ঠিকঠাক ভাবে বলা হলে, ১৫ ঘণ্টা যে মর্গের তাপমাত্রা শুনলে ভয়ে আমার-আপনার হাড় জমে যাবে! শূন্যের ১২ ডিগ্রি সেলসিয়াস নীচে
সকাল হতে যখন তাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময়েই হঠাৎ ধুকপুক করে উঠল সেই একরত্তি দেড় মাসের শিশু কন্যার বুকতার দেহে প্রাণ ফিরে এল!
কোনও কল্প-কথা নয়বুজরুকি নয়একেবারে সত্যি
এই ঘটনাটা ঘটেছে পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের পানানেগত শুক্রবারে
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ওই খবর দিয়ে জানিয়েছে, কবর-স্থানের কর্মীরা যখন ওই শিশুটিকে কবর দেওয়ার তোড়জোড় করছিলেন, তখন হঠাৎই সেই শিশুটি কেঁদে ওঠেসঙ্গে সঙ্গে তাঁরা খবর পাঠান শিশুটির বাবা, মাকেতাঁরা ছুটতে ছুটতে আসেনশিশুটিকে নিয়ে যান একটি হাসপাতালেসেখানে তাকে রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে
শিশুটিকে দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে গিয়েছে পানান হাসপাতালের ডাক্তারবাবুদেরএক চিকিৎসক বলেছেন, ‘‘আমি জীবনে কখনও এমন ঘটনার কথা শুনিনিমিরাক্‌ল!’’ জানুয়ারি মাসে এই হাসপাতালেই জন্মেছিল শিশুটিজন্মের সময়েও কিছু শারীরিক ত্রুটি ছিল বলে টানা ২৩ দিন সদ্যোজাতকে রাখা হয়েছিল ইনকিউবিটারেহৃদ-স্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ ফেব্রুয়ারি শিশুটিকে মৃতবলে ঘোষণা করেন ডাক্তারবাবুরাতবে মর্গে পাঠানোর আগে তাকে মোটা দুটো কাপড়ে মুড়ে দিয়েছিলেন তার বাবা
হয়তো সেটাই মর্গের হাড়-জমানো ঠাণ্ডার হাত থেকে কিছুটা বাঁচিয়েছিল শিশুটিকে! এমনটাই মনে করছেন ডাক্তারবাবুরা
 আনন্দবাজার

No comments:

Post a Comment

ali