কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারি। আর একজন ব্যক্তিত্ববান নারী ও পুরুষকে মার্জিত সাজসজ্জায় আরো
ব্যক্তিসম্পন্ন দেখায়। আর ছবি তোলার
ক্ষেত্রে সাজসজ্জার বিষয়টি একটু ব্যতিক্রমধর্মী হতে হবে। মেয়েদের মার্জিত সাজসজ্জার জন্য কয়েকটি টিপস দেয়া গেল। যেমন-
১. প্রথমত হালকা একটু পাফ নেয়া যেতে পারে। এটা স্বাভাবিক দিনের চেয়ে একটু গাঢ় হবে।
২. চোখে গাঢ় করে কাজল বা আই লাইনার দেয়া যেতে পারে। চোখের বেশ খানিকটা বাহির দিয়ে লাইনারটি
দিতে হবে যেন চোখটিকে বেশ বড় দেখায়।
৩. গাঢ় করে মাশকারা দিতে হবে। এতে চোখ উজ্জ্বল দেখাবে। পাশাপাশি
চোখের পাতাটিকে বেশ বড় দেখাবে।
৪. ছবি তোলার জন্য কখনই ম্যাট জাতীয় মেকআপ ব্যবহার করা যাবে না। কেননা এই মেকআপ ছবিতে উজ্জ্বল দেখাতে
সহায়তা করবে না।
৫. আইশেড ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে গাঢ় রং ব্যবহার করা ভালো। ড্রেসের রঙের সঙ্গে ম্যাচ করে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে স্মোকি আই করা যেতে পারে।
৬. চোখটিকে আরো বড় দেখাতে ফলস্ আইল্যাশ ব্যবহার করা যেতে পারে।
৭. ঠোঁটটিকে গাঢ়ভাবে আঁকতে হবে। এরপরে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে হবে। প্রয়োজনে লিপস্টিকের উপরে গ্লস ব্যবহার
করা যেতে পারে। তাহলে ছবিতে
অনেক বেশি গ্ল্যামারাস আসবে।
৮. সুন্দর করে চুল বাঁধতে হবে। তবে চুল বিভিন্ন স্টাইলে কাটা থাকলে চাইলে চুল ছেড়েও দেয়া যেতে
পারে। এতেছবি অনেক ভালো আসবে।
www.ittefaq.com.bd/life-style

No comments:
Post a Comment