Monday, February 22, 2016

মেগা ফোনে মহোৎসব

মেগা ফোনে মহোৎসব মাতালো স্যামসাং
অ্যাপলের কাছে স্মার্টফোন বাজারের শীর্ষস্থান হারিয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজ স্মার্টফোন গ্রাহক টানতে পারেনি। আর তাই অগোচরে গ্যালাক্সি এস৭ এবং গ্যালাক্সি এস৭ এজ নিয়ে কাজ শুরু করে ইলেকট্রনিক পণ্য জায়ান্ট।
স্যামসাং কর্তৃপক্ষ মুখে কুলূপ এঁটে রাখলেও গ্যালাক্সি এস৭ এবং গ্যালাক্সি এস৭ এজের না তথ্য ফাঁস হয় অনলাইনে। ওইসব ফাঁস হওয়া তথ্যের সবই ঠিক ছিলো না, তবে সব আবার ভুলও ছিলো না।
গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন স্মার্টফোনপ্রেমীরা। এবার চাইলে তারা দেখে নিতে পারেন ডিভাইস দু’টির স্পেশিফিকেশনের নানা তথ্য।
স্পেনের বার্সেলোনায় চলছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৬’। স্মার্টফোনের এই মহোৎসবে গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ দেখিয়েছে স্যামসাং।
স্যামসাংয়ের প্রকাশ করা তথ্যমতে, গ্যালাক্সি এস৭ স্মার্টফোনে ১৪৪০x২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.১০ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে ১.৬ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি, ২০০ জিবি এক্সপ্যান্ডেবল মেমরি, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (ফ্ল্যাশসহ) এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমালো চালিত এই ফোনে ফোরজি এবং থ্রিজি ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সুবিধাও রয়েছে। আরও আছে ৩০০০ এমএএইচ ব্যাটারি, ৩.৫ মিলিমিটার হেডফোন, ব্যারোমিটার, জাইরোস্কোপ, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস ইত্যাদি।
এদিকে, গ্যালাক্সি এস৭ এজে রয়েছে ১৪৪০x২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫০ ইঞ্চি  অ্যামোলেড ডিসপ্লে, ১.৬ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি, ২০০ জিবি এক্সপ্যান্ডেবল মেমরি সুবিধা।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমালো চালিত এই ফোনেও রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (ফ্ল্যাশসহ) এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডিভাইসটি ফোরজি এবং থ্রিজি ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সমর্থন করবে।
৩৬০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে আরও আছে ৩.৫ মিলিমিটার হেডফোন, ব্যারোমিটার, জাইরোস্কোপ, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস ইত্যাদি।
দু’টি মডেলের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই। পার্থক্য বলতে ডিভাইস দুটির ব্যাটারি ক্যাপাসিটি এবং স্ক্রিন সাইজ ভিন্ন কিছুটা। তাছাড়া দু’টি ফোনেরই স্পেশিফিকেশন একই। এই ফোন দুটির প্রধান বৈশিষ্ট্যগুলো  হল ডুয়াল পিক্সেল রিয়ার ক্যামেরা, হাইব্রিড ডুয়াল সিম স্লট, অলওয়েজ অন ডিসপ্লে, ধূলা এবং পানিরোধী প্রযুক্তি, ভাল ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং প্রযুক্তি বাজার সেরা প্রসেসর এবং র‌‌্যাম।
ফোন দুটির দাম এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

www.ittefaq.com.bd/science-&-tech

No comments:

Post a Comment

ali