Saturday, February 27, 2016

ফেসবুকের নেশা কোকেনের মতো! - google photos




কোকেনের মতো নেশা তৈরি হয় ফেসবুকেফেসবুক ব্যবহারের সময় মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণের পর এমন দাবিই করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষক 
মনস্তত্ববিদ অধ্যাপক অফির তুরেলের সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ফেসবুকের আসক্তি মানুষের মস্তিষ্কে কোকেন আসক্তির মতো পরিবর্তন ঘটায়ফেসবুকের নিউজ ফিড দেখার সময় মানুষের মস্তিষ্কের সেই অংশটি প্রভাবিত হয়, যা কোকেন আসক্তিতেও প্রভাবিত হয়

গবেষণায় ২০ জন স্নাতকের শিক্ষার্থীকে কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কতটা আসক্ত সে প্রশ্নের পর তাদের স্ক্রিনে নির্দিষ্ট কিছু ছবি দেখিয়ে সুইচ চাপ দিতে বলা হয়সেখানে দেখা যায় সেই সকল ছবিতেই মানুষ দ্রুত সুইচ চাপ দিতে সমর্থ হয় যেগুলো ফেসবুক সম্পর্কিত

আলাদা আরেকটি পরীক্ষা করা হয়, যেখানে এলোমেলো ছবি দেখিয়ে চিহ্নিত করতে বলা হয়ছবিগুলোতে ছিল ফেসবুকের লোগো, আইকন ইত্যাদিযখনই তারা সুইচে চাপ দিয়েছেন, সেই সময় তাদের মস্তিষ্কের কার্যক্রম রেকর্ড করা হয়রেকর্ড দেখায় ফেসবুক মস্তিষ্কের এমিগডালা এবং স্ট্রিয়াটাম অংশকে বিশেষভাবে সক্রিয় করে

মস্তিষ্কের এই অংশ মানুষের অস্থির আচরণকে বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী করা হয়ফেসবুক ব্যবহারে মস্তিষ্কের এই পরিবর্তন ঠিক কোকেন সেবনকারীর বেলাও ঘটে

ডেইলি মেইল জানায়, গবেষকদের ধারণা ৪টি কারণে মানুষ এই ফেসবুক ব্যবহার ছাড়তে পারছে নাকারণগুলো হচ্ছে আসক্তি, গোপনীয়তা, আত্মবাদী মানসিকতা এবং সামাজিক যোগাযোগএ ছাড়া দিনের পর দিন এই আসক্তি বাড়বে বলেও মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে 
ntvbd.com

No comments:

Post a Comment

ali