Sunday, February 28, 2016

আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে .. yahoo answer




স্মার্টফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে সমান তালে বাড়ছে স্মার্টফোন চোরের সংখ্যাওআপনার প্রিয় এবং মূল্যবান স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনার সমস্যা বা কষ্টের অন্ত থাকে নাকিন্তু আপনার ডিভাইসে যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সার্ভিসটি চালু করা থাকে তাহলে আপনি আপনার হারানো ডিভাইসটি লক করে বা ডাটা মুছে দিতে পারবেনএতে ডিভাইসের ডাটা চোরের হাতে পড়া থেকে রক্ষা করতে পারবেন

আসুন জেনে নিই কিছু তথ্যঃ
Ring-আপনার ডিভাইসটি পাঁচ মিনিটের জন্য ফুল ভলিউম এ রিং হবেএখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ডিভাইস যদি সাইলেন্ট করা থাকে তাহলে কি হবে?? এই প্রশ্নের উত্তর হল ডিভাইস সাইলেন্ট অথবা ভাইব্রেশনে দেয়া থাকলেও রিং হবে
Lock- আপনার ইচ্ছেমত একটি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি ডিভাইসটি লক করতে পারবেন
Erase- এই অপশনের সাহায্যে আপনি আপনার ডিভাইসের সকল ডাটা মুছে ফেলতে পারবেনঅর্থাৎ ফ্যাক্টরি রিসেট করতে পারবেন
প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি আপনার ডিভাইসের জন্য ডিভাইস ম্যানেজার সার্ভিসটি চালু করেছেন কিনাযদি না করে থাকেন তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল এর যে মেইল অ্যাড্রেসটি ব্যবহার করে থাকেন তা দিয়ে নিচের পেজ এ লগইন করে সার্ভিসটি চালু করে নিতে পারেন
Android Device Manager Login
আপনি যদি প্রথমবারের মত এই সার্ভিসটি চালু করতে যান তাহলে এটি ডিভাইস অ্যাডমিন হিসেবে কাজ করার জন্য আপনার কাছে পারমিশন/অনুমতি চাইবেঅনুমতি দিয়ে কাজ সম্পন্ন করুন
কিভাবে ডিভাইস ম্যানেজার সেট করবেন- 
১) প্রথমে আপনার ডিভাইসের অ্যাপ ড্রয়ারে থাকা Google Settings এ যান
২) এখন Google Settings এর লিস্টে আপনি Android Device Manager অপশন পাবেনঅপশনটি সিলেক্ট করুন
৩) এবার আপনি নিচের ছবির মত আরো দুটি অপশন পাবেন Locate this device remotely এবং Allow remote lock and data factory reset. সাধারনত দ্বিতীয় অপশনটি আনচেক করা থাকেআপনি যদি দ্বিতীয় অপশনটি অন/চেক করে দেন তাহলে আপনার ডিভাইস হারিয়ে বা চুরি হয়ে গেলে আপনি ডিভাইস ম্যানেজারের সাহায্যে ডিভাইসের সব ডাটা মুছে দিতে পারবেন এবং ডিভাইসটি লক ও করে দিতে পারবেন
৪) এখন কোন কারণে যদি আপনি আপনার অ্যাপ ড্রয়ারে Google Settings খুজে না পান তাহলে চিন্তার কোন কারণ নেইআপনি ডিভাইস ম্যানেজার আপনার ডিভাইসের Security সেটিংস্‌ এ যেয়ে ও অন করতে পারবেন
৫) Security সেটিংস্‌ এ যাওয়ার পর Device Administrators সিলেক্ট করুনতারপর Android Device Manager অপশনটি মার্ক করে দিনব্যাস আপনার কাজ শেষ
ডিভাইস ম্যানেজারে যদি  আপনার ডিভাইসটি না দেখায় অথবা Unknown Location দেখায় তাহলে যা করবেন-  
১) আপনার ডিভাইসের প্লে স্টোর অ্যাপ আপডেট করে নিন
২) এবার অ্যাপ ড্রয়ার থেকে  Google Settings>Android Device Manager এ যেয়ে Allow remote factory reset অপশনটি আনচেক করে দিন
৩) এবার আপনার ডিভাইসের  Settings>Apps > All > এ যেয়ে Google Play services ওপেন করেন এবং ডাটা ক্লিয়ার করে দিন
৪) এবার পুনরায় অ্যাপ ড্রয়ার থেকে  Google Settings এ যেয়ে Allow remote factory reset অপশনটি চেক করে দিন
৫) আপনার ডিভাইসটি রিস্টার্ট/রিবুট করুন
মনে রাখবেন আপনার ডিভাইসটি যদি হারিয়ে যাওয়ার পর অফ থাকে তাহলে Android ডিভাইস ম্যানেজার কাজ করবে নাকিন্তু ডিভাইসটি চালু করলেই এটি কাজ করবে
 আরও পড়ুন


tunerpage.com

No comments:

Post a Comment

ali