Thursday, February 18, 2016

ভূমিকম্পের আগাম বার্তা দেবে স্মার্টফোন




ভূকম্পনে কেঁপে ওঠার ঠিক আগেই স্মার্টফোন জানিয়ে দেবে বিপদের আগাম বার্তামার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এমন একটি নতুন অ্যাপ তৈরি করেছেনঅ্যাপটি ভূমিকম্পের আগাম আঁচ বা সেনসর হিসেবে কাজ করে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবেমাই সেক (MyShake) নামের অ্যাপটি স্মার্টফোনের মোশন সেন্সরের মাধ্যমে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং ডয়েচ টেলিকম এজির গবেষকরাএই অ্যাপটির মাধ্যমে কম্পনের কয়েক সেকেন্ড আগে ব্যাপকতা, মাত্রা এবং যাবতীয় তথ্য পৌঁছে যাবে অ্যাপটির ব্যবহারকারীদের কাছেনেপাল, পেরুর মত ভূমিকম্পপ্রবণ দেশে এই অ্যাপে থাকছে বিশেষ ব্যবস্থাএইসব দেশে ভূমিকম্পের জন্য কোনও গ্রাউন্ড বেস সেসমিক নেটওয়ার্ক নেই, অথচ লক্ষাধিক স্মার্টফোন ব্যবহারকারী আছেগুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে MyShake নামের এই অ্যাপটি
সূত্র : জিনিউজ

No comments:

Post a Comment

ali