Thursday, February 4, 2016

স্মার্টফোনে ইন্টারনেট ডাটা বাঁচাবেন যেভাবে




অনেকেই অভিযোগ করেন স্মার্টফোনে ইন্টারনেট ডাটা প্যাক ক্রয় করার পর, তা দ্রুত শেষ হয়ে যায়কোথায় যে যায়, তার কোনো হিসাব পান না!

এ নিয়ে অনেক সময় মোবাইল অপারেটরদের সঙ্গেও ঝামেলা করেন অনেকেইকারণ, সামান্য অজ্ঞতাঅনেকেই জানেন না যে, আইওএস বা আইফোনের সফটওয়্যার এবং অ্যান্ড্রয়েড অনেকটাই ইন্টারনেটভিত্তিক সফটওয়্যারএর বেশির ভাগ ফিচার ইন্টারনেট ছাড়া কাজ করে নাআর প্রায় সব সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সর্বদা তাদের আপডেট খুঁজতে থাকে

ফলে আগের সময়ের নকিয়া বা স্যামসাং মোবাইলের মতো এদের ইন্টারনেট সিস্টেম নাআগের মোবাইলগুলোর সফটওয়্যার ছিল, আপনি যে পর্যন্ত ইন্টারনেটে না ঢুকবেন সে পর্যন্ত সে নেট ইউজ করবে নাআর বর্তমানের মোবাইলগুলো প্রায় সবগুলোই নেট অপশন অন থাকলেই আপনার পারমিশন ছাড়াই তাদের আপডেট সার্চ করতে থাকেযদিও আপনি যখন এসব সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, তখন তাদের এই শর্তগুলো মেনেই ইনস্টল করেনদেখবেন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময়ে আপনাকে বেশকিছু শর্ত দেখাচ্ছেওইসব শর্তেই আপনি মেনে নিয়েছেন, তাদের এই অবাধ ইন্টারনেট বিচরণ

তাই এমন ঝামেলা ঠেকাতে সর্বদা ইন্টারনেট বা ডাটা অপশন অন করে রাখবেন নাশুধুমাত্র যখন প্রয়োজন তখনই আপনার মোবাইলের ইন্টারনেট চালু করবেনএতে করে আপনি দুটি বেনিফিট পাবেনএক, আপনার মোবাইলের চার্জ বেশিক্ষণ থাকবেদুই, মোবাইলের ইন্টারনেট খরচ হবে তুলনামূলক কমএতো গেল বেসিক ভাবনা

এবার আসি কিভাবে ব্রাউজ করার সময়েও আপনার ইন্টারনেটের ডাটা বাঁচাতে পারেনস্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজ করার জন্যে এখন অনেক ধরনের ব্রাউজার পাওয়া যাচ্ছেতবে সব ব্রাউজার ইউজার ফ্রেন্ডলি নাকিছু ব্রাউজার আছে অহেতুক আপনার প্রচুর ডাটা নষ্ট করেতাই ডাটা বাঁচাতে স্বল্প ডাটা খরচ করে এমন ব্রাউজার সিলেক্ট করুনআর এসব দিক দিয়ে দুটি ব্রাউজার খুব জনপ্রিয়এক, অপেরা মিনি এবং দুই, ইউসি ব্রাউজার

এই ব্রাউজারগুলো পেজ খুব হালকা করে ডাউনলোড করে যাতে আপনার ডাটা কম খরচ হয়এদের বিশেষত্বই এটাএরা আপনার চাহিদার পেজ ঠিকই ডাউনলোড করবে, কিন্তু খুব কম ডাটা খরচ করেতাছাড়া এ ব্রাউজার বাদে অন্য ব্রাউজার দিয়ে ব্রাউজ করলেও ডাটা বাঁচানো যেতে পারেওইসব ব্রাউজারের সেটিংসে গিয়ে আপনি পেজের রেজুলেশন সেট করতে পারেনহাই বা উন্নত মাত্রার পরিবর্তে মিডিয়াম বা লো কোয়ালিটি সিলেক্ট করলেও ডাটা বাঁচানো যায়

যদি দেখেন, আপনার ডাটা শেষ পর্যায়ে আবার একটি ওয়েবও ব্রাউজ করা দরকারতখন চাইলে সেটিংসে গিয়ে সিলেক্ট করতে পারেন অনলি টেক্সটঅপশনটিএতে করে আপনি যে ওয়েবে যেতে চাচ্ছেন, তার কোনো ছবি আপনাকে দেখাবে নাকিন্তু ওই ওয়েবের বাকি সব তথ্য আপনি দেখতে পারবেন

এভাবে একটু খেয়াল করে চললে খুব সহজেই আপনার ইন্টারনেট ডাটা বাঁচানো সম্ভবতাছাড়া ইন্টারনেট ডট ওআরজি দিয়ে ফেসবুক সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ফ্রি ব্রাউজ করা যায়আবার ফেসবুক লাইট দিয়ে ব্রাউজ করলেও ডাটা সেভ করা সম্ভবকিছু কিছু মোবাইল পাওয়ার সেভ অপশনের মতো করে ডাটা সেভ অপশনও চালু করেছেএসব অপশন দিয়েও ডাটা বাঁচানো সম্ভব
http://www.risingbd.com

No comments:

Post a Comment

ali