কপাল বটে দীপিকার! শুধু কি যোগ্যতাতে হয়! কপালও লাগে। বলিউডের ‘কিং খান’
শাহরুখের
হাত ধরে বলিউডে অভিষেক। ভিন ডিজেলের
মতো তারকার বিপরীতে অভিষেক হয়েছে হলিউডে! চমকের পর চমক! তার পরও থেমে নেই দীপিকার
পথচলা। ভিন ডিজেলের সঙ্গে অভিনয় চলাকালীনই জানা
গেছে, এবার ‘ফাইট ক্লাব’ তারকা
ব্র্যাড পিটের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন!
যদি
সত্যিই তাই হয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে শুধু
দীপিকা কেন, এ ঘটনায় গোটা বলিউডই খুশি হবে।
ভিন
ডিজেলের বিপরীতে ‘এক্স এক্স এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির
মূল চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ব্যাপারটি
নিয়ে উল্লসিত দীপিকা-ডিজেল দুজনেই। ‘পিকু’
তারকা
দীপিকাকে এরপর মূল চরিত্রে দেখা যাবে ব্র্যাড পিটের বিপরীতে। গত সোমবার এক প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, সম্প্রতি
ব্র্যাড পিটের বিপরীতে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা।
শুধু
দীপিকাই নন, বলিউডের আরও কয়েকজন তারকার হলিউডে নতুন কাজে চুক্তিবদ্ধ হওয়ার
খবর রটেছে।
‘কোয়ানটিকো’
টিভি
সিরিজের পর এবার আরেক জনপ্রিয় সিরিজ ‘বেওয়াচ’-এর কাহিনি
নিয়ে নতুন ‘বেওয়াচ’ ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছাড়া নিমরত কাউর, ধানুশ,
প্রীতি
দেশাই ও জ্যাকুলিন ফার্নান্দেজও নাকি শিগগিরই হলিউডের ছবিতে কাজ করবেন—এমন
কথাও শোনা যাচ্ছে। হিন্দুস্তান
টাইমস।
No comments:
Post a Comment