Thursday, February 11, 2016

পুরোনো মোবাইল ফোন কেনার আগে কয়েকটি বিষয় ভাবুন




বাংলাদেশে ক্লাসিফায়েড সাইটগুলোর পাশাপাশি ফেসবুকের মাধ্যমেও এখন সেকেন্ড হ্যান্ড বা হাতফেরত পুরোনো মোবাইল ফোন কেনাবেচা হচ্ছেএ ধরনের হাতফেরত পুরোনো ফোন কেনার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়া জরুরিসবার আগে ফোনটি চোরাই ফোনকি না তা দেখে নেওয়া বেশি জরুরি
ফোন কেনার রসিদ, ফোনের বাক্স ও আনুষঙ্গিক যন্ত্রপাতি
পুরোনো ফোন কেনার সময় অবশ্যই ফোনটি কেনার রশিদ চাইবেনএতে ফোনটি যে চোরাই নয়, এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেনএকই সঙ্গে ফোনটি কবে কেনা, দাম প্রভৃতি জানতে পারবেনফোনের বাক্স থেকে ফোনের আইএমইআই নম্বরটিও জানতে পারবেনফোনের সঙ্গে যদি আনুষঙ্গিক আসল যন্ত্রপাতি বিক্রেতা দিতে না পারে, তবে ফোনের দাম কম রাখতে অনুরোধ করুনফোনের ব্যাটারি আসল কি না, তা অবশ্যই পরীক্ষা করে নেবেনকারণ ব্যাটারি আসল না হলে দুর্ঘটনার পাশাপাশি ফোন চার্জে সমস্যা হতে পারে
কমপক্ষে দুই জিবি র‍্যাম
সাশ্রয়ী দামের মধ্যেই দুই জিবি র‍্যামের ফোনের সন্ধান পাবেনপুরোনো স্মার্টফোন কেনার আগে ওই ফোনে র‍্যাম কতটুকু আছে তা নিশ্চিত হয়ে নিন১ জিবির কমে র‍্যাম রয়েছে এমন পুরোনো ফোন না কেনাই ভালোএ ছাড়াও ফোনের প্রসেসরের দিকেও খেয়াল রাখা জরুরিমিডিয়াটেক প্রসেসর বেশ পুরোনো, পারফরম্যান্সের দিক থেকেও উন্নত নয়কোয়ালকম স্ন্যাপড্রাগন কিংবা ইনটেল প্রসেসরের ফোন কেনার চেষ্টা করুনতবে এতে ব্যাটারি দ্রুত শেষ হয়
আইএমইআই
সবার আগে ফোনের আইএমইআই নম্বর পরীক্ষা করে দেখুনআইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) নম্বর জানতে স্টার হ্যাস ০৬ হ্যাসডায়াল করুনব্যাটারির নিচে মুঠোফোনের লেবেলে আইএমইআই ও সিরিয়াল নম্বর থাকেঅনেকেই ফোনের সিরিয়াল নম্বর জানেন না এবং কী করে এটা জানতে হয়, সেটাও জানেন না। *# ০৬# নম্বর ফোনের কি প্যাডে লিখলে, পর্দায় ১৫ সংখ্যার একটা নম্বর দেখা যাবে
আইফোন কেনার ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকা প্রয়োজনবাংলাদেশের বাজারেও নকল আইফোন বিক্রি হয়এগুলো ক্লোনরিকন্ডিশন্ডনামেই পরিচিতদুই ধরনের ফোনই অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি আসল আইফোনের মতোই দেখতেক্লোন আইফোন হাতে ধরে সহজেই বোঝা যায় যে এটি নকলএগুলো ওজনে হালকাকিন্তু রিকন্ডিশন্ড আইফোনগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে, এগুলো আসল না নকলএসব ফোনের দাম আবার একেক বাজারে একেক রকমক্লোন আইফোন ফাইভ, ফাইভ-এস এবং সিক্স বিক্রি হয় সাড়ে পাঁচ থেকে আট হাজার টাকায়সে তুলনায় রিকন্ডিশন্ড আইফোন অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকেরিকন্ডিশন্ড আইফোন ফোরের দাম ১৫ থেকে ২৫ হাজার টাকারিকন্ডিশন্ড আইফোন ফাইভ বিক্রি করা হয় ২৫ থেকে ৩০ হাজার টাকায়www. iphoneimei. info ঠিকানার ওয়েবসাইটে ফোনের তথ্য পাওয়া যায়IMEIdetective. com ওয়েবসাইট থেকেও ফোনের আইএমইআই নম্বর পরীক্ষা করা যায়
হার্ডওয়্যার পরীক্ষা
পুরোনো মোবাইল ফোন কেনার আগে ফোনের কাঠামো ঠিকঠাক আছে কি না, দেখে দিনকোনো আঁচড়, চিড় আছে কি না, তা পরীক্ষা করুনকোনো খুঁত মনে হলে ফোন খুলে পরীক্ষা করতে পারেনফোন যদি হাতে নেড়ে চেড়ে দেখার সুযোগ থাকে, তবে ল্যাপটপের সঙ্গে ইউএসবি কেবল লাগিয়ে দেখুনতথ্য স্থানান্তর ও চার্জ দেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে কিনা দেখে নিনসিম কার্ড ভরে নেটওয়ার্ক ঠিকমতো থাকে কিনা তাও পরীক্ষা করুনওয়েব ব্রাউজ, কয়েকটি অ্যাপ ডাউনলোড, ছবি ও ভিডিও অপশন ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা চালান
অনলাইনে দাম যাচাই করুন
ক্লাসিফায়েড সাইটগুলোতে বিজ্ঞাপন ব্রাউজ করতে গিয়ে পুরোনো ফোনের দাম সম্পর্কে মোটামুটি ধারণা পাবেনএ ছাড়া যে ব্র্যান্ডের ফোন কিনবেন তাদের ওয়েবসাইটে নতুন পণ্যের দাম দেখে পুরোনো ফোনের দাম সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন
ওয়ারেন্টি বুঝে নিন
অনেকেই নতুন ফোন কেনার কিছুদিনের মধ্যে আবার অন্য আরেকটি নতুন ফোনের দিকে ঝুঁকে পড়েনতখন পুরোনো মোবাইল ফোনটি বিক্রি করে দিতে চানএক্ষেত্রে ফোনের ওয়ারেন্টি থেকে যায়যদি পুরোনো ফোনের ক্ষেত্রে ওয়ারেন্টি পেয়ে যান, তো ভালোওয়ারেন্টি দেওয়া ফোন কেনার চেষ্টা করুন
http://www.prothom-alo.com/technology

No comments:

Post a Comment

ali