Friday, February 26, 2016

ফ্যাশনের বিশ্ব - star ananda


ক্যাটরিনাকে কপি!
কিছুদিন আগেই মার্কিন ফ্যাশন ডিজাইনার জিল স্টুয়ার্টের পছন্দে ম্যাজেন্টা আর লাল মেলানো একটি গাউন পরেছিলেন ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গিয়েছিলেন ফিতুরের একটি প্রচারণা অনুষ্ঠানে। কালার ব্লকের চলতি ধারায় তাঁকে দেখাচ্ছিল বেশ। গোল বাধল গ্র্যামি পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে। পপসংগীতের রানি টেইলর সুইফট ঠিক ঠিক একই রঙের পোশাক পরে হাজির হলেন রেড কার্পেটে। পার্থক্য হলো, এই পোশাকটির রং বিপরীত এবং ভারসাচি থেকে পছন্দ করেছিলেন টেইলর। তাই বলে ঠিক ঠিক লাল ম্যাজেন্টাই হতে হলো? ফ্যাশন বিশ্বে চলছে জোর গুজব। তবে কি ক্যাটরিনাকে অনুসরণ করতে শুরু করলেন টেইলর?
সূত্র: পিংক ভিলা
জ্যাকুলিন ফার্নান্দেজজ্যাকুলিনের ‘ওল্ড স্কুল স্টাইল’লঙ্কান সুন্দরী। নিজের সৌন্দর্য আর স্টাইল দিয়ে মাতাচ্ছেন বলিউডও। সোনম বা সোনাক্ষীকে টপকে অনেকের কাছে ফ্যাশন ফিয়েস্তা মানেই জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি জ্যাকুলিন তুলে এনেছেন আশির দশকের পুরোনো স্কুলের ফ্যাশন। পায়ে হিল বা বুট যা-ই থাক, আর উপলক্ষ হোক শুট বা পার্টি, জ্যাকুলিন অনায়াসে কোমরে বেঁধে নিচ্ছেন ফ্যানি প্যাক ব্যাগ। মানাচ্ছেও তাঁকে বেশ। সূত্র: মিস মালিনী ডট কম
টেইলর সুইফটকাজের পোশাককেট মিডলটন কাজ করতে গেলে কী পরেন? ওহ্, আচ্ছা, তিনিও কাজ করেন নাকি? অবশ্যই। কিছুদিন আগেই কেট মিডলটন অতিথি সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা হাফিংটন পোস্ট-এ। তরুণদের নিয়ে একটি বিশেষ সাময়িকীর পরিকল্পনা সভায় কেট পরেছিলেন শিফনের একটি বড় গলা ও ফুলহাতা ব্লাউজ, সঙ্গে ডলচে অ্যান্ড গাবানার একটি টুইড স্কার্ট। এমনিতেও কেটের পোশাকের স্টাইলকে সব সময়ই ‘ধ্রুপদি’ বলে গণ্য করা হয়। দেখা গেল, কাজের পোশাক বাছাইয়েও তিনি অনন্য। সূত্র: পপ সুগার
বিয়ন্সেবিয়ের পোশাকে গ্র্যামিতে!রেড কার্পেটে যদিও তাঁকে দেখা যায়নি, তারপরও এবারের গ্র্যামিতে মঞ্চ ও ইনস্টাগ্রাম—দুই-ই মাতিয়েছেন বিয়ন্সে। গ্র্যামির চূড়ান্ত পুরস্কার দিতে মঞ্চে এলেন সাদা লেস আর স্বচ্ছ কাপড়ে বোনা গাউন পরে। ভিক্টোরীয় যুগের স্টাইলের অনুকরণে এই পোশাকটি তৈরি করেছেন ইসরায়েলের ডিজাইনার ইনবল ড্রোর। আর হ্যাঁ, ওটি ছিল একটি বিয়ের গাউন। কানে হিরের ঝোলা দুলের সঙ্গে টেনে আঁচড়ানো চুলে বিয়ন্সেকে লাগছিল নববধূর মতোই! বিয়ন্সের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ আলোড়ন তৈরি হয়ে গেছে পোশাকটি ঘিরে।
সূত্র: ইউএস ম্যাগাজিন

No comments:

Post a Comment

ali