Tuesday, February 2, 2016

স্মার্টফোন অ্যাপে শিখুন ভিনদেশি ভাষা




দেশের বাইরে বেড়াতে যেতে চাইছেন? ভাষা জানা আছে তো? বেড়ানোর জন্য দেশ পছন্দ করেছেন, কিন্তু ওই দেশের ভাষার বিন্দু-বিসর্গও জানা নেই আপনার, তো উপায়? অথবা এমন কোনও কাজে হাত দিয়েছেন, যেখানে পদে পদে ভাষাগত দূর্বলতার কারণে হোঁচট খেতে হচ্ছে, বাঁচতে চান?

বিদেশি ভাষা শেখার প্রতিষ্ঠানে যাবেন, লম্বা লাইন? অথবা কাজের ঠেলা বেশি, পড়াশুনার সময়ই নেই? এত সব সমস্যাও আদৌ কোনো সমস্যা নয়, যদি থাকে স্মার্টফোনকারণ, বিদেশি ভাষা শেখার নানা অ্যাপ্লিকেশন (অ্যাপ) আছে, ডাউনলোড করে নিলেই ল্যাটা চুকে যাবে

টেক টাইমস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে বিদেশি ভাষা শেখাতে পারে এমন কতগুলো মোবাইল অ্যাপের সন্ধান নিয়ে এই প্রতিবেদন

ব্যাবেল
এই অ্যাপে ১৩টি ভিনদেশি ভাষা শেখার অপশন রয়েছেএতে নতুন শেখা ভাষার অচেনা শব্দগুলির উচ্চারণ থেকে শুরু করে শব্দভাণ্ডার বাড়ানোর জন্য কার্যকর শিক্ষাক্রম পাওয়া যাবেঅ্যাপটি বিনাপয়সায় ডাউনলোড করা যায়কিন্তু শিক্ষাক্রম পেতে হলে কিঞ্চিৎ খরচ রয়েছে১২ মাসের সাবস্ক্রিপশনে খরচ পড়বে ৯.৯৯ ইউরোঅ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লেস্টোর আছে, ডাউনলোড করে নিন

ডুয়োলিংগো
একেবারেই বিনাপয়সার এই অ্যাপ মূলত নব্য-পড়ুয়াদের জন্যস্কুলের বাচ্চাদের জন্যও এটা বেশ উপযোগীএতে ২৬টি ভাষা শেখার সুযোগ রয়েছেফরাসি বা জার্মানের মতো ধ্রুপদী ভাষার পাশাপাশি নরওয়েজিয়ান, সোয়াহিলির মতো ভাযা শেখারও প্রভিশন রয়েছেকী কারণে ভাষাটি শিখতে চাইছেন, সেটা জানালে পরিভাষাও সাপ্লাই দেয় এই অ্যাপঅ্যাপলের অ্যাপ স্টোর বা গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা যায়

মেমরাইজ
এতে আছে খুব কম সময়ে ভিজ্যুয়ালে আর মেমরি গেমের মাধ্যমে খেলতে খেলতে ভাষা শেখার সুযোগপ্রিমিয়াম সাবস্ক্রিপশন ৮.৯৯ ইউরো থেকে শুরুঅ্যাপলের অ্যাপ স্টোর বা গুগল প্লেস্টোর থেকে ডাইনলোড করা যায়

মোসালিংগুয়া
জার্মান, ফরাসি, স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগিজ -এই ৫টি ভাষা অ্যাপটির মাধ্যমে শেখা যায়দীর্ঘমেয়াদী শিক্ষার দিকে লক্ষ্য রাখে এই অ্যাপশিক্ষার্থীর পছন্দ অনুযায়ী এখানে অডিও বা ভিজ্যুয়ালকে ব্যবহার করা যায়দাম ৪.৯৯ ইউরো থেকে শুরুমোসালিংগুয়া ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে

বুসু
১২টি ভাষাকে আয়ত্ত করার ব্যবস্থা রয়েছে এই অ্যাপেএটিকে ভাষা-শিখিয়েদের সোশ্যাল নেটওয়ার্ক বলা যায়ইন্টার‌্যাক্টিভ পদ্ধতিতে শেখার সুযোগ রয়েছে এখানেএক মাসের সাবস্ক্রিপশন ৯.৯৯ ইউরো১২ মাসের জন্য খরচ পড়ে  ৬৪.৯৯ ইউরোবুসুর ব্যবহারকারী সংখ্যা ৫০ মিলিয়নেরও বেশিঅ্যাপলের অ্যাপ স্টোর অথবা গুগল প্লেস্টোর থেকে ডাইনলোড করা যাবে অ্যাপটি
http://www.ittefaq.com.bd/science-&-tech/2016/02/02/53623.html

No comments:

Post a Comment

ali