রাফিদ সাহেব খুব রাগী। কথায় কথায় ক্ষেপে যান। রাগের মাথায় ভুলভাল কাজকর্ম করেন, যাতা কথা বলে পরে নিজেই পস্তান। এই রাগের চোটেই অনেকের সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে তার। আপনার অবস্থাও তার মতো হলে সতর্ক হওয়া প্রয়োজন। রাগ করে নিজের রক্তচাপ বাড়ানোর কোন মানেই হয় না। রাগের মাথায় কোন কিছু বলে ফেলার আগে কয়েক মুহূর্ত সময় নিন। একটু ভাবুন। যখন মেজাজ ঠাণ্ডা হবে তখনই রাগ প্রকাশ করুন। শরীর চর্চা মানসিক চাপ কমাতে সাহায্য করে। রাগও নিয়ন্ত্রণে রাখে। যদি দেখেন চড়চড় করে বাড়ছে রাগের পারদ, তাহলে বরং কয়েক চক্কর হেঁটে আসুন। দিনের যে সময়টা ভয়ানক স্ট্রেসের তখন নিজেকে কিছুটা ব্রেক দিন। নিজের জন্য শান্ত কিছু সময় বিরক্তিকর অনেক কিছু থেকে মুক্তি দেয়। রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কী কারণে আপনি রেগে যাচ্ছেন সে বিষয়ে মাথা না ঘামিয়ে কিভাবে সমস্যার সমাধান হবে তা নিয়ে মনোযোগী হোন। ক্ষমা করতে শিখুন। মনের মধ্যে রাগ পুষে রেখে সব সময় খারাপ কথাই ভাবলে আখেরে ক্ষতি আপনারই। নিজের ব্যবহার নিয়েও খুঁটিয়ে ভাবুন। সবাই সব সময় আপনার মতই ভাববে এতটাও আশা করা বোধ হয় ঠিক নয়। টেনশন কমাতে হাসি-ঠাট্টার জুড়িমেলা ভার। যদি আপনার চড়া মেজাজে লাগাম পরাতে অসুবিধা হয়, তাহলে জোরে জোরে গভীর নিঃশ্বাস ফেলুন। মজার কোনো দৃশ্য ভাবুন। গান শুনুন, বই পড়ুন।
আরও পড়ুন রাগ মানুষের ঈমান নষ্ট করে দেয় নতুন দিগন্ত
আত্ন বিশ্বাস বাড়ানোর উপায় নতুন দিগন্ত
http://www.manobkantha.com/

No comments:
Post a Comment