Tuesday, February 23, 2016

অপরাধীদের কুকীর্তি ফাঁসের মোবাইল অ্যাপস


অপরাধীদের কুকীর্তি ফাঁসের মোবাইল অ্যাপস
দিন দিন মেয়েদের এবং শিশুদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সমাজের নানা স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরাধীরাই এর জন্য দায়ী। এরা অপরাধ করে তথ্যপ্রমাণের অভাবে পার পেয়ে যায়। আপনি-আমি দেখেও কিছুই করতে পারি না। এক্ষেত্রে হাতের মুঠোয় স্মার্টফোনকে কাজে লাগাতে পারেন। আর সেজন্য দরকার কিছু অ্যাপ। এসব অ্যাপের সাহায্যে ফাঁস করে দেওয়া যায় ওইসব অপরাধীদের কুকীর্তি।
 
চিহ্নিত অপরাধী ছাড়াও রাজনৈতিক নেতা-কর্মী, আমলা বা কিছু শ্রেণির ব্যবসায়ীদের দুর্নীতি তো আছেই। চুপচাপ এদের কাজকর্ম যদি ছবি-বন্দি করে রাখা যায় স্মার্টফোনে তবে তা কোনও নিরপরাধীকে বাঁচাতে পারে বা কোনও নির্যাতিত মানুষের সুবিচারে কাজে আসতে পারে।
 
এই প্রতিবেদনে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য ৫টি গোয়েন্দা অ্যাপের খোঁজখবর তুলে আনা হল—
 
১) হিডেন ক্যামেরা
এই অ্যাপ ফোনে গোপনে একটি উইজেট তৈরি করে। কোনও ঘটনার সময় অ্যাপটি খুঁজে চালু করার সময় থাকে না। তাই এই ব্যবস্থা। উইজেটটি ট্যাপ করলেই ছবি উঠতে শুরু করে। সব ছবিই একটি গোপন ফোল্ডারে সেভ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’রকম সংস্করণেই এই অ্যাপ পাওয়া যাবে।
 
২) হাই কোয়ালিটি সাইলেন্ট ক্যামেরা
গোপনে ছবি তোলার খুব ভাল অ্যাপ। কোনও শব্দ না করেই ছবি তোলে। ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরা থেকেই ব্ল্যাক স্ক্রিন সেটিং অপশন রয়েছে। টানা শুটিংয়ের জন্য আগে থেকেই সেট করে রাখা যায়। এর সঙ্গে ইন্টিগ্রেটেড ফটো এডিটিং এবং ইমেজ ফিল্টার রয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’রকম সংস্করণেই এই অ্যাপও পাওয়া যাবে।
 
৩) আইপি ওয়েবক্যাম
অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও শুটিংয়ের জন্য খুব ভাল অ্যাপ। এমওভি, এমপিইজিফোর এবং ওয়েবএম ফরম্যাটে ভিডিও তোলা যায়। নাইট ভিশন, মোশন ডিটেকশন, সাউন্ড ডিটেকশন এবং অডিও স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে।
 
৪) সিক্রেট ক্যামেরা
আইফোন অ্যাপ। গোপনে ছবি তুলে যাবে কোনও শব্দ না করেই। স্পাই ক্যাম সেট করলে হোমস্ক্রিনটি একটি ওয়েব ব্রাউজারের মতো দেখায় যাতে বোঝা না যায় যে গোপনে ছবি তোলা হচ্ছে। এটি একটি পেইড অ্যাপ।
 
৫) সিকিউরিটি ক্যাম
চুপচাপ ভিডিও রেকর্ডিং করার আইফোন অ্যাপ। ভিডিও রেকর্ডিংকালে তারিখ এবং সময় দু’টিই দেখায়। সেভ করা ফাইল আইটিউনের মাধ্যমে ইমেইল করা যায়। এটিও পেইড অ্যাপ।
www.ittefaq.com.bd/science-&-tech

1 comment:

  1. http://bd-job-merket-2016.blogspot.com/2016/02/blog-post_94.html

    ReplyDelete

ali