মন মতো ভালোবাসার মানুষ খুঁজে পাওয়াটা চাট্টিখানি ব্যাপার নয়। উপযুক্ত মনের মানুষ না থাকায় আসছে
ভালোবাসা দিবসেও দীর্ঘশ্বাস সঙ্গী হবে অনেকের। সঙ্গী বা সঙ্গিনী পেতে কত খুচরো চেষ্টাই না করি আমরা, কিন্তু ওই সব
চেষ্টা শেষমেশ আর প্রেমের গল্প হয়ে উঠে না, চেষ্টা পর্যন্তই আটকে থাকে। এই সমস্যার সমাধান একটাই, প্রথমত,
একটা
মোবাইল সেট কব্জা করা এবং দ্বিতীয়ত,
নেট
থেকে ডেটিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করা। বাকি
কাজটা ওই অ্যাপই করে দেবে।
নানা কারণে যে রোমাঞ্চ পরখ করার সুযোগই হয়নি কখনো, অ্যাপ
ডাউনলোড করে তা অবলীলায় পরখ করতে পারেন। সেই
সুযোগ দিতেই ডেটিং অ্যাপ নিয়ে এই প্রতিবেদন।
অক্যুপিড
এটি ভ্যালেন্টাইন ডে ডেটিং স্পেশাল অ্যাপের তালিকায় প্রথম
অবস্থানে রয়েছে। সঙ্গী খোঁজার
কাজটি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করে দেবে অ্যাপটি। এজন্য ছবি ও বিভিন্ন তথ্য সরবরাহ করবে অ্যাপটি। অ্যাপটি আপনার কাছ থেকেও বিভিন্ন তথ্য
সংগ্রহ করে রাখবে। এছাড়া
অ্যাপটিতে বিনামূল্যে ইনবক্স স্টোরেজ সুবিধা রয়েছে। এখানে আপনার মেসেজগুলো জমিয়ে রাখতে পারবেন।
টিন্ডার
এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটিং অ্যাপ। অ্যাপটি দিয়ে অসংখ্য প্রোফাইল দেখা যাবে। এর মধ্যে যদি কাউকে ভালো লেগে যায়, তাহলে আপনি
মেসেজ আদান-প্রদান শুরু করতে পারবেন সহজেই। অপেক্ষা
শুধু অপর প্রান্তের সাড়া পাওয়ার। পাশাপাশি
ফেসবুকের মাধ্যমে অপর প্রান্তের মানুষটি সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই করে নেয়ার
সুবিধা তো পাবেনই।
ওও
এই অ্যাপটিকে বলা হয় ঘটক অ্যাপ। অ্যাপটি আপনার পছন্দ অনুযায়ী মানুষদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে
দেবে। পছন্দের মানুষটির প্রোফাইল ও বিস্তারিত
তথ্যও জানিয়ে দেবে। এ ছাড়া মজার
মজার প্রশ্নোত্তর ও ট্যাগশেয়ারের মাধ্যমে খুঁজে নিতে পারবেন ভালোবাসার মানুষটিকে।
ট্রুলিম্যাডলি
অ্যাপটি বাজারে আসার পর এটি নিয়ে অনেক কথা হয়েছে। শক্তিশালী ফিল্টার ব্যবহার করে অ্যাপটি
খুঁজে দেবে আপনার জন্য পারফেক্ট ভালোবাসার মানুষ। অ্যাপটি শতভাগ নিরাপদ। অসংখ্য
প্রোফাইল থেকে ফেসবুক ও লিংকডইনের মাধ্যমে পছন্দের মানুষের প্রোফাইল নিশ্চিতেরও
সুবিধা পাওয়া যাবে।
বাম্বল
মেয়েদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় একটি অ্যাপ। অ্যাপটি দিয়ে মেয়েরা তাদের পছন্দের
পুরুষ খুঁজে নিতে পারবেন। ব্যবহারকারীরা
মাচিংয়ের জন্য ২৪ ঘণ্টা সময় পাবেন। এর
মধ্যে কোনো বার্তা আদান-প্রদান না হলে সেটি অদৃশ্য হয়ে যাবে। অ্যাপটিতে ভাইবি নামে একটি ফিচার রয়েছে, যা আপনাকে
একটি খেতাব বা উপমা দেবে।
হট অর নট
এটি একটি এনগেজিং গেইম। আপনার
জন্য আকর্ষণীয় মানুষ খুঁজে দেবে। ফেসবুকের
মাধ্যমে সাইন ইন করে কিছু সুন্দর ছবি আপলোড করে আপনি খেলাটি শুরু করতে পারেন। অ্যাপটি আপনার মোবাইল নম্বর জানতে চাইবে। পাশাপাশি অন্য নম্বর থেকে মেসেজ ও
নম্বরটি দেখতে দেয়ার অনুমতি চাইবে।
হিটচ
ভালোবাসা দিবসের সেরা সাত অ্যাপের তালিকায় সর্বশেষ অ্যাপটি হলো
হিটচ। আপনার আশপাশে থাকা মানুষদের মধ্য থেকে
পছন্দের মানুষটি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করবে। আপনি চাইলে অ্যাপটিতে থাকা আপনার ব্যক্তিগত তথ্যগুলো প্রাইভেট
মুডে রাখতে পারবেন।
www.ittefaq.com.bd/science-&-tech

হায়,
ReplyDeleteআপ্নাদের শুভকামনায়য় আজ আমি নিয়া আসেছি এমন একটা ব্লগ যেখানে আপনি পাবেন অনলিনে দেটিং সারভিস অপারচুনিটি।ভাল ভাবে জানার জন্য প্লিজ ভিজিট করুন এখানে- বিনামূল্যে ডেটিং
ধন্নবাদ
মেহেবুব